Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ওসিডি নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা
    ফিচার

    ওসিডি নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরOctober 2, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ওসিডি নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমাজে ওসিডি নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত আছে যেগুলো দূর হওয়া প্রয়োজন।

    মানসিক সমস্যার পরিসংখ্যান ম্যানুয়াল অনুসারে, ওসিডি বা অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার হল অযাচিত, মানসিক পীড়াদায়ক এবং পুনঃ পুনঃ কিছু নির্দিষ্ট কাজ করার অভ্যাস যা প্রায় ব্যক্তির অভ্যাসে পরিণত হয় এবং এ ধরণের অভ্যাস স্বভাবতই অন্য কিছু নিয়ে দুশ্চিন্তা বা উদ্বিগ্নতা দূর করার প্রয়াসে ব্যক্তি করে থাকে। ঐ ব্যক্তির জন্য এই স্বভাবগত বা মানসিক আবেগপূর্ণ কাজ গুলি এক প্রকার বাধ্যবাধকতায় পরিণত হয়। হয়তো সবার ক্ষেত্রে এর মাত্রা একই রকম হয়না, তবে অধিকাংশ ক্ষেত্রেই আক্রান্ত ব্যক্তি এই কাজ করে এবং সংজ্ঞা অনুসারে এইসব কাজ ও আচার আচরণ তার জন্য দৈনন্দিন জীবনে অত্যধিক মানসিক চাপ ও পীড়ার কারণ হয়ে ওঠে। তবে আশার কথা হল, এ ধরণের মানসিক সমস্যা দূর করার অনেক সহায়ক ও কার্যকরী চিকিৎসা রয়েছে।

    অনেকেই মনে করেন ওসিডি যাদের থাকে তারা হয়তো নিজেকে খুব পরিপাটি করে রাখার প্রয়াস করছেন বা একটি আদর্শ জীবন যাপনের অভ্যাস গঠনের প্রয়াস করছেন। কিন্তু এটি একেবারেই ঠিক নয়।

    আবার অনেকে মনে করেন তারা হয়তো রোগ জীবাণু অনেক ভয় পান যে কারণে তারা এমন বাতিক গ্রস্ত আচরণ করেন। এটিও সঠিক কোন তথ্য নয়।

    সমাজে সাধারণ মানুষের মধ্যে ওসিডি নিয়ে এমন অনেক ভুল ধারণা প্রচলিত আছে যেগুলি এ ধরণের মানুষ সম্বন্ধে আমাদের মধ্যে এক প্রকার নেতিবাচক চিন্তা ভাবনার সৃষ্টি করছে। আর এটিই এই লেখার আলোচিত বিষয়বস্তু।

    ওসিডির মতো এমন খুব কম মানসিক সমস্যা আছে যেগুলি নিয়ে সমাজে এত বেশী ভুল ধারণা প্রচলিত রয়েছে। অনেকের কাছেই এটা এক ধরণের দৈনন্দিন ব্যবহার্য অপমান সূচক ভাষা বা টিপ্পনীর বিষয় হয়ে উঠেছে । কারও মাঝে কোন কিছু সুন্দর ভাবে গুছিয়ে করার অভ্যাসকে ছোট করে দেখা বা তুচ্ছ তাচ্ছিল্য করতে মানুষ বলে যে, ‘ওর তো এটা করার বাতিক আছে’ বা ‘ও বাতিকগ্রস্ত’। এ ধরণের কথা বা মানসিকতা প্রায় সবার জন্যই মানসিক পীড়ার কারণ হয়ে ওঠে। তাই সবার জন্য ওসিডি সম্পর্কে ভালোভাবে জানা প্রয়োজন যেন এটি নিয়ে কারও মাঝে মনঃকষ্ট তৈরি না হয়। নিচে ওসিডি নিয়ে আমাদের মাঝে প্রচলিত কিছু ভুল ধারণা তুলে ধরা হল যা এই মানসিক সমস্যাকে নেতিবাচক ভাবে দেখা থেকে আমাদের বিরত রাখবে।

