Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » কবি এ কে শেরামকে সিওমেক মনোরোগবিদ্যা বিভাগের সংবর্ধনা
    কার্যক্রম

    কবি এ কে শেরামকে সিওমেক মনোরোগবিদ্যা বিভাগের সংবর্ধনা

    Moner KhaborBy Moner KhaborMarch 31, 2024No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বাংলা একাডেমী সাম্মানিক ফেলোশিপ অর্জনে কবি এ কে শেরামকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগ।

    শনিবার (৩০ মার্চ)উক্ত বিভাগের স্নাতকোত্তর শ্রেণিকক্ষে কবিকে সম্মাননাসূচক উত্তরীয় পরিয়ে দেয়া ও ক্রেস্ট প্রদান করা হয় এবং মনোরোগবিদ্যা বিভাগ কর্তৃক প্রকাশিত এলামনাই স্মারকগ্রন্থ ‘মনের দেউড়ি’ও তাঁর হাতে তুলে দেয়া হয়।

    এসময় ‘কবি এ কে শেরামের সংক্ষিপ্ত জীবনালেখ্য’ পাঠ করেন মনোরোগবিদ্যা বিভাগের রেসিডেন্ট চিকিৎসক কবি বাপ্পা আজিজুল। ‘একটা কিছু ঘটবেই’ শিরোনামে কবির লেখা কবিতা পাঠ করেন ডা. মেহেরাজ শারমিন। কবি এ কে শেরাম নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নিজের পঞ্চাশ বছরের কবিতা যাপনের আলোক-পুলক শিহরণের অভিজ্ঞতা তুলে ধরেন। স্বরচিত ‘মানুষ’ কবিতাটি তিনি আবৃত্তি করে শোনান। সংবর্ধনা অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ডা. আর কে এস রয়েল।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. সুস্মিতা রায়, সহযোগী অধ্যাপক ডা. আহমদ রিয়াদ চৌধুরী; শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান ডা. মোঃ মুবিন উদ্দিন, নর্থ ইস্ট মেডিকেলের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান ডা. আব্দুল্লাহ সাঈদ এবং সিওমেক মনোরোগবিদ্যা বিভাগের রেসিডেন্ট চিকিৎসকবৃন্দ। এর আগে কবি এ কে শেরাম মনোরোগবিদ্যা বিভাগের চিকিৎসক ডা. বাপ্পা আজিজুলের এমডি কোর্সের থিসিস- স্কেল এডাপ্টেশন ও ভ্যালিডেশন সংক্রান্ত এক্সপার্ট কমিটি রিভিউ মিটিংএ বহুভাষাবিদ হিসেবে অংশগ্রহণ করেন ও বিশেষজ্ঞ মতামত দেন।

    উল্লেখ্য, কবি এ কে শেরাম একজন সব্যসাচী লেখক। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জন্ম নেয়া এই কবি সাহিত্যের মাধ্যমে আপন সংস্কৃতি, সমৃদ্ধ মণিপুরী ভাষা ও লোকসাহিত্যকে বাংলা ভাষাভাষীর কাছে তুলে ধরেছেন। অর্ধ শতাব্দীকালের বেশি সময় ধরে তিনি নিরলসভাবে সাহিত্য যাপন করছেন। তাঁর লিখিত বই ৪০ টির অধিক। সাহিত্যে বিশেষ অবদানের জন্য ভারতের মণিপুর রাজ্য থেকে ছয়টি এবং আসাম রাজ্য থেকে দুইটিসহ মোট ২৩টি অ্যাওয়ার্ড ও সম্মাননা পেয়েছেন। সম্প্রতি (২০২৩) তিনি বাংলা একাডেমী সাম্মানিক ফেলোশিপ অর্জন করেন।  সত্তর দশকে স্থাপিত বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের আজীবন কর্ণধার কবি এ কে শেরাম।

    এছাড়া তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সিলেট জেলা সংসদ; মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থা, সিলেট; জাতীয় কবিতা পরিষদ, সিলেট; প্রথম দিনের সূর্য, সিলেট ও প্রগতি লেখক সংঘ, সিলেটসহ বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়ে চলেছেন।

     

    কবি এ কে শেরামকে সিওমেক মনোরোগবিদ্যা বিভাগের সংবর্ধনা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমনোরোগ বিশেষজ্ঞ ব্রি. জে. অধ্যাপক ডা. হাবিবুর রহমানের মৃত্যু
    Next Article ময়মনসিংহ মেডিকেলে অটিজম সচেতনতা দিবস পালিত
    Moner Khabor

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 2025

    NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    April 23, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.