Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » কাজের বৈচিত্র্যের জন্যই লেখালেখি: অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার
    সাক্ষাৎকার

    কাজের বৈচিত্র্যের জন্যই লেখালেখি: অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরJune 5, 2021Updated:June 5, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কাজের
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ছেলেবেলা থেকেই ভীষণ মেধাবী শিক্ষার্থী ছিলেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। সুনামগঞ্জ সরকারি জুবিলি হাইস্কুল থেকে ১৯৭৯ সালে এসএসসি ও ১৯৮১ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ১৯৮৮ সালে এমবিবিএস সম্পন্ন করেন।

    পেশাগত জীবনেও প্রচন্ড সফল একজন মানুষ অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বর্তমানে তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক হিসেবে কাজ করছেন । এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। এই গুণী মানুষের আছে অসাধারণ লেখালেখির অভ্যাস । কর্মব্যস্ততার মাঝেও ইতিমধ্যে তার চারটি বই প্রকাশ হয়েছে। মনের খবর প্রতিবেদক ইসরাফিল হোসাইনের সাথে সাক্ষাৎকালে তার কর্মব্যস্ততা নিয়ে আলাপচারিতা হয়। পাঠকদের জন্য তুলে ধরা হল সেই আলাপচারিতা:

    মনের খবর: কেমন আছেন?

    অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার: ভালো আছি।

    মনের খবর: দীর্ঘদিন যাবত মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন, এই কাজ করে কেমন অনুভব করছেন?

    অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার: মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে আমার ভালোই লাগে। সব সময় আমি চেষ্টা করি মনযোগ ও আনন্দের সাথে কাজ করতে। তারপরও অনেক সময় খারাপ লাগে, যখন দেখি যারা আমার সেবা চান তাদের সবাইকে সেবা দান আমার সাধ্যে কুলায় না।

    মনের খবর: বর্তমানে মানুষের জন্য মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার সুযোগ কেমন?

    অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার: বর্তমানে বাংলাদেশে প্রচুর মানসিক রোগী রয়েছে। আবার তাদের নিয়ে কাজ করার সুযোগও রয়েছে। তবে দু:খের বিষয় হলো মানসিক রোগীরা সবাই সম্পূর্ণ চিকিৎসা করতে পারে না। অনেক রোগী অর্থনৈতিক কারণে তাদের রোগ ভালো হওয়ার মাঝ পথেই চিকিৎসা বন্ধ করে দেয়। আবার কেউ কেউ আর যোগাযোগই করে না।

    অন্যদিকে, রোগীর তুলনায় সরকারি-বেসরকারি সকল হাসপাতালে এখনো পর্যাপ্ত পরিমানে মানসিক রোগের ডাক্তার নেই। যদিও সরকার ইতিমধ্যে সরকারি হাসপাতালগুলোতে মানসিক রোগের ডাক্তারদের নতুন পদ সৃষ্টি করেছে। কিন্তু তা এখনও কার্যকর সম্ভব হয়নি। আশা করা যাচ্ছে খুব দ্রুতই তা বাস্তবায়ন হবে।

    মনের খবর: মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার পাশাপাশি লেখালেখিও করছেন। দুই দিকে কাজ করতে গিয়ে ব্যক্তিগত বা পারিবারিক জীবনে কীভাবে সময় দিচ্ছেন বা কোনো সমস্যা হচ্ছে কিনা?

    অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার: আসলে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার পাশাপাশি লেখালেখি করতে গেলে স্বাভাবিকভাবে পারিবারিক দায়িত্ব পালনে একটু বিঘ্ন ঘটবে। এতে পারিবারিক সাপোর্ট থাকতে হয় বা পরিবারকে এটা মেনে নিতে হবে। আমার পরিবার থেকে কোনো সমস্যা হচ্ছে না। তারা আমাকে সব সময় সাপোর্ট দিয়ে আসছে।

    মনের খবর: আপনার সন্তান দেশের বাহিরে থাকেন। তার সাথে কীভাবে যোগাযোগ করেন বা তাকে কীভাবে সময় দিচ্ছেন?

    অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার: আমার মাত্র একটি মেয়ে। তার বিয়ে হয়ে গেছে। সে আমার উপর নির্ভরশীল নয়। আর তার সাথে ফোনের মাধ্যমেই আমার যোগাযোগ হয়।

    মনের খবর: লেখালেখি করতে আপনার কেমন লাগছে?

    অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার: কাজের বৈচিত্র্য প্রয়োজন। সব সময় একই কাজ (রোগী দেখা) করতে ভালো লাগে না। যাতে কাজের মধ্যে মনযোগ দিতে পারি, বিরক্তবোধ না হয়, সে জন্যই অন্য ধরনের কাজে যুক্ত হই। বিভিন্ন বিষয় পড়তে এবং লিখতে আমার খুবই ভালো লাগে।

    মনের খবর: লেখালেখি করাটা কি নিজের জন্য? নাকি জুনিয়র বা রোগীদের জন্য? নাকি পাঠকের জন্য?

    অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার: লেখালেখি তো শুধু নিজের জন্য নয়। এটা পাঠকের জন্য। আমার কিছু বলার আছে বলেই লিখি। আমার বক্তব্যটি পাঠকের কাছে পৌঁছে দিতে পারলেই আমার কাজ সার্থক। আমার বিষয় শুধু মানসিক স্বাস্থ্য নয়। আমার এযাবত প্রকাশিত বইগুলোর মূল বিষয় মনস্তত্ত্ব ও দর্শন। ইতিমধ্যে আমার চারটি বই প্রকাশিত হয়েছে।

    মনের খবর: আপনার ভবিষ্যত পরিকল্পনা কি?

    অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার: যতদিন আমার শক্তি বা সামর্থ থাকবে ততদিন মানসিক রোগীদের সেবা করে যাব। আর যখন রোগীদের সেবা করতে পারবো না তখন লেখাজোকা নিয়েই থাকব।

    মনের খবর: মনের খবরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

    অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

    অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার:  https://www.bapbd.org/about/life-members/ 

    অটিজম আত্মহত্যা আসক্তি ওসিডি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Article“সাইকিয়াট্রিস্টের খেরোখাতা থেকে” বইটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
    Next Article পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটি যখন মাদকাসক্ত
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    বিশ্ব আত্মহত্যা দিবস উপলক্ষে মেডিক্যল কলেজ ফর উইমেন এন্ড হসপিটালের বিশেষ আয়োজন

    September 19, 2024

    বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে “Change The Narrative” শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

    September 11, 2024

    যশোর মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৪ পালিত

    September 11, 2024
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.