Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনা আক্রান্ত রোগীর পরিচর্যা করবেন যেভাবে
    টিপস্

    করোনা আক্রান্ত রোগীর পরিচর্যা করবেন যেভাবে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 8, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনা আক্রান্ত রোগীর পরিচর্যা করবেন যেভাবে
    করোনা আক্রান্ত রোগীর পরিচর্যা করবেন যেভাবে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে প্রতিদিনই হাজার হাজার মানুষ আক্রান্ত এবং মৃত্যুবরণ করায় অনেকের আত্মীয় অথবা পরিবারের সদস্য এ রোগে আক্রান্ত হওয়ায় কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জ্বর, কাশি এবং শ্বাসকষ্টে আক্রান্ত যেকোনো ব্যক্তিকে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে।
    বাড়ির মধ্যে যতটা সম্ভব করোনভাইরাস লক্ষণযুক্ত ব্যক্তিদের পৃথক রাখা হলো প্রথম পদক্ষেপ। যদি এটি সম্ভব না হয়, তবে অন্য ব্যক্তিদের থেকে সর্বোচ্চ দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
    বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস উল্লেখ করেন যে, জনবহুল উন্নয়নশীল দেশগুলোতে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। ‘এ কারণেই আমরা বলি যে আমাদের সহজ কোনো সমাধান নেই।’
    বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ
    বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ লক্ষণযুক্ত ব্যক্তিকে খোলা জানালা এবং খোলা দরজাসহ একটি ভালো বায়ু চলাচলযুক্ত একক ঘরে থাকার পরামর্শ দিয়েছে।
    করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি আলাদা জায়গায় থাকবে। বাথরুম এবং রান্নাঘরগুলোও খুব ভালোভাবে বায়ু চলাচল উপযোগী হওয়া উচিত।
    বাড়ির অন্য সদস্যদের আলাদা ঘরে থাকতে হবে, যদি এটি সম্ভব না হয় তবে আক্রান্ত ব্যক্তির থেকে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে এবং একটি পৃথক বিছানায় ঘুমাতে হবে।
    বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিবারের সুস্থ ব্যক্তিকে যত্নশীল ভূমিকা গ্রহণের পরামর্শ দিয়ে লক্ষণমুক্ত না হওয়া পর্যন্ত অন্য রোগীর সাথে দেখা না করার কথা বলেছে।
    চিকিৎসকের রোগীর সাথে যোগাযোগের পর প্রত্যেকবার হাত ধোয়া উচিত। পাশাপাশি খাবার প্রস্তুত করার আগে, খাওয়ার আগে, বাথরুম ব্যবহারের পরে এবং হাত নোংরা হলে সাথে সাথে ধোয়া উচিত।
    হাঁচি-কাশির সময় টিস্যু ব্যবহার করতে হবে। এতে করে নিজে এবং আশপাশের মানুষ করোনা বা কোভিড-১৯ থেকে সুরক্ষিত থাকবে। অবশ্যই টিস্যু নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। যত্রতত্র ফেললে ভাইরাস অন্যদের মাঝে ছড়িয়ে পড়তে পারে।
    সাবান এবং পানি দিয়ে হাত ধোয়ার পরে টিস্যু ব্যবহার করতে হবে। এটা না থাকলে পরিষ্কার কাপড়ের তোয়ালে ব্যবহার করা এবং এগুলো বার বার পরিষ্কার করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
    অসুস্থ ব্যক্তি এবং নার্স উভয়েরই মাস্ক পরা উচিত।
    অসুস্থ ব্যক্তির পৃথক কাপ, প্লেট, তোয়ালে এবং বিছানার লিনেন ব্যবহার করা উচিত। এবং এসব জিনিস সাবান এবং পানি ব্যবহার করে আলাদাভাবে ধুয়ে নেয়া উচিত।
    বুকের দুধ খাওয়ানো মায়েরা বাচ্চাদের দুধ খাওয়ানো চালিয়ে যেতে পারবেন, তবে বাচ্চার কাছাকাছি থাকলে মাস্ক পরা উচিত বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।
