Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনার সাথে সাথে বাড়ছে মানসিক স্বাস্থ্য সমস্যা
    করোনায় মনের সুরক্ষা

    করোনার সাথে সাথে বাড়ছে মানসিক স্বাস্থ্য সমস্যা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কNovember 25, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে, করোনা সংক্রমণ যেমন দিন দিন বেড়েই চলেছে তেমনি মানুষের মাঝে প্রতিনিয়ত বেড়ে চলেছে মানসিক স্বাথ্য জটিলতা। আর জটিলতা গুলো ঠিক মহামারীর মতোই প্রভাব রাখছে মানুষের জীবন ব্যবস্থায়।

    করোনা ভাইরাস সংক্রমণের প্রথম দিকে অনেকেই এই মহামারীকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখেননি। তারা ভাবতেই পারেনি যে করোনা আমাদের জীবন ব্যবস্থাকে এভাবে এলোমেলো করে দেবে। কিন্তু যতই দিন গেছে, সংক্রমণ যত বেড়েছে, সেসব মানুষই ধীরে ধীরে করোনা সংক্রমণের ভয়ে মুষড়ে গেছেন এবং সংক্রমণ প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব সহকারে হাত ধোয়া, মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বিধি মেনে চলার মত বিষয়গুলোকে মেনে চলেছেন। তবে এগুলো করার পরেও মানুষ স্বস্তিতে থাকতে পারছে না। কোভিড-১৯ এর সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। একে প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করার মত কোন ওষুধ এখনো আবিষ্কৃত না হওয়ায় সমগ্র বিশ্বব্যাপী মানুষ আজ নিজেদের ও পরিবারের সুরক্ষা নিয়ে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত জীবন যাপন করছেন।

    তাছাড়া কোভিড-১৯এর ফলে আমাদের অর্থনৈতিক ও সামাজিক জীবনেও ধ্বস নেমে এসেছে। এসব কারণে করোনা সংক্রমণের সাথে সাথে আমাদের সামগ্রিক মানসিক অবস্থারও অবনতি হয়েছে। মানুষের মাঝে দুশ্চিন্তা এবং মানসিক চাপ বাড়ছে। চিকিৎসক এবং মনস্তত্ত্ববিদ গণ মানুষের মাঝে এই বাড়তি মানসিক সমস্যাগুলোকে ঠিক করোনার মতোই ভয়াবহ হিসেবে দেখছেন। তাদের মতে, করোনা হয়তো কার্যকরী প্রতিষেধক আবিষ্কার হলে এক সময় নিয়ন্ত্রণে আসবে কিন্তু মানুষের মাঝে এই বাড়তে থাকা মানসিক স্বাস্থ্য সমস্যা গুলো বেশ সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। আসুন দেখা যাক ঠিক কি কি ধরণের মানসিক স্বাস্থ্য জটিলতায় আমরা ভুগছি।

    ১) দুশ্চিন্তা এবং কর্ম জীবনে অস্বস্তি
    বিভিন্ন প্রতিষ্ঠানের করা গবেষণায় এটা স্পষ্ট যে, মহামারীর এই দুঃসময়ে মানুষের মাঝে মানসিক চাপ এবং কর্মজীবন নিয়ে অস্বস্তি বহু গুণে বৃদ্ধি পেয়েছে। অনেকের মাঝেই রয়েছে কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা এবং দুশ্চিন্তা। আর যাদের ঘরে থেকে কাজ করতে হচ্ছে তারা নতুন পরিবেশ এবং ব্যবস্থায় মানিয়ে নিতে চরম অস্বস্তিতে পড়ছেন। মহামারীর কারণে সৃষ্টি হওয়া এই অস্বাভাবিক পরিবেশে মানসিক চাপ, দুশ্চিন্তা এবং অস্বাভাবিক পরিবেশে মানিয়ে নিতে অস্বস্তি আমাদের নিত্য দিনের দুর্ভোগে পরিণত হয়েছে।

