Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনা’কে অগ্রাহ্য বা অতি আতঙ্কে বিষণ্ণতা- উভয়ই ক্ষতিকর
    করোনায় মনের সুরক্ষা

    করোনা’কে অগ্রাহ্য বা অতি আতঙ্কে বিষণ্ণতা- উভয়ই ক্ষতিকর

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 12, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    নতুন ধরনের করোনাভাইরাস শনাক্তের কথা জানালেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অতি মাত্রার আতঙ্ক অনেক সময় মানুষকে বিবেক শূন্য করে দিতে পারে। তখন অনেকে আতঙ্ককে অগ্রাহ্য করে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, আবার অনেকে কি করবে বুঝতে না পেরে বিষণ্ণতায় আক্রান্ত হয়। এই দুটো অবস্থাই একজন মানুষের জন্য মানসিক ও শারীরিক ক্ষতির কারণ হয়ে দেখা দিতে পারে।

    করোনা আতঙ্ক আজ সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আমরা সবাইই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে করোনা আতঙ্কে ভুগছি। এখন মূল বিষয় হল, এই আতঙ্ক আমাদের উপর কিভাবে প্রভাব বিস্তার করছে এবং এটি মোকাবেলায় কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।

    আতঙ্ক, এমন এক মানসিক অবস্থা যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের চরম ঝুঁকির কারণ হয়ে দেখা দিতে পারে।  আতঙ্ক আমাদের মাঝে চরম উদ্বিগ্নতা সৃষ্টি করে। যা ধিরেধিরে বিষণ্ণতায় ও রূপ নেয়। এই আতঙ্ক এবং বিষণ্ণতা চরম পর্যায়ে একজন মানুষকে আত্মহত্যার মত চরম পরিণতির দিকে ঠেলে দিতে পারে যা কোন ভাবেই কাম্য নয়।

    আবার অতি মাত্রার আতঙ্কে অনেকের ক্ষেত্রে এক ধরণের অবসন্ন মনোভাব সৃষ্টি হয় যা তাকে খুব সাধারণভাবে আতঙ্ক এড়িয়ে চলার দিকে ধাবিত করে। অর্থাৎ, তার মাঝে বাস্তবতা বর্জন বা এড়িয়ে যাওয়ার মানসিকতা তৈরি হয়। কিভাবে একজন ব্যক্তি এটি করে? খুব সাধারণভাবে একজন মানুষ যখন চরম অবস্থার শিকার হয়, তখন তার মধ্যে সেই অবস্থা এড়িয়ে চলার মানসিকতা তৈরি হতে পারে। সে এটি ভাবতে শুরু করে যে কোথাও কোন সমস্যা নেই, কিন্তু প্রকৃতপক্ষে তখনও সেই সমস্যাটি সমানভাবে বিদ্যমান। এভাবেই করোনা আতঙ্ক মানুষকে এতোটাই অসহায় করে দিয়েছে যে, তারা মহামারীর এই বাস্তবতাকেই অস্বীকার করছে। এমন আচরণ করছে যেন করোনার আদতে কোন অস্তিত্বই নেই। তারা সামাজিক দূরত্ব মানছেনা। এমনকি মাস্ক পরা থেকেও বিরত রয়েছে। তারা হয়তো বিভিন্ন ভাবে প্রমাণ করতে চাইছে যে তারা সব রকম আতঙ্ক মুক্ত এবং সুখী ও স্বাভাবিক জীবন যাপন করছে। কিন্তু প্রকৃতপক্ষে যা একটি ভ্রম ছাড়া আর কিছুই নয়।

    আমরা জানি যে, এভাবে চলাচল করলে সুস্থ থাকার কোন সম্ভাবনা তো নেইই, বরং এটা নিশ্চিত যে, এমন ব্যক্তি এবং তাদের আত্মীয় স্বজনের কোভিড-১৯ আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় এবং তারা ভাইরাস সংক্রমণ ছড়ানোয় সক্রিয় ভূমিকা পালন করে। এটা শুধু ঐ বেপরোয়া ব্যক্তির নিজের জন্যই নয়, বরং তার সংস্পর্শে আসা প্রত্যেকটা মানুষ, তার পরিবার, ও সন্তানদের জন্য চরম হুমকি স্বরূপ।

    আতঙ্ক এড়িয়ে যাবার বিপরীতে যে মানসিকতা রয়েছে সেটি হল এটির মুখোমুখি হওয়া এবং পরিত্রাণের উপায় খোঁজা। অর্থাৎ, কোভিড-১৯ আতঙ্ক থেকে মুক্তি পাবার উপায় খুঁজে খুঁজে শেষ পর্যন্ত বিষণ্ণতা এবং অন্যান্য মানসিক সমস্যায় আক্রান্ত হওয়া। অনেকেই আছে যারা নিজেদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে এতোটাই চিন্তিত হয়ে পড়ে যে সুরক্ষিত থাকার চিন্তাই তাদের কাছে নতুন আতঙ্ক হয়ে ওঠে এবং তারা করোনায় আক্রান্ত হওয়ার আগেই বিষণ্ণতা, দুশ্চিন্তা, হতাশা সহ বিভিন্ন মানসিক সমস্যায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে।

    অতি আতঙ্ক বা আতঙ্ক মুক্ত থাকার প্রয়াসে পরিস্থিতিকে অস্বীকার করা-উভয়ই একজন মানুষের সুস্থ ও স্বাভাবিক থাকার পথে চরম বাধা। তাই কোনটাই আমাদের মহামারীর এই দুঃসময়ে করা উচিৎ নয়। আমাদের উচিৎ পরিস্থিতিকে মেনে নিয়ে সুরক্ষিত থাকার প্রয়াস করা এবং হতাশা মুক্ত থাকা। আতঙ্ক অবশ্যই থাকবে এবং একে অস্বীকার করার কোন উপায় নেই। কিন্তু করোনা আতঙ্কে ভেঙ্গে পড়লে চলবেনা। নিজেকে মানসিক ও শারীরিক ভাবে প্রস্তুত করতে হবে যেন করোনা আমাদের কোন ক্ষতি করতে না পারে। একই সাথে এটিও খেয়াল রাখতে হবে আমরা যেন কোন কিছুকেই আতিশয্যে পরিণত না করি। কারণ অতিরিক্ত আতঙ্ক, অতিরিক্ত সতর্কতা বা আতঙ্ককে অতিরিক্ত মাত্রায় অস্বীকার- কোনটাই ভালো কোন ফল বয়ে আনেনা। আমাদের সামাজিক ভাবে মন থেকে একে অপরের সাথে জুড়ে থাকার প্রয়াস করতে হবে, জীবনকে সঠিক দিশায় নিয়ে যেতে হবে এবং আতঙ্ক কাটিয়ে মানসিক শক্তিতে বলিয়ান হতে হবে। তবেই আমরা সুস্থ থাকতে পারবো।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআমি কি মানসিক ভাবে বিকারগ্রস্থ?
    Next Article রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে বাড়ে মানসিক সুস্থতার হার
    মনের খবর ডেস্ক

    Related Posts

    MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    September 28, 2024

    প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

    September 25, 2024

    পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    July 8, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.