    অসুস্থ ব্যক্তির বিছানায় বিশ্রাম নেয়া খুবই গুরুত্বপূর্ণ।
    রোগীর লক্ষণ পর্যবেক্ষণ করা জরুরি। কিছু লোকের ক্ষেত্রে ভাইরাসটির কেবলমাত্র হালকা লক্ষণ থাকবে। তবে গুরুতর ক্ষেত্রে এটি নিউমোনিয়াও হতে পারে। কারও যদি শ্বাস নিতে সমস্যা হয় তবে অবিলম্বে চিকিৎসকের সাহায্য নেয়া উচিত।
    পরিবার থেকে পৃথক থাকা
    বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে জ্বর, কাশি এবং শ্বাস নিতে অসুবিধায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসার যত্ন নেয়া উচিত এবং তাদের স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করা উচিত।
    কোভিড-১৯ সংক্রমিত লোকের যখন হাঁচি বা কাশি হয় তখন ভাইরাসটি ছড়িয়ে পড়ে। এ জন্য বাড়ির মধ্যে পৃথক থাকা গুরুত্বপূর্ণ। বাড়ির কোনো ব্যক্তি সংক্রামিত হওয়ার পরে পরিবারের অন্য কারও সাথে যোগাযোগ এড়ানো জরুরি।
    কমিউনিটি গ্রুপ 
    অনেক দেশে অনলাইন বিতরণ পরিষেবাগুলো পৃথক থাকা ব্যক্তিদের জন্য খাদ্য সরবরাহকে অগ্রাধিকার দিচ্ছে। যারা করোনভাইরাসজনিত কারণে বাইরে যেতে পারেন না তাদের কাছে খাবার ও ওষুধ সরবরাহ করার জন্য কমিউনিটি গ্রুপও গঠন করেছে।
    কোনো ব্যক্তির কোভিড-১৯ রয়েছে কি না তা নিশ্চিত হওয়ার একমাত্র উপায় হলো পরীক্ষা। দক্ষিণ কোরিয়া গণপরীক্ষার ফলে ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া এবং সম্পূর্ণ লকডাউন ছাড়াই মৃত্যুর সংখ্যা কমাতে পেরেছে বলে অনেকে মনে করছেন।
    বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, কোভিড-১৯ আক্রান্ত লোকদের পৃথক রাখার জন্য প্রতিটি দেশের নিজস্ব সমাধান প্রয়োজন। ‘প্রয়োজনীয়তাই আবিষ্কারের কারণ।’
    বর্তমান অবস্থা কী?
    মঙ্গলবার করোনাভাইরাসে দেশে নতুন করে পাঁচজনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
    এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১৬৪ জন।
    বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মঙ্গলবার পর্যন্ত বিশ্বব্যাপী প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৬৯৭।
    বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১৩ লাখ ৪৬ হাজার ৫৬৬ জন। এদের মধ্যে বর্তমানে ৯ লাখ ৯৩ হাজার ১৭৪ জন চিকিৎসাধীন এবং ৪৭ হাজার ২৫৬ জন (৫ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
    এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ২ লাখ ৭৮ হাজার ৬৯৫ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ৭৪ হাজার ৬৯৭ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।

    করোনা রোগীর পরিচর্যা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅটিজম বৈশিষ্ট সম্পন্ন শিশুদের করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিরাপদ রাখতে করণীয়
    Next Article বাড়ি থেকে দূরে? লকডাউনের সঙ্গে যেভাবে মানিয়ে নেবেন
    মনের খবর ডেস্ক

    Related Posts

    MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    September 28, 2024

    প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

    September 25, 2024

    আত্মহত্যা প্রতিরোধই প্রধান চিকিৎসা

    October 5, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.