Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনাভাইরাস প্রতিরোধে হার্ড ইমিউনিটি কতটা কার্যকর?
    বিশ্ব পরিস্থিতি

    করোনাভাইরাস প্রতিরোধে হার্ড ইমিউনিটি কতটা কার্যকর?

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 29, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনাভাইরাস: হার্ড ইমিউনিটি কতটা কার্যকর?
    করোনাভাইরাস: হার্ড ইমিউনিটি কতটা কার্যকর?
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    হার্ড ইমিউনিটি কি?
    যখন কোনো অঞ্চলের অল্প কিছু মানুষ বাদে বেশিরভাগ মানুষই কোনো নির্দিষ্ট রোগ প্রতিরোধী হয়ে যায় তখন উক্ত রোগ সেখানে মানুষ থেকে মানুষে সহজে ছড়াতে পারে না। ফলে সেই অঞ্চলের নন-ইমিউন মানুষগুলোর সেই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কমে যায়।
    বিষয়টি একটি উদাহরণে মাধ্যমে ব্যাখ্যা করা যাক। মনে করি, কোনো অঞ্চলের ৫০ জন অধিবাসীর ৪০ জনই পোলিও প্রতিরোধী। তাহলে বাকি ১০ জন নন ইমিউন লোকদের পোলিওতে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কম। অর্থাৎ তারাও পরোক্ষভাবে পোলিও প্রতিরোধী। এই ধরনের ইমিউনিটিকে বলে হার্ড ইমিউনিটি।
    আমাদের শরীর কোনো নির্দিষ্ট রোগের বিরুদ্ধে দুই উপায়ে সংক্রমণ প্রতিরোধী বা অনাক্রম্য হতে পারে- স্বাভাবিক সংক্রমণ এবং ভ্যাক্সিন প্রয়োগ। যখন আমাদের শরীর কোনো জীবাণু দ্বারা সংক্রমিত হয়, তখন শরীর সেই জীবাণুর বিরুদ্ধে সাড়া দেয় এবং তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। একইসাথে শরীর সেই জীবাণুকে চিনে রাখে। ফলে, পরবর্তীতে সেই জীবাণু দ্বারা আবার আক্রান্ত হলে, শরীর সেটিকে দ্রুত এবং কার্যকরভাবে প্রতিরোধ করতে পারে।
    হার্ড ইমিউনিটি যেভাবে করোনাভাইরাসকে থামাতে পারে?
    কোনো ভাইরাস যত বেশি সংক্রামক, সেই ভাইরাসের বিরুদ্ধে হার্ড ইমিউনিটি অর্জন করতে হলে সেই ভাইরাস দ্বারা তত বেশি মানুষকে আক্রান্ত হওয়া প্রয়োজন। উদাহরণস্বরূপ, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ এবং এর ক্ষেত্রে হার্ড ইমিউনিটি পেতে হলে ৯০% মানুষকে আক্রান্ত হতে হবে।
    আবার, জনসাধারণের মাঝে ব্যাপক আকারে ভ্যাক্সিন প্রয়োগের মাধ্যমেও হার্ড ইমিউনিটি তৈরি করা যায়। মূলত, গুটিবসন্ত এবং পোলিওর মতো রোগকে এই উপায়েই নির্মূল করা সম্ভব হয়েছে। কোভিড-১৯-ও এভাবে নির্মূল করা যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে ভ্যাক্সিন আবিষ্কার এবং তা বাজারে আসতে যে সময়ের প্রয়োজন সেটি একটি বড় চ্যালেঞ্জ।
    তাই করোনাভাইরাসের ক্ষেত্রে হার্ড ইমিউনিটি অর্জনের কৌশল হিসেবে যেটি বলা হচ্ছে সেটি হলো, বিস্তৃত আকারে এবং ব্যাপকভাবে একে ছড়তে দেওয়া। যখন ভাইরাস এভাবে ছড়াতে থাকবে তখন প্রচুর মানুষ এর দ্বারা আক্রান্ত হবে। যদি আক্রান্ত মানুষজন কোভিড-১৯ হতে সুস্থ হয়ে উঠতে পারে তাহলে তারা এই রোগ প্রতিরোধী হবে। ফলে ভাইরাস নতুন করে সংক্রমিত করার মতো কোনো মানুষ খুঁজে পাবে না। ফলে সংক্রমণের হার শূন্যে নেমে আসবে।
