Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনা নমুনা পরীক্ষা স্বল্পতা এবং করণীয়
    বিশেষজ্ঞের মতামত

    করোনা নমুনা পরীক্ষা স্বল্পতা এবং করণীয়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কAugust 16, 2020Updated:August 18, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ব্রিটেনে করোনাভাইরাসে বাংলাদেশি ও পাকিস্তানিরা কেন বেশি মারা যাচ্ছে?
    ব্রিটেনে করোনাভাইরাসে বাংলাদেশি ও পাকিস্তানিরা কেন বেশি মারা যাচ্ছে?
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বর্তমান সময়ে কোভিড-১৯ নমুনা পরীক্ষার সংখ্যা আশানুরুপ নয় এটা বলতে দ্বিধা নেই। কোরবানী ঈদ লাগোয়া সময়ে নমুনা সংখ্যা অনেকখানি কমে গিয়েছিলো এখন আবার ধীরে ধীরে পনের হাজার ছুইছুই। নমুনা পরীক্ষা কমে যাওয়ার অনেক ধরনের কারনের কথা আপনারা ইতিমধ্যেই শুনেছেন। যেমনঃ

    • স্বল্প আয়ের মানুষ নমুনা পরীক্ষা করতে চায়না কারন সে কোয়ারেন্টাইনে চলে গেলে পরিবার বিপদে পরবে। জীবন এবং জীবিকার টানাপোড়েন এ জীবিকা বাঁচাতে সে পরীক্ষা বিমুখ হয়।
    • সংস্কার গুজব এর কারনে মানুষ নিজেকে করোনা রোগী বা তার বাড়ী করোনা বাড়ী এসব শুনতে চায় না।
      সামাজিক বা পারিবারিক নিগ্রহ তাকে এই পরীক্ষা থেকে বিরত রাখে
    • পরীক্ষার ফল পেতে দেরী।
    • আস্থাহীনতা (জেকেজি, রিজেন্ট সংক্রান্ত ঘটনাসমূহ)।
    • ফি নির্ধারণ।
    • উপসর্গহীন সংক্রমণ।
    • পরীক্ষাকেন্দ্রগুলো বিভাগীয় শহরকেন্দ্রিক, উচ্চবিত্ত ও মধ্যবিত্তবান্ধব।
    •  তথ্য ও প্রচার দূর্বলতা।
    • বন্যা ইত্যাদি।

    সংশ্লিষ্টরা মনে করেন, যে দুটি মূল কারনে নমুনা পরীক্ষা কম হচ্ছে সেগুলো হলো:
    ১. নমুনা সংগ্রহ কম হওয়া (lack of sample collection)
    ২. নমুনা পরীক্ষা স্বক্ষমতা (lack of capacity of the existing laboratories)
    আমি তাদের সাথে একমত পোষণ করি। তাহলে এ থেকে উত্তরণের উপায় কি হতে পারে?

    নমুনা সংগ্রহ বাড়ানোঃ
    নমুনা সংগ্রহ বাড়াতে এই মুহুর্তেই তিনটি পদক্ষেপ নেয়া জরুরী। এতে বাড়তি ব্যয় এর অবকাশ নেই বাড়তি লোকবল এর প্রয়োজন পরবে না।

    ক) কমিউনিটি মবিলাইজেশন
    মানুষকে মাস্ক পড়া, জীবানুনাশক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা এই বার্তাগুলো দেয়ার পাশাপাশি নমুনা পরীক্ষার গুরুত্ত্ব এবং নমুনা দেয়া এবং ফলাফল পাওয়ার প্রক্রিয়া, নমুনা সংগ্রহ কেন্দ্রের অবস্থান, তথ্য ও অভিযোগ কেন্দ্রে যোগাযোগ পদ্ধতি এই বার্তাগুলো সহজ ভাষায় এবং বারংবার প্রচার করা। স্বাস্থ্যকর্মী, সিএইচসিপি, পরিবার পরিকল্পনা কর্মী, মাল্টিপারপাস ভলান্টিয়ার সহ অন্যান্য বিভাগ ও মন্ত্রণালয়ের কর্মীদের একাজে সম্পৃক্ত করলে অবশ্যই নমুনা সংখ্যা বাড়বে।

    খ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী যারা করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন, তাদের সরাসরি সংস্পর্শে যারা এসেছেন, তাদের উপসর্গ থাকুক না থাকুক পরীক্ষার আওতায় আনা এবং এ সংক্রান্ত বার্তা ব্যাপকভাবে প্রচার করা।

    গ) মোবাইল বুথ এর মাধ্যমে হার্ড টু রিচ এলাকাগুলোতে নমুনা সংগ্রহ সহজলভ্য করা। কোন কোন বুথে এখন পাচটি নমুনাও পরীক্ষা হচ্ছে না অথচ বস্তি বা শহরতলীতে সপ্তাহে দুই বা তিনদিন এই বুথগুলো ট্রাক বা কাভার্ড ভ্যানে নিয়ে গেলে নমুনা সংগ্রহ বাড়বে।
    বিভাগ, জেলা, উপজেলা, এমনকি গ্রাম বা চরাঞ্চলেও এরকম মোবাইল বুথ এর মাধ্যমে নমুনা সংগ্রহ করা যেতে পারে।

