Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনায় আক্রান্ত ব্যক্তির মানসিক স্বাস্থ্য
    করোনায় মনের সুরক্ষা

    করোনায় আক্রান্ত ব্যক্তির মানসিক স্বাস্থ্য

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরJune 15, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনায় আক্রান্ত ব্যক্তির মানসিক স্বাস্থ্য
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    করোনা আক্রান্ত ব্যক্তির কোয়ারেন্টাইন এর দিনগুলো ভীষণ ভাবে কঠিন এবং কষ্টকর। কারণ পরিবার পরিজন ও বন্ধু-বান্ধব থেকে সম্পূর্ণ আলাদা হয়ে এই ভয়াবহ রোগের সাথে লড়াই করে বেঁচে থাকার যুদ্ধ করতে হয়।

    এই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তির দ্বারা পরিবারের অন্য কেউ আক্রান্ত হতে পারে ও তার পরিস্থিতি কতোটা খারাপ হতে পারে সেটা নিয়ে অর্থাৎ বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কার মধ্য দিয়ে দিন কাটায়। এই শঙ্কার মাত্রা যখন বেশি হচ্ছে তখন সেটার বিরূপ প্রভাব পড়ছে তার মানসিক আচরণের উপর।

    করোনায় আক্রান্ত হওয়ার কারণে ছোট ছোট বিষয় নিয়ে রাগ হওয়া এবং সেটার বহিঃপ্রকাশ সঠিক ভাবে করতে পারছে না মানুষ। ফলে পরিবার পরিজনদের সাথে সম্পর্কের অবনতি হতে দেখা যাচ্ছে। যার প্রভাব করোনা পরবর্তী সময়েও  থাকছে।

    করোনা আক্রান্ত প্রায় প্রতিটি মানুষের মধ্যে বেশ কিছু লক্ষণ দেখা যাচ্ছে যেমনঃ জ্বর, সর্দি-কাশি, শরীর ব্যাথা, দুর্বলতা, মনোযোগের অভাব, খিটখিটে মেজাজ, বিষণ্ণতা, হতাশা, মানসিক চাপ, ভুলে যাওয়ার প্রবণতা, চিন্তা করতে দীর্ঘ সময় লাগা বা ব্রেইন ফগ, মাথা ঘোরা, বুকে ব্যাথা, মাথা ব্যাথা, কান ব্যাথা, শ্বাসপ্রশ্বাসে অসুবিধা, ঘুমের সমস্যা, ফুসকুড়ি ইত্যাদি।

    করোনায় আক্রান্ত প্রতিটি ব্যক্তিই প্রায় ১৪ দিনের মধ্যে সুস্থ হয়ে যাচ্ছে কিন্তু কারও কারও ক্ষেত্রে এই সময়টি লাগছে চার সপ্তাহেরও বেশি। তারা লং কোভিড এ আক্রান্ত হয়েছে বলে ধরা হচ্ছে। এছাড়াও করোনা আক্রান্তের ফলে শরীরে পর্যাপ্ত ভিটামিনের অভাব দেখা যাচ্ছে বিশেষ করে ভিটামিন ডি।

    করোনাকালীন সময়ে সুষম খাবার গ্রহণ করা বিশেষ জরুরী। এ সময়ে সুষম খাবার ব্যক্তির শারিরীক ও মানসিক উভয় প্রকার স্বাস্থ্য ভাল রাখার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। গবেষণায় দেখা গেছে, মস্তিস্কের সঠিক কার্যক্রম যেমনঃ স্মৃতিশক্তি, চিন্তনীয় ও আবেগীয় ইত্যাদি ক্ষেত্রে পর্যাপ্ত পরিমান ভিটামিন ও খনিজ (মিনারেল) এর প্রয়োজন হয়।

    আর বিষণ্ণতা ও মুড ডিসঅর্ডার এর সাথে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি, ভিটামিন বি, আয়রণ এবং ম্যাগনেসিয়াম এর অভাবের সংযোগ রয়েছে। অর্থাৎ করোনা আক্রান্ত অবস্থায় বিশেষ করে মনোযোগের অভাব, অল্পতে বিরক্তি, বিষণ্ণতা, ভুলে যাওয়ার প্রবণতা, ব্রেইন ফগ এই সমস্যাগুলো আসলে ভিটামিন ডি এর ঘাটতির ফলেই ঘটছে। তাই করোনাকালীন সময়ে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে হলে আমাদের এই বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দেওয়া জরুরী।

    করোনার প্রভাব অর্থনীতি থেকে শুরু করে সবকিছুর উপরেই পড়েছে । আর এই ধাক্কা সামলিয়ে সামনে এগিয়ে যাবার জন্য চাই শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকা। সেইজন্য বেশ কিছু নিয়ম মেনে চলা জরুরী। যেমন-

    ১। সুষম খাবার খাওয়া বিশেষ করে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার ও পর্যাপ্ত পানি পান করা

    ২। রাত জাগা থেকে বিরত থাকা ও প্রতিদিন কমপক্ষে ৬-৭ ঘন্টা ঘুমানো

    ৩। নিয়মিত শারিরীক ব্যায়াম করা, প্রতিদিন অন্ততপক্ষে ১৫ মিনিট

    ৪। ধূমপান, অ্যালকোহল ইত্যাদি পরিহার করা

    ৫। প্রতিদিন কিছুটা সময় রোদে থাকা

    ৬।পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ বজায় রাখা

    ৭। প্রতিদিন কমপক্ষে ১০ মিনিট হলেও নিজেকে সময় দেয়া এবং সেই সময় নিজের পছন্দনীয় কাজটি করা

    ৮। মাইন্ডফুলনেস অনুশীলন করা

    ৯। সকাল থেকে রাত পর্যন্ত কাজের একটি তালিকা করা ও তা সম্পাদনের জন্য সময় নির্ধারণ করে যথাসম্ভব সেই অনুযায়ী কাজ করা।

    ১০। নিজের জীবনের ইতিবাচক ঘটনাগুলির প্রতি মনোযোগ দেওয়া ও যথাসম্ভব নেতিবাচক মনোভাব পরিহার করা।

    ১১। কোনমতেই মানসিক চাপ সামলাতে পারছেন না এমন অনুভব করলে পেশাগত কাউন্সেলরের সাহায্য নিন।

     

    সানজিদা আফরোজ

    মেন্টাল হেলথ কাউন্সেলর

    ল্যাবএইড হাসপাতাল, ঢাকা

    করোনা দুশ্চিন্তা লকডাউন হতাশা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleতিনজন টোকাই বই পড়ছে থেকেই তেজস হালদার জসের যাত্রা শুরু
    Next Article মানসিক হতাশা থেকেই মেসিদের ড্র
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    আমি অনেক হতাশায় থাকি

    January 19, 2025

    MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    September 28, 2024

    প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

    September 25, 2024
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.