    করোনাভাইরাস মোকাবেলায় হার্ড ইমিউনিটির সীমাবদ্ধতা
    যেহেতু করোনাভাইরাসের ভ্যাক্সিন এখনও আবিষ্কৃত হয়নি, তাই হার্ড ইমিউনিটি অর্জনের জন্য ব্যাপকভাবে একে ছড়তে দিতে হবে। হিসেব করে দেখা গেছে, করোনার ক্ষেত্রে এটি অর্জনের জন্য মোট জনসংখ্যার ৬০% মানুষকে আক্রান্ত হতে হবে।
    কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসকে যদি ব্যাপক এবং অপ্রতিরোধ্যভাবে ছড়াতে দেওয়া হয় তাহলে সেটা খুবই ভয়াবহ হবে। কেননা সেক্ষেত্রে বিলিয়ন বিলিয়ন মানুষ এতে আক্রান্ত হবে। অনেক মানুষ মারাত্মকভাবে আক্রান্ত হবে। ফলে তাদের জন্য হাসপাতাল এবং আইসিইউ সেবার প্রয়োজন হবে। এখন কথা হচ্ছে, এখন যে পরিমাণ মানুষ আক্রান্ত হয়েছে তাদের চিকিৎসা করতেই রাষ্ট্র হিমশিম খাচ্ছে, যখন এর কয়েকগুণ লোকের জন্য হাসপাতাল সেবার প্রয়োজন হবে তখন কীভাবে সামাল দেবে সেটা বোধগম্য নয়। সেই সাথে কয়েক মিলিয়ন মানুষের মৃত্যুঝুকি তো রয়েছেই।
    আবার, হার্ড ইমিউনিটি অর্জনের অন্যতম শর্ত হলো, আক্রান্ত ব্যক্তিকে সুস্থ হওয়ার মাধ্যমে সেই রোগ প্রতিরোধী হতে হবে। করোনাভাইাস নতুন একটি ভাইরাস হওয়ায় এর সম্পর্কে এখনও পর্যাপ্ত তথ্য বিজ্ঞানীদের হাতে নেই। ফলে তারা এখনও জানেন না যে, যারা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন তারা ঠিক কতটুকু প্রতিরোধী হচ্ছেন বা আদৌ প্রতিরোধী হচ্ছেন কি না! কেননা কিছু কিছু ক্ষেত্রে কোভিড-১৯ থেকে সুস্থ হওয়া ব্যক্তিদেরও পুনরায় করোনাভাইরাস দ্বারা আক্রান্ত হতে দেখা গেছে।
    আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফ্লু জাতীয় ভাইরাসে মিউটেশন হয়ে নিয়মিত বিরতিতে নতুন নতুন প্রকরণের সৃষ্টি হয়। ফলে শরীর কোনো একটি প্রকরণ দ্বারা সংক্রমিত হয়ে অনাক্রম্য হলেও পরবর্তীতে যদি নতুন কোনো প্রকরণ দিয়ে সংক্রমিত হয়, তাহলে প্রথম ক্ষেত্রে যে ইমিউনিটি অর্জিত হয়েছিল সেটি দ্বিতীয়টির বেলায় নিরর্থক হয়ে পড়বে। অর্থাৎ ফ্লু জাতীয় ভাইরাসের ক্ষেত্রে হার্ড ইমিউনিটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ রয়েছে।

    হার্ড ইমিউনিটি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকোভিড-১৯-এর সময় শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় পিতামাতার করণীয়
    Next Article প্রতিবেশী করোনা আক্রান্ত হলে কী করবেন?
    মনের খবর ডেস্ক

    Related Posts

    গতিশীল রাষ্ট্রের প্রধান অন্তরায় ‘মাদক’

    March 28, 2022

    করোনাকালে দক্ষিণ এশিয়ার মধ্যে উদ্বেগ ও বিষণ্নতায় শীর্ষে বাংলাদেশ

    February 16, 2022

    করোনার নতুন ধরন ডেল্টাক্রনঃ বাড়ছে আতঙ্ক

    January 13, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.