Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনাভাইরাস: সামাজিক দূরত্ব কিভাবে বজায় রাখবেন?
    করোনায় মনের সুরক্ষা

    করোনাভাইরাস: সামাজিক দূরত্ব কিভাবে বজায় রাখবেন?

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 29, 2020Updated:December 22, 2020No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনাভাইরাস: সামাজিক দূরত্ব কিভাবে বজায় রাখবেন ?
    করোনাভাইরাস: সামাজিক দূরত্ব কিভাবে বজায় রাখবেন ?
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর একটা পদক্ষেপ হিসাবে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বেচ্ছায় নিজেকে আলাদা করে রাখার অর্থাৎ সেলফ আইসোলেশনের পরামর্শ দেয়া হয়েছে।

    বিশ্বের যেসব দেশে এই ভাইরাসের দ্রুত বিস্তার ঘটছে, সেখানে নিত্য প্র্রয়োজনীয় পণ্য বিক্রির দোকান ছাড়া আর সব দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছে। লাইব্রেরি, বাচ্চাদের খেলার মাঠ, বাইরে ব্যায়াম করার জিম এবং অনেক ক্ষেত্রে উপসনালয়গুলোও বন্ধ রাখা হচ্ছে।
    ব্রিটেনে দুজনের বেশি কেউ এক জায়গায় জড়ো হতে পারবে না। এক্ষেত্রে একমাত্র ছাড় দেয়া হচ্ছে একই পরিবারের সদস্যদের।
    একশ তিরিশ কোটি মানুষের দেশ ভারতে আজ বুধবার থেকে কার্যকর হয়েছে পুরো ‘লকডাউন’। যা বলবৎ থাকবে তিন সপ্তাহ।
    সামাজিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন দেশের সরকার বলছে শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস এবং ওষুধ কেনার জন্য বাজারে যেতে এবং প্রয়োজন হলে ও সুযোগ থাকলে ঘর থেকে অফিসের কাজ করতে।
    কিন্তু বাইরে যাদের বাধ্য হয়ে যেতে হচ্ছে তাদের জন্য যেসব পরামর্শ দেয়া হচ্ছে:

    বাইরে বের হতে হলে আমার কী করণীয়?

    যদি বাজারে যেতেই হয়- খাবারদাবার বা ওষুধপত্র কিনতে- তাহলে পরস্পরের মধ্যে দুই মিটারের বেশি দূরত্ব বজায় রাখবেন। কারো দুই মিটার বা সাড়ে ছয় ফুট দূরত্ব ছেড়ে থাকবেন।

    সামাজিক দূরত্বের গ্রাফ

    বহু দেশে রেস্তোঁরা, ক্লাব, থিয়েটার, সিনেমা, বিনোদন কেন্দ্র, শপিং মল ইতোমধ্যেই বন্ধ করে দেয়া হয়েছে সামাজিক দূরত্ব তৈরি করার খাতিরে।
    আর যাদের জ্বরের লক্ষণ দেখা দিচ্ছে বা শুকনো কাশি অথবা অনেক জ্বর উঠছে তাদের বারবার করে বলা হচ্ছে তারা যেন বাসার ভেতর আলাদা থাকেন, একেবারেই বাইরে না বেরন অর্থাৎ তারা যেন স্বেচ্ছায় নিজেদের সবার থেকে বিচ্ছিন্ন রাখেন যাতে তাদের থেকে অন্য কেউ সংক্রমিত না হয়।

    সামাজিক দূরত্ব বজায় রাখা কেন জরুরি?

