Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনা মোকাবেলায় আতঙ্ক নয় বরং সতর্কতাই মূল কথা
    করোনায় মনের সুরক্ষা

    করোনা মোকাবেলায় আতঙ্ক নয় বরং সতর্কতাই মূল কথা

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরJuly 13, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনা মোকাবেলায় আতঙ্ক নয় বরং সতর্কতাই মূল কথা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    করোনা মহামারী নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে বরং করোনা মোকাবেলায় যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা নিলেই করোনা থেকে সুরক্ষিত থাকা সম্ভব।

    বর্তমানে করোনা মহামারী পৃথিবীর সব প্রান্তেই ছড়িয়ে পড়েছে। কার্যকরী প্রতিষেধক না থাকায় আক্রান্তের হার বা মৃত্যু কোনটিই কাঙ্ক্ষিত ভাবে কমিয়ে আনা সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় নিজের ও কাছের মানুষদের সুরক্ষা নিয়ে আমরা সবাই আতঙ্কিত এবং চিন্তিত। কি করবো এবং কি করবো না এসব ভেবেই আমরা দ্বিধাগ্রস্ত হয়ে আছি।

    এমন মানসিক অবস্থায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা একদমই সম্ভব নয়। তাই করোনা মোকাবেলায় সর্ব প্রথম বুঝতে হবে আমাদের কি করণীয় এবং কি করনীয় নয়। অর্থাৎ এখনই সিদ্ধান্ত গ্রহণের সঠিক সময়, আমরা আতঙ্কিত হয়ে দ্বিধান্বিত হয়ে থাকবো নাকি ভীতিমুক্ত হয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবো।

    মনস্তত্ত্ববিদ গণ বলেন, একজন আতঙ্কগ্রস্ত মানুষ সাধারণত সব সময় ভুল সিদ্ধান্তই গ্রহণ করে। তাছাড়া কোন কিছু নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়লে কখনোই সেই সমস্যা থেকে মুক্তি পাবার পথ খুঁজে পাওয়া যায় না। করোনা মহামারীর এই দুঃসময়ে আমরা যদি শুধু আতঙ্কিত হয়েই সময় পার করি তাহলে করোনা মুক্ত থাকার যথাযথ উপায় কখনোই অনুসরণ করতে পারবো না।

    এটা ঠিক যে, ভয় থেকেই মানুষ সতর্ক হবার অনুপ্রেরণা পায়। কিন্তু আতঙ্ক যদি এমন পর্যায়ে পৌঁছে যায় যে সেটি আমাদের মাঝে বিভিন্ন মানসিক সমস্যা সৃষ্টি করে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে বাঁধা প্রদান করে, তাহলে সেটি অবশ্যই আমাদের জন্য ঝুঁকির কারণ হয়ে উঠবে। তাই, আতঙ্কিত না হয়ে বরং স্থির হয়ে এটা ভাবতে হবে যে, আমরা কিভাবে করোনা থেকে সুরক্ষিত থাকতে পারি।

    অর্থাৎ, কি কি সতর্কতা গ্রহণ করলে করোনা মুক্ত থাকার প্রচেষ্টা করা সম্ভব হবে সেগুলো অনুসরণ করতে হবে। সুতরাং আতঙ্কিত না হয়ে বরং সতর্কতা অবলম্বন করলেই করোনা থেকে আমরা নিজেদের ও আমাদের কাছের মানুষদের দূরে রাখতে পারবো।

    করোনা মোকাবেলায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে করনীয় কাজ গুলোর মধ্যে অন্যতম হল মুখে মাস্ক পরিধান করা। বাইরে গেলে অবশ্যই মুখে মাস্ক পরতে হবে। তাছাড়া ভিড় এড়িয়ে চলতে হবে এবং অন্য একজন ব্যক্তি থেকে কম পক্ষে পাঁচ ফুট দূরত্ব বজায় রাখতে হবে। কিছু সময় পর পর সাবান বা স্যানিটাইজার দ্বারা হাত পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে।

    জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া চলবে না এবং স্বাস্থ্যসম্মত উপায়ে জীবন যাপন করতে হবে। করোনা মোকাবেলায় অবশ্য পালনীয় সতর্কতামূলক কাজ গুলোর মধ্যে এগুলো অন্যতম। এগুলো পালন না করে আমরা যদি আতঙ্কিত হয়েই আমাদের মানসিক ও শারীরিক শক্তির অপচয় করি তাহলে করোনা মুক্ত থাকা কখনোই সম্ভব হবে না।

    তাই প্রথমে আমাদের এটা অনুধাবন করতে হবে যে আমাদের মূল করনীয় কি। আমরা কি করোনাকে ভয় পেয়ে করোনার কাছে হেরে যাবো নাকি দৃঢ় মনোবল নিয়ে সতর্কতা অবলম্বন করে করোনার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সিদ্ধান্ত আমাদেরকেই গ্রহণ করতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণের এখনই সঠিক সময়।

    করোনা করোনা ভাইরাস করোনাভাইরাস কোভিড ১৯ বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানসিক সমস্যা লকডাউন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক সুস্থতায় সুষম খাদ্য
    Next Article বই জাগতিক অসুন্দর কাজ থেকে দূরে রাখে: দীপংকর দাশ
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.