    ১। ওসিডি মানে আপনি সব কিছু নিয়ে খুব খুঁতখুঁতে প্রকৃতির

    ওসিডি আক্রান্ত একজন ব্যক্তি হয়তো এমন অনেক কাজ করা থেকেই নিজেকে বিরত রাখতে পারেনা যেগুলিকে সাধারণ ভাবে দেখলে এটা মনে হবে যে, সে হয়তো খুব খুঁতখুঁতে প্রকৃতির বা তার সব কিছু একদম সঠিকভাবেই করা চাই। মনে রাখতে হবে এটা তার মনের কিছু অস্বস্তিকর চিন্তা ভাবনা বা ধারণা থেকে পরিত্রাণের প্রচেষ্টা মাত্র যা অনেক সময়ই তার নিয়ন্ত্রণাধীন থাকেনা।

     

    ২। ওসিডি মানে আপনি সূচিবাই গ্রস্ত

    অবশ্যই এমনটি সঠিক নয়। হ্যাঁ, এটা ঠিক যে ওসিডি আক্রান্ত একজন ব্যক্তির মাঝে বারবার হাত ধোয়া, কাপড় বদলানো, বাসন পত্র পরিষ্কার করা ইত্যাদি কাজ বারবার করার বা অযাচিতভাবে করার প্রবণতা থাকতে পারে। কিন্তু এটি তার কোন পরিষ্কার পরিচ্ছন্নতা বাতিক নয়। বরং এটি তার মনের কোন প্রকার ভয় বা দুশ্চিন্তার প্রতিক্রিয়া থেকে করা আচরণ মাত্র।

     

    ৩। ওসিডি এক ধরণের ব্যক্তিত্ব 

    ওসিডিকে আমরা প্রায়ই মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বা ব্যক্তিত্বে পরিণত করি যা একেবারেই ভুল। এটাও অন্যান্য মানসিক সমস্যার মতই একটি সমস্যা যা যথাযথ চিকিৎসায় ভালো হয়ে যায়। ওসিডিকে কারও জন্মগত বা বৈশিষ্ট্যগত স্বভাব ভেবে নেওয়ার কোন সুযোগ নেই।

     

    ৪। ওসিডি আক্রান্ত ব্যক্তির সব কিছু শুধু একটু শিথিল ভাবে নেওয়া প্রয়োজন

    ওসিডি আক্রান্ত ব্যক্তির শুধু সব কিছু নিয়ে একটু কম ভাবলেই সে সুস্থ থাকবে বা ঠিক থাকবে, এমনটি ভেবে নেওয়ার কোন সুযোগ নেই। ওসিডি আক্রান্ত কাউকে এমন উপদেশ প্রদান করা মানে হলো একজন হতাশা ও বিষণ্ণতায় আক্রান্ত ব্যক্তিকে হাসিখুশি থাকার উপদেশ দেওয়া। যেটি তাকে আরও অসহায় বোধ করায়।

     

    ৫। ওসিডি মানে আপনার চারিত্রিক বৈশিষ্ট্যের বেশ জটিল এক সমস্যা যার কোন সমাধান নেই

    অত্যন্ত আশাজনক কথা হল, এটিও অন্যান্যগুলির মতোই একটি অতি ভুল ধারণা। অতি মাত্রার ওসিডি সমস্যাও সমাধানের প্রত্যাশা আমরা করতে পারি। এটির চিকিৎসায় বিভিন্ন ধরণের থেরাপির ব্যবস্থা রয়েছে যা একজন ওসিডি আক্রান্ত ব্যক্তিকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করবে।

    লিঙ্কঃ https://www.psychologytoday.com/intl/blog/friendship-20/202109/5-myths-about-ocd

     

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

     

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
    ওসিডি বিষণ্ণতা মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleদারিদ্র্য দূরীকরণ ও সামাজিক উন্নয়নে ওএইচডিআইআর (অধীর) এর ভূমিকা
    Next Article গেমসে আসক্তি, ভাংচুর, স্ত্রীর গায়ে হাত তোলা: সমাধান কী?
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.