    সামাজিক দূরত্ব বজায় রাখা খুবই জরুরি, কারণ আক্রান্ত কেউ হাঁচি কাশি দিলে তার সূক্ষ্ম থুতুকণা যাকে ইংরেজিতে ‘ড্রপলেট’ বলা হয় তা বাইরে বাতাসে ছড়িয়ে পড়ে। এই ড্রপলেটের মধ্যে ঠাসা থাকে ভাইরাস।
    যেসব জায়গায় এই কণাগুলো পড়ছে সেসব জায়গা যদি আপনি হাত দিয়ে স্পর্শ করেন, এবং তারপর আপনার সেই অপরিষ্কার হাত আপনি মুখে দেন অথবা খুব কাছ থেকে সেই কণাগুলো নি:শ্বাসের মধ্যে দিয়ে আপনার শরীরে ঢোকে, আপনি সংক্রমিত হবেন।
    আপনি যদি অন্য ব্যক্তিদের সঙ্গে বেশি সময় না কাটান, অন্যদের খুব কাছে না যান, আপনার সংক্রমিত হবার সম্ভাবনাও কমবে।

    কোন কোন দেশে আরো কঠোর পদক্ষেপ

    কোন কোন দেশ যেখানে এই ভাইরাস মারাত্মকভাবে ছড়িয়েছে বা যেসব দেশ ছড়ানোর আশংকায় রয়েছে সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।

    • পুরো ইতালিতে ৯ই মার্চ থেকে লকডাউন চলছে।
    • এই সপ্তাহান্তে ইতালির লম্বার্ডি এলাকায় মানুষকে বলা হয়েছে তারা যদি বাইরে ব্যায়াম করতে চান তা করতে হবে নিজের বাড়ির চৌহদ্দির মধ্যেই।
    • স্পেনে খাবার ও ওষুধ কেনা বা কাজে যাওয়া ছাড়া কারোর ঘরের বাইরে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।
    • আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে কয়েকশ লাখ মানুষকে বাসায় থাকার নির্দেশ দেয়া হয়েছে।
    • বেলজিয়ামে বাসিন্দাদের ৫ই এপ্রিল পর্যন্ত ঘর থেকে না বেরতে বলা হয়েছে। হাঁটা বা ব্যায়াম করার জন্য বাইরে বেরনর অনুমতি আছে তবে নিরাপদ দূরত্ব বজায় রেখে তা করতে হবে। সবধরনের সামাজিক জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
    • ফ্রান্সে ১৫ দিনের জন্য কঠোর লকডাউন বলবৎ করা হয়েছে। বাসা থেকে বেরলে কেন বের হচ্ছে বাসিন্দাদের তার স্বপক্ষে নথিপত্র দেখাতে হবে। এক লাখের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্দেশ অমান্য করলে যাদের ১৩৫ ইউরো জরিমানা করার ক্ষমতা দেয়া হয়েছে।
    • জার্মানিতেও দুজনের বেশি একসঙ্গে বৈঠক করতে পারবে না।
    • ব্রিটেনেও দুজনের বেশি কেউ এক জায়গায় জড়ো হতে পারবে না। এবং নিত্য প্রয়োজনীয় খাবার ও ওষুধ কেনা ছাড়া বাইরে বেরন যাবে না এবং বাইরে হাঁটা বা জগিং বা বাইরে ব্যায়ামের জন্য বেরন যাবে দিনে একবার।
    • ভারতেও পুরো দেশে সম্পূর্ণ লকাডাউন ঘোষণা করা হয়েছে তিন সপ্তাহের জন্য।

    সেলফ আইসোলেশন বা স্বেচ্ছায় আলাদা থাকার মানে কী?

    সেলফ আইসোলেশন মানে ঘরে থাকবেন- বাইরে যাবেন না- একমাত্র হাঁটাহাঁটি বা জগিং-এর মত ব্যায়ামের জন্য ছাড়া। এই সময়ে কাজে যাবেন না, স্কুল কলেজ বা জন সমাগম হয় এমন কোন জায়গায় যাবেন না।
    এমনকী সম্ভব হলে, নিত্য প্রয়োজনীয় খাবারদাবার কিনতেও বের হবেন না। এ ব্যাপারে অন্য কারো সাহায্য নেবেন। তবে মনে রাখবেন যে আপনাকে সাহায্য করছে তার দু মিটার দূরত্বে থাকবেন, বা যদি বাইরে একান্তই যেতে বাধ্য হন তাহলে সামাজিকভাবে কারো কাছাকাছি যাবেন না।

    সেলফ আইসোলেশনে কখন ও কেন যাবেন?