    ২) মৃত্যু নিয়ে দুর্ভাবনা
    সর্বোচ্চ সতর্ক থেকে, সব রকম ভাবে নিজের ও পরিবারের সুরক্ষার প্রচেষ্টা করার পরেও অধিকাংশ মানুষের মন থেকে করোনা আতঙ্ক এবং দুর্ভাবনা দূর করা সম্ভব হয়নি। গবেষণায় দেখা গেছে, ঘরে থেকেও একজন মানুষের মন থেকে করোনা সংক্রমণের ভয় দূর হচ্ছেনা। প্রতিনিয়ত করোনায় সংক্রমণের উচ্চ হার এবং মৃত্যুর সংবাদ আমাদের সবার মাঝে সারাক্ষণ মৃত্যু ভীতি ও দুর্ভাবনার উদ্রেক করছে এবং প্রতিনিয়ত এই মানসিক সমস্যা বেড়েই চলেছে।

    ৩) সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণ মাধ্যমের নেতিবাচক ভূমিকা
    অস্বাভাবিক এই সময়ে আমরা প্রায় সারাক্ষণই ঘরের মধ্যে থাকছি। আর ঘরে থেকে সময় কাটানোর জন্য সারাক্ষণ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গন মাধ্যমে নজর রাখছি। তাছাড়া করোনা নিয়ে আতঙ্কিত থাকার কারণে এই সংক্রান্ত সব ধরণের খবরের উপর নজর রাখার প্রতি আমাদের ঝোঁকও সৃষ্টি হয়েছে। আর সারাক্ষণ করোনা নিয়ে এসব মাধ্যমে প্রচারিত নেতিবাচক সংবাদ আমাদের মধ্যে মানসিক অশান্তি এবং ভয় সৃষ্টি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য গণ মাধ্যম এক্ষেত্রে আমাদের মানসিক চাপের উৎস হিসেবে কাজ করছে।

    ৪) প্রাত্যহিক জীবনে অনিয়ম
    আমাদের সবার স্বাভাবিক জীবনযাত্রাই করোনা আবহে বাঁধাগ্রস্ত হয়েছে। এই অস্বাভাবিক অবস্থা আমাদের আহার, ঘুম, স্বাভাবিক অন্যান্য সব কাজে অনিয়ম এবং বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। এসব অনিয়ম আমাদের শারীরিক দুরবস্থার কারণ হওয়ার সাথে সাথে মানসিক স্বাস্থ্যের চরম ক্ষতি সাধন করছে । অনিদ্রা, ক্ষুধামন্দা, দুশ্চিন্তা, উৎসাহ হীনতা, আত্মবিশ্বাসের অভাব সহ নানা সমস্যার সৃষ্টি করছে।

    করোনা মোকাবেলায় প্রস্তুতি গ্রহণের পাশাপাশি আমাদেরকে মানসিক স্বাস্থ্যের এই অবনতিকে রোধ করার প্রয়াস ও করতে হবে যেন এটি আমাদের উপর সুদূরপ্রসারী প্রভাব রেখে যাবার সুযোগ না পায়। আর এই লক্ষ্যে বাড়তে থাকা মানসিক চাপ নিরসনে আমাদের সকলের সচেষ্ট হতে হবে। পরিবর্তিত অবস্থায় ঘাবড়ে না গিয়ে নিজেদেরকেও এই অবস্থার সাথে মানিয়ে নেওয়ার প্রয়াস করতে হবে।

    মনে রাখতে হবে, আমাদের থেমে থাকলে চলবে না। করোনার সাথে লড়াই করে আমাদের টিকে থাকতে হবে আর এজন্য প্রয়োজন মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস। তাই সংক্রমণের সাথে আমাদের মানসিক স্বাস্থ্য সমস্যা গুলোও যেন না বেড়ে যায় সেদিকে গুরুত্বারোপ করতে হবে। শারীরিক ভাবে সুস্থ থাকার পাশাপাশি মানসিক ভাবেও সুস্থ থাকতে হবে।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমৃত্যু অনিবার্য: আমরা কি প্রস্তুত?
    Next Article আসুন, মানসিক আঘাতপ্রাপ্ত মানুষের পাশে দাঁড়াই
    মনের খবর ডেস্ক

    Related Posts

    MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    September 28, 2024

    প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

    September 25, 2024

    পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    July 8, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.