Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনা: ভারতীয় একটি ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা অত্যধিক বলছে ডব্লিউএইচও
    করোনায় মনের সুরক্ষা

    করোনা: ভারতীয় একটি ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা অত্যধিক বলছে ডব্লিউএইচও

    আন্তর্জাতিক ডেস্ক, মনের খবরBy আন্তর্জাতিক ডেস্ক, মনের খবরJune 2, 2021No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনা: ভারতীয় একটি ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা অত্যধিক বলছে ডব্লিউএইচও
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    ভারতে পাওয়া করোনাভাইরাসের একটি ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে, প্রাণঘাতী এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা অত্যধিক। এমনকি এটি টিকার সুরক্ষাকবচকেও ভাঙার ক্ষমতা রাখে।

    করোনার এই ভ্যারিয়েন্টের নাম বি.১.৬১৭.২। ভারতে করোনাভাইরাসের তিন বার রূপ পরিবর্তনকারী স্ট্রেইন অর্থাৎ বি.১.৬১৭ পাওয়া গিয়েছে। তারই একটি রূপ এটি। ২০২১ সালের মে মাসে এই ভ্যারিয়েন্টের তিনটি প্রকারভেদকেই উদ্বেগজনক ভাইরাস হিসেবে চিহ্নিত করে ডব্লিউএইচও।

    মঙ্গলবার বিবৃতি দিয়ে সংস্থাটির বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ভাইরাসের তিনটি প্রকারভেদের বাকি দুইটি ততটা বিপজ্জনক নয়। তবে বি.১.৬১৭.২ নিয়ে উদ্বেগ রয়েছে।

    করোনা মহামারির আপডেট নিয়ে প্রতি সপ্তাহেই বিবৃতি দেয় ডব্লিউএইচও। সংস্থাটি বলছে, ‘এটা নিশ্চিত যে, এই প্রকারভেদটির সংক্রমণ ক্ষমতা অনেক বেশি। এটি জনস্বাস্থ্যকে বড় রকমের ঝুঁকির মুখে ফেলতে পারে।’

    ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের জন্য করোনার এই ট্রিপল মিউট্যান্ট স্ট্রেইন বি.১.৬১৭-কেই দায়ী করা হয়েছিল। ভাইরাসের এই বিশেষ স্ট্রেইনের নামকরণ নিয়ে কিছু দিন আগেই আপত্তি তুলেছিল দিল্লি। ‘করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট’ হিসেবে উল্লেখ করাই ছিল অসন্তোষের কারণ। পরে বি.১.৬১৭ ভ্যারিয়েন্টকে কোভিড-১৯ এর ডেল্টা স্ট্রেইন হিসেবে নামকরণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

    এদিকে ভারতে যে শিশুরা করোনায় সংক্রমিত হচ্ছে, তাদের বেশিরভাগেরই কোনও উপসর্গ নেই বলে জানিয়েছেন দেশটিতে করোনা টিকা সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ভিকে পল।

    সাধারণত দুইভাবে শিশুদের শরীরে সংক্রমণের বিষয়টি স্পষ্ট হচ্ছে। একটিতে তাদের শরীরে নিউমোনিয়ার উপসর্গ দেখা দিচ্ছে। দ্বিতীয়টিতে একাধিক অঙ্গে প্রদাহের উপসর্গের দেখা মিলছে। দ্বিতীয় ক্ষেত্রে, করোনা মুক্ত হওয়ার ছ য় সপ্তাহ পরও আবার জ্বর আসছে শিশুটির। সঙ্গে বমি। গায়ে র‍্যাশ বেরোচ্ছে।

    ভিকে জানিয়েছেন, এই ধরনের উপসর্গ যাদের হচ্ছে, তাদের ওপর কড়া নজর রাখছে কেন্দ্রীয় সরকার। তার আশা, শিশুরোগ বিশেষজ্ঞরা দ্রুত এই ধরনের সমস্যার সমাধান খুঁজে বের করতে সমর্থ হবেন।

    পাশাপাশি তিনি স্বীকার করে নিয়েছেন, হতে পারে করোনার তৃতীয় ঢেউ শিশুদের শরীরে বেশি প্রভাব ফেলবে। ভিকে-র মতে, করোনার দ্বিতীয় ঢেউয়ের দিকে নজর রেখে বলা যায়, দ্রুত চরিত্র পাল্টাচ্ছে ভাইরাস। তাই করোনা পরবর্তী উপসর্গের দিকে নজর রাখাও গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। তবে বেশিরভাগ করোনা সংক্রমিত শিশুর শরীরে তেমন কোনও উপসর্গ নজরে পড়ছে না। এর ফলে শারীরিক অবস্থার বেশি অবনতি হচ্ছে না। তবে অনেককেই হাসপাতালে ভর্তি করাতে হচ্ছে।

    সূত্র: আনন্দবাজার পত্রিকা

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://www.youtube.com/watch?v=WEgGpIiV6V8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকোভিডে আক্রান্তের পর দীর্ঘ অসুস্থতায় কি মানসিক ভাবে ভেঙে পড়ছেন?
    Next Article উদ্বিগ্ন? ব্যায়াম শুরু করুন আজই
    আন্তর্জাতিক ডেস্ক, মনের খবর

    Related Posts

    MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    September 28, 2024

    প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

    September 25, 2024

    পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    July 8, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.