    করোনাভাইরাসের কোনরকম উপসর্গ যদি দেখা দেয় অর্থাৎ আপনার ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াসের ওপর জ্বর ওঠে, ক্রমাগত শুকনো কাশি হতে থাকে অথবা শ্বাসকষ্ট অনুভব করেন। এবং আপনার সঙ্গে একই বাসায় বা ফ্ল্যাটে থাকে এমন কারো যদি এধরনের উপসর্গ দেখা দেয়।

    • আপনি যদি একা থাকেন, তাহলে লক্ষণ প্রকাশ পাবার পর থেকে ৭ দিন ঘরের ভেতর থাকবেন।
    • যদি আপনার অথবা আপনার বাসার কারো উপসর্গ দেখা দেয়, তাহলে বাসার সবাইকে ১৪ দিন বাসায় থাকতে হবে এবং কোভিড-১৯ এর লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে কিনা সেদিকে নজর রাখতে হবে।
    • এই সময় যদি বাসার আর কেউ অসুস্থ হয় অর্থাৎ কারো লক্ষণ প্রকাশ পায়, তার ৭দিনের আইসোলেশন শুরু হবে লক্ষণ প্রকাশ পাবার দিন থেকে।
    • অর্থাৎ আইসোলেশন শুরু হবার তৃতীয় দিনের মাথায় যদি বাসার অন্য কারো লক্ষণ ধরা পড়ে, তাহলে দশদিনের মাথায় আপনাদের আইসোলেশনের মেয়াদ শেষ হবে।
    • কিন্তু কারোর যদি ১৩দিনের মাথায় লক্ষণ প্রকাশ পায়, তাহলে তার ৭ দিনের আইসোলেশন শুরু হবে ১৩দিনের দিন থেকে এবং ওই বাসার সবাইকে মোট বিশ দিন আলাদা হয়ে থাকতে হবে।

    লক্ষণ প্রকাশ পাবার পর যখন সেলফ আইসোলেশনে বা স্বেচ্ছায় আলাদা থাকবেন তখন এমন রুমে থাকবেন যেখানে আলো বাতাস ঢোকে। পারলে জানালা খুলে রাখবেন এবং বাসার অন্য মানুষদের কাছ থেকে দূরে থাকবেন।
    কাদের একেবারেই বের হওয়া উচিত নয়?
    যাদের অন্যধরনের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে ব্রিটেনে স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাদের ১২ সপ্তাহ একেবারে বাসার ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। এদের মধ্যে থাকছে:

    • যারা কোনরকম ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন
    • যাদের অঙ্গ প্রতিস্থাপন হয়েছে
    • জেনেটিক কোন রোগ আছে যাদের
    • যাদের শ্বাসতন্ত্রের বড় ধরনের সমস্যা আছে যেমন সিস্টিক ফাইব্রোসিস (ফুসফুসের কলার রোগ) এবং ক্রনিক ব্রংকাইটিস
    • শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমানোর জন্য যারা বিশেষ ওষুধ খান (ইমিউনো সাপ্রেসেন্ট ওষুধ)
    • গর্ভবতী যেসব নারীর হৃদযন্ত্রের সমস্যা আছে।

    সূত্র: বিবিসি

    করোনাভাইরাস সামাজিক দূরত্ব
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকোয়ারেন্টাইনের ও আইসোলেশন মধ্যে পার্থক্য
    Next Article করোনাঃ ভয়-আতঙ্ক মোকাবেলা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    September 28, 2024

    প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

    September 25, 2024

    ৩ বছর যাবৎ ওসিডিতে আক্রান্ত

    October 3, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.