Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » হালকা উল্টাপাল্টা কাজে বা কথায় প্রচণ্ড মানসিক চাপ বোধ করি
    প্রশ্ন-উত্তর

    হালকা উল্টাপাল্টা কাজে বা কথায় প্রচণ্ড মানসিক চাপ বোধ করি

    Moner KhaborBy Moner KhaborDecember 21, 2024Updated:December 21, 2024No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রতিদিনের চিঠি – আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে এই ইমেইলে monerkhaboronline@gmail.com। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ।Mk4c Ads

    সমস্যা – আমার বয়স ২৫-৩৫-এর মধ্যে। আমি নাম বলতে ইচ্ছুক নই। বাবা মারা গেছেন ছোটবেলায়। দেখিনি কখনো। শুধু ছবি দেখেছি। মা আর তিন মামার সাথে বেড়ে ওঠা আমার। তারা স্বাধীনচেতা মানুষ। পরিবারে কিছু ঝগড়া হয়। তবে সিরিয়াস না। আমার ডায়াবেটিস আছে।

    তবে ব্ল্যাড সুগার খালি পেটে ৬-এর বেশি ওঠে না। ব্ল্যাড প্রেসার নেই। মাসিকের ক্ষেত্রে সমস্যা হয়, তবে থাইরয়েডের কারণে না। বেশি মোটা হয়ে যাওয়ার কারণে। আমার শ্বাসকষ্ট আছে। তবে সিরিয়াস না। মাঝখানে ২০১০ সালে আমার বিয়ে হয়। তবে স্বাভাবিক ছিল না। মেনে নিতে না পারায় ৩ মাসের মাথায় আমি ডিভোর্স দেই।

    তারপর থেকে প্রায় ১-২ বছর ভালোই ছিলাম। বর্তমানে চাকুরির খাতিরে মা আর মামাদের থেকে দূরে থাকি। রুমমেট আছে ২ জন। তারাও হেল্পফুল না। কথায় কথায় ঝগড়া। যে কারণে পারতপক্ষে এড়িয়ে চলি। কিন্তু বেশি পারি না কারণ তারা আমার অফিসে সহকর্মী। যেসব হালকা উল্টাপাল্টা কাজে বা কথায় আমি আগে মাথা ঘামাতাম না সে কথাগুলোয় ইদানীং প্রচণ্ড মানসিক চাপ বোধ করি। কী করব বুঝতে সমস্যা হয়। কাকে বিশ্বাস করা উচিত আর কাকে না সেটা সমস্যা হয়ে দাঁড়ায়।

    আমাকে কেউ ভালোবাসে না সেই দুঃখ তো আছেই। কথায় কথায় খুব কান্না পায়। কাঁদিও অনেক। তবে চুপি চুপি। লুকিয়ে। খুব অস্থির হয়ে পড়ি। অনেক ক্ষেত্রে রাগারাগিও করি বেশ কিছুটা। কে আপন আর কে পর তা না বুঝেই। অথচ আগে এমনকি ২০১২ বা ২০১৩ সালেও আমি এরকম ছিলাম না। আমি দৃঢ়চেতা ও শক্ত মনের মানুষ হতে চাই আবার। যা আমি আগে ছিলাম।

    পরামর্শ – আপনার প্রশ্ন পড়ে মনে হচ্ছে আপনার জীবনে অনেক ঘটনা ঘটে গেছে। খুব ছোটবেলায় বাবাকে হারিয়ে মামাবাড়িতে মানুষ হয়েছেন। কিন্তু এই মামাদের আপনার বাবার জায়গায় বসাতে পেরেছেন কিনা বা মামাদের কাছ থেকে বাবার মতো আদর পেয়েছেন কিনা তা স্পষ্ট বোঝা গেল না। আপনার বিয়ে হয়েছিল। কিন্তু সেটা মেনে নিতে পারেননি বলে ডিভোর্স দিয়ে চলে এসেছেন এবং এখন চাকরির জন্য পরিবার থেকে আলাদা থাকছেন। এতে বোঝা যাচ্ছে যে আপনার মধ্যে যথেষ্ট সাহস ও মনোবল ছিল।

