Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনা আক্রান্ত তরুণেরাও ভুগতে পারেন দীর্ঘমেয়াদি সমস্যায়: সিডিসি
    বিশ্ব পরিস্থিতি

    করোনা আক্রান্ত তরুণেরাও ভুগতে পারেন দীর্ঘমেয়াদি সমস্যায়: সিডিসি

    আন্তর্জাতিক ডেস্ক, মনের খবরBy আন্তর্জাতিক ডেস্ক, মনের খবরJuly 25, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    করোনাভাইরাসে আক্রান্তরা দীর্ঘমেয়াদি অসুস্থতায় পড়তে পারেন। এমনকি তরুণ ও প্রাপ্ত বয়স্কদের দীর্ঘস্থায়ী রোগ না থাকলেও কোভিড-১৯ এ আক্রান্ত হলে তারা এই অবস্থায় পড়তে পারেন।

    শুক্রবার এমনই এক দুঃসংবাদের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি। এক জরিপ প্রতিবেদনের বরাতে সিডিসি জানায়, অংশগ্রহণকারীদের ৩৫ শতাংশ করোনায় আক্রান্ত হওয়ার দুই থেকে তিন সপ্তাহ পরও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

    সিডিসি’র পরিচালিত জরিপে ১৫ এপ্রিল থেকে ২৫ জুন পর্যন্ত করোনা পজিটিভ ২৯২ জন মানুষের সাক্ষাৎকার নেওয়া হয়। জরিপের অংশগ্রহণকারীদের সাক্ষাৎকার নেওয়া হয় করোনা পজিটিভ ফল আসার ১৪ থেকে ২১ দিন পর। শুক্রবার সিডিসি’র মরবিডিটি ও মর্টালিটি উইকিল রিপোর্ট-এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

    জরিপের ৯৪ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, যখন তারা কোভিড-১৯ পরীক্ষার জন্য গিয়েছিলেন তখন তাদের অন্তত একটি উপসর্গ ছিল। সিডিসির তালিকায় করোনার যে ১৭টি উপসর্গের কথা বলা হয়েছে সেগুলোর মধ্যে সাতটি মানুষের মধ্যে দেখা গেছে। সবচেয়ে বেশি উপসর্গ ছিল অবসাদ, এরপর যথাক্রমে কাশি ও মাথা ব্যথা।

    অংশগ্রহণকারীদের মধ্যে যাদের উপসর্গ দীর্ঘদিন ছিল তাদের মধ্যে ৪৩ শতাংশের কাশি, ৩৫ শতাংশের ক্লান্তির অনুভুতি এবং ২৯ শতাংশ শ্বাস নিতে কষ্টের কথা জানিয়েছেন।

    জরিপের অংশ নেওয়াদের ৬৫ শতাংশ জানিয়েছেন করোনা পজিটিভ হওয়ার ৫ থেকে ১২ দিন তারা স্বাভাবিক স্বাস্থ্যে ফিরেছেন।

    করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থতার পেছনে বয়সের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে বলে সিডিসি’র জরিপে উঠে এসেছে। ৫০ বছরের বেশি বয়সের ৪৭ শতাংশ জানিয়েছে করোনা ধরা পড়ার কয়েক সপ্তাহ পরও তাদের উপসর্গ ছিল। তুলনায় ১৮ থেকে ৩৪ বছয় বয়সীদের ২৬ শতাংশ জানিয়েছেন তাদের এখনও উপসর্গ রয়েছে। ৩৫ থেকে ৪৯ বছর বয়সীদের ৩২ শতাংশ জানিয়েছেন, তারা এখনও পূর্ণাঙ্গ সুস্বাস্থ্যে ফিরতে পারেননি।

    সাধারণত আগে থেকেই দীর্ঘস্থায়ী কোনও অসুখ থাকলে করোনার উপসর্গও দীর্ঘস্থায়ী হয়। কিন্তু ১৮ থেকে ৩৪ বছরের প্রতি পাঁচ জনের একজন জানিয়েছেন, তাদের পূর্ব কোনও দীর্ঘস্থায়ী রোগ না থাকলেও এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি।

    সিএনএন-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগের গবেষণায় জানা গিয়েছিল যে, হাসপাতালে ভর্তি হওয়া করোনায় আক্রান্তদের সুস্থ হতে সময় বেশি লাগে। ইতালিতে করোনায় আক্রান্ত হওয়ার দুই মাস পার হওয়া রোগীদের ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, ৮৭ শতাংশেরও বেশি মানুষের অন্তত একটি উপসর্গ ও অর্ধেকের বেশি জানিয়েছেন তাদের তিন বা তারও বেশি উপসর্গ রয়েছে।

    কয়েকজন চিকিৎসক উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, করোনায় আক্রান্তদের অনেকেরই উপসর্গ দীর্ঘদিন থেকে যেতে পারে এবং কেউ কেউ হয়ত কখনও পুরোপুরি সুস্থ হবেন না। করোনায় দীর্ঘমেয়াদি প্রভাব নিরূপনের জন্য কয়েকটি গবেষণা চলমান রয়েছে এবং কয়েকটি ক্লিনিকে দীর্ঘদিন ধরে করোনার উপসর্গ থাকা মানুষকে সহযোগিতার জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

    সিডিসি’র নতুন গবেষণার প্রধান বলেছেন, জনস্বাস্থ্য নেতাদের জনগণকে মনে করিয়ে দেওয়া উচিত বিশেষ করে যারা তরুণ, যারা কোভিড-১৯ কে গুরুত্ব দিচ্ছে না এবং সুস্বাস্থ্যের অধিকারী প্রাপ্ত বয়স্ক যারা আক্রান্ত হয়েছেন তাদের উপসর্গ দীর্ঘদিন থেকে যেতে পারে।

    সিডিসি জানিয়েছে, জনগণকে সতর্ক হতে হবে। কোভিড-১৯ এর সংক্রমণ মন্থর করতে বারবার হাত ধোয়া, প্রকাশ্যে মাস্ক পরা ও শারীরিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনাকালে জাহাজে থাকা মানুষদের অবস্থা জানালেন মেরিন ইঞ্জিনিয়ার শামসুল আনোয়ার মো. সোহেল
    Next Article অধ্যাপক ডা. গোপাল শংকর দে স্মরণে শোকসভা অনুষ্ঠিত
    আন্তর্জাতিক ডেস্ক, মনের খবর

    Related Posts

    গতিশীল রাষ্ট্রের প্রধান অন্তরায় ‘মাদক’

    March 28, 2022

    করোনাকালে দক্ষিণ এশিয়ার মধ্যে উদ্বেগ ও বিষণ্নতায় শীর্ষে বাংলাদেশ

    February 16, 2022

    করোনার নতুন ধরন ডেল্টাক্রনঃ বাড়ছে আতঙ্ক

    January 13, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.