    এবার আসি নমুনা পরীক্ষার সক্ষমতা বৃদ্ধিঃ
    ক) নতুন নমুনা পরীক্ষা কেন্দ্র স্থাপনের আগে যে কেন্দ্রগুলো চালু হয়েছে বিশেষ করে সরকারি ও স্বায়ত্ত্বশাসিত সেগুলোর সক্ষমতা বাড়ানো। কোথাও হয়তো দক্ষ জনবল রয়েছে একটা বা দুটো অতিরিক্ত মেশিন দিলেই সক্ষমতা তিনগুন হয়ে যেতে পারে। কোথাও এক্সট্রাক্টার মেশিন, কোথাও বায়োসেফটি কেবিনেট, কোথাও হুড সরবরাহ করলে এই ল্যাবগুলোর কাজের মান এবং ব্যাপ্তি দুটোই বাড়বে। এই পরীক্ষাগারগুলো দ্রুত ফলাফল দিতে পারবে, ব্যাকলক দূর হবে, এবং নমুনা পরীক্ষার প্রতি সাধারন মানুষ এর আস্থা বাড়বে।
    দ্রুত ফল পেলে করোনা চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনা প্রক্রিয়াও ত্বরান্বিত হবে।

    খ) ল্যাবরেটরী স্থাপন, অনুমোদন ও সম্প্রসারন এর সময় খেয়াল রাখতে হবে সারাদেশে যেন এর বিস্তৃতিটা সুষম হয়। এক জায়গায় বেশীরভাগ নমুনা পরীক্ষাগার থাকলে এর সংখ্যা অনুপাতে কখনোই কাংখিত নমুনা পরীক্ষা হবে না। সাধারন মানুষের কাছে পরীক্ষাটি সহজলভ্যও হবে না।

    গ) এন্টিজেন এন্টিবডিভিত্তিক RDT রেপিড টেস্ট চালু করা। পার্শ্ববর্তী দেশ ভারত মাস খানেক আগে চালু করেছে। আমাদের দেশে এই প্রক্রিয়া অনেকদূর এগিয়েছে। আগামী ১৮ আগষ্ট, ২০২০ ইং তারিখে এবিষয়ে একটি জরুরী সভা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে। সেখান থেকে গুরুত্ত্বপূর্ণ নির্দেশনা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

    ঘ) সকল নমুনা পরীক্ষাগার এর নিয়মিত ও সার্বকক্ষনিক ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল, অনুমোদন, তদারকি ও পরীবীক্ষণ নিশ্চিতকরণ। নিয়মিত প্রশিক্ষণ ও সহযোগীতার বিষয়টিও গুরুত্ত্বপূর্ণ।

    ঙ) তথ্য সংগ্রহ, তথ্য যাচাই, গুণগতমান নিয়ন্ত্রণ সর্বোপরি রোগতত্ত্ব বিষয়ক তথ্যবিশ্লেষণ করে নীতি নির্ধারন, কর্মপরিকল্পনা প্রণয়ন।
    আমাদের এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য এবং এর প্রয়োগ নিয়ে কতটুকু কাজ হয়েছে বা আমরা কতটুকু সন্তুষ্ট তা সংশ্লিষ্টরা ভালো জানেন, খুব গুরুত্ত্বপূর্ণ কিছু, দৃশ্যমান কিছু আমার অন্তত চোখে পরেনি। একটা উদাহরণ হলো জোনিং সিস্টেম।

    অপ্রাসংগিক হলেও একটা কথা বলা খুব জরুরী এখানে। আপনারা হয়ত ইতিমধ্যে অবগত হয়েছেন BPRP BANGLADESH PANDEMIC RESPONSE PLAN জুলাই মাসে প্রকাশিত হয়েছে। এটি একটি অর্জনযোগ্য, সুন্দর এবং সহজবোধ্য নথি। এত এত কমিটি এত এত এসব কমিটির সভ্য। একবার একটু হাত তুলবেন দয়া করে কজন এটা পড়েছেন? কাজ করতে বললে আমরা বলি কোন পরিকল্পনা নাই, পরিকল্পনা থাকলে আমরা সেটা খুলেও দেখি না এটা হতাশার। এই বিপআরপি অনুসরণ করেই সামনের দিনে স্বাস্থ্য তার করোনা বিষয়ক কর্মকান্ড সাজাবে, করোনা যুদ্ধে শত অভিযোগের পরও কে জানে একদিন বাংলাদেশই হয়তো ইতিহাস হবে, ভুল থেকে শিক্ষা নিয়ে আরো উন্নত সমৃদ্ধ হবে স্বাস্থ্য ব্যবস্থা এই আশাতেই বুক বাধি।

    লেখক: ডা. মো. রিজওয়ানুল করীম শামীম।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক স্বাস্থ্য ভালো রাখার দিনচর্যা!
    Next Article যুক্তরাষ্ট্রে ৪ তরুণের একজনের মাথায় আত্মহত্যার চিন্তা:সিডিসি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    মানুষ কেন সফলতা পেয়েও বেছে নিচ্ছে আত্মহত্যার পথ? থাকছে বিশেষজ্ঞের অভিমত

    July 6, 2023

    করোনা পরবর্তী সময় : শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে নজর রাখা জরুরী

    June 15, 2022

    শিশু অমনোযোগী বা অতিচঞ্চল হলে যা করণীয়

    March 1, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.