    কিন্তু যে- কোনো কারণেই হোক সেটা এখন কমে যাওয়াতে আপনার মধ্যে এক ধরনের হীনম্মন্যতাবোধ সৃষ্টি হয়েছে। আর এজন্যই আপনার মধ্যে মানসিক চাপবোধ, কথায় কথায় কান্না করা, অস্থিরতা-এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। আপনার রুমমেটদের সাথেও আপনার সম্পর্ক খুব একটা ভালো না। হয়তো আপনি শেয়ার করার মতো কাউকে পাচ্ছেন না বলেই আপনার মধ্যে এক ধরনের একাকিত্ব বোধের সৃষ্টি হয়েছে।

    তাই এ মুহূর্তে আপনার জীবনে এমন একজনকে প্রয়োজন যার সাথে আপনি সব কথা শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে আপনি মনের মতো মানুষ খুঁজে নিতে পারেন। আর যদি এ ধরনের কোনো সম্পর্কে জড়াতে না চান তবে অন্ততপক্ষে একজন বন্ধুকে কাছে রাখতে পারেন যার ওপর আপনি আস্থা রাখতে পারেন এবং যার সাথে আপনার মনের সব কষ্ট শেয়ার করতে পারেন। কারণ, জীবনে কখনো একা চলা যায় না। মানুষ যখন নিঃসঙ্গ থাকে তখন মনে বিভিন্ন ধরনের আজেবাজে চিন্তা আসতে পারে। আর আপনার মনের মধ্যে একটা কষ্ট আছে যে কেউ আপনাকে ভালোবাসে না।

    এটা কি নিছকই আপনার মনের ভুল নাকি এর পেছনে কোনো কারণ আছে সেটা ভেবে দেখা দরকার। আপনি বিয়েটা মেনে নিতে পারেননি বলে ডিভোর্স দিয়ে চলে এসেছেন কিন্তু ঠিক কী কারণে মেনে নিতে পারেননি সেটা কি আপনি সবাইকে বোঝাতে পেরেছেন? আসলে আমাদের সমাজে একটা মেয়ে ডিভোর্স দিলে সেটা কেউ ভালোভাবে নেয় না। হয়তো আপনার মুরুব্বিরাও এটা মেনে নিতে পারেননি বলে আপনার সাথে তাদের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। তাই আপনার উচিত হবে আপনার ডিভোর্সের যথার্থ কারণগুলো সবাইকে বুঝিয়ে বলা।

    সবাই আপনাকে ভালোবাসে ঠিকই কিন্তু সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না। আর তাছাড়া কে আপনাকে ভালোবাসলো সেটা না ভেবে আপনি কাকে কতটা ভালোবেসেছেন সেটা কি কখনো ভেবে দেখেছেন? আপনি যদি কাউকে ভালোবাসা দিতে পারেন তবে আপনিও কারো থেকে ভালোবাসা পেতে পারেন। তাই আপনি আগে ভেবে দেখেন আপনি জীবনে কাকে কী দিয়েছেন আর জীবনের কাছ থেকে আপনার কী চাওয়ার আছে। আশা করি, আপনার চাওয়া-পাওয়াগুলো পরিষ্কারভাবে বুঝতে পারলেই আপনার জীবনে স্বস্তি ফিরে আসবে এবং কাজে মনোযোগ দিতে পারবেন।

    পরামর্শ দিয়েছেন-

    অধ্যাপক ডা. আনোয়ারা বেগম
    মানসিক বিভাগ
    বারডেম ও ইব্রাহিম মেডিক্যাল কলেজ।

    • মানসিক চাপ নিয়ন্ত্রনে কখন বিশেষজ্ঞের মতামত প্রয়োজন হবে ? –

    • এপোয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন-Prof. Dr. Shalahuddin Qusar Biplob
    • চেম্বার – MK4C -মনের খবর ফর কেয়ার
      মগবাজার রেইল গেইট।
      নাভানা বারেক কারমেলা, লিফটের ৩,
      (ইনসাফ কারাকাহ হাসপাতালের বিপরীতে)।
      চেম্বার সিরিয়াল – ০১৮৫৮৭২৭০৩০

    আরও দেখুন-

    • অহেতুক টেনশন, শারীরিক ছোট সমস্যাকে বড় করে দেখা
    বিশেষজ্ঞ পরামর্শ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমনের খবর-এর ১০ বছর পূর্তি: এক দশকের যাত্রাপথ
    Next Article ঋতুস্রাব বন্ধ সমস্যা ও সমাধানের কথা
    Moner Khabor

    Related Posts

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

    April 21, 2025

    রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    April 8, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.