Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ধর্ষণ: শিশু-কিশোর মনে পরোক্ষ ও প্রত্যক্ষ প্রভাব- শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
    কার্যক্রম

    ধর্ষণ: শিশু-কিশোর মনে পরোক্ষ ও প্রত্যক্ষ প্রভাব- শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

    Moner KhaborBy Moner KhaborMarch 17, 2025Updated:March 17, 2025No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ধর্ষণ: শিশু-কিশোর মনে পরোক্ষ ও প্রত্যক্ষ প্রভাব- শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যে ধর্ষণের পরোক্ষ ও প্রত্যক্ষ প্রভাব নিয়ে গত ১৬ই মার্চ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ এই গুরুত্বপূর্ণ ইস্যুতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সম্মেলনের আয়োজন করে।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ-এর সভাপতি অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব, সাধারণ সম্পাদক ডা. মো. রাহানুল ইসলাম, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবর রহমান, বিএসএমএমইউ-এর শিশু-কিশোর মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টস-এর কেন্দ্রীয় কমিটির সদস্যা সচিব অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দীন এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী।

    অনুষ্ঠানে প্রথম প্রবন্ধ উপস্থাপন করেন ডা. শবনম সাবা, যেখানে তিনি ধর্ষণের সংজ্ঞা, আইনি দিক ও সামাজিক বাস্তবতা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ধর্ষণ শুধুমাত্র ভুক্তভোগীর জন্যই নয়, বরং এটি সমাজের প্রতিটি স্তরে গভীর প্রভাব ফেলে। তিনি আরও বলেন, ধর্ষণের ফলে শারীরিক ও মানসিক উভয় ধরনের দীর্ঘমেয়াদি ক্ষতি হয়।

    শারীরিক প্রভাব:

    • অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও অনিরাপদ গর্ভপাত
    • যৌন সংক্রমণ, যার মধ্যে এইচআইভি/এইডস অন্তর্ভুক্ত
    • তলপেটে ব্যথা ও পেলভিক প্রদাহজনিত রোগ
    • দীর্ঘস্থায়ী মাথাব্যথা ও অনিদ্রা

    মানসিক প্রভাব:

    • বিষণ্নতা ও পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি)
    • সামাজিক বিচ্ছিন্নতা ও আত্মহত্যার প্রবণতা
    • মাদক বা অ্যালকোহলের প্রতি আসক্তি
    • শিশু-কিশোরদের মধ্যে আচরণগত পরিবর্তন

    উক্ত অনুষ্ঠানে দ্বিতীয় প্রবন্ধ উপস্থাপন করেন ডা. নিশাত তামান্না নূর, যেখানে তিনি ধর্ষণ সংক্রান্ত সংবাদ প্রকাশে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, গণমাধ্যম যদি সংবেদনশীলভাবে ধর্ষণের ঘটনা প্রচার করে, তবে তা জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে, ভুক্তভোগীকে দোষারোপ বা তার ব্যক্তিগত তথ্য প্রকাশ করলে মানসিক চাপে পড়ে তার মানসিক স্বাস্থ্য আরও খারাপ হতে পারে। তিনি আরও উল্লেখ করেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত, যেমন:

    • ভিকটিমকে “সারভাইভার” হিসেবে উপস্থাপন করা
    • অপরাধীর দৃষ্টিভঙ্গিকে মহিমান্বিত না করা
    • সহিংসতার বর্ণনা রগরগেভাবে না উপস্থাপন করা
    • সহায়তা কেন্দ্রগুলোর তথ্য প্রচার করা

    ধর্ষণের ঘটনাকে গণমাধ্যমে মুখরোচক সংবাদের অংশ না করার পরামর্শ দিয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবর রহমান বলেন, অপরাধী যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়, সে বিষয়টি আগে নিশ্চিত করা জরুরি। ধর্ষণ প্রতিরোধে পরিবার ও সমাজের ভূমিকার কথা উল্লেখ করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টস-এর কেন্দ্রীয় কমিটির সদস্যা সচিব অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দীন বলেন, এখানে রাষ্ট্রের দায়িত্ব সবচেয়ে বেশি। রাষ্ট্র যদি নিরাপদ পরিবেশ তৈরি করতে পারে, তবে ধর্ষণের হার কমবে।

    মেয়েদের পাশাপাশি ছেলে শিশুদের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ বলেন, শুধু মেয়েরা নয়, অনেক ছেলে শিশুও ধর্ষণের শিকার হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের ঘটনা সামনে আসে না। ধর্ষণের শিকার ব্যক্তির মানসিক চিকিৎসার উপর গুরুত্বারোপ করে অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব বলেন, ধর্ষণের শিকার ব্যক্তিরা সাধারণত মানসিক চিকিৎসকের কাছে আসেন না, যতদিন না তারা ধর্ষণ-পরবর্তী মানসিক সমস্যার সম্মুখীন হন। তাই জনসচেতনতা বৃদ্ধির জন্য এই ধরনের আলোচনা গুরুত্বপূর্ণ। ধর্ষণের ক্ষেত্রে সম্পর্ককে গুরুত্ব না দিয়ে অপরাধকে গুরুত্ব দেয়ার কথা উল্লেখ করে ডা. মো. রাহানুল ইসলাম বলেন, গণমাধ্যমে সম্পর্কের দিকে বেশি মনোযোগ দিলে অনেক মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন। ধর্ষণের পুনরাবৃত্তির মূল কারণ বিচারহীনতা উল্লেখ করে ধর্ষনের সুবিচার নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট ডা. মাহাবুবা রহমান।

    সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে অধ্যাপক ডা. সালাহউদ্দীন কাউসার বিপ্লব BACAMH এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ধর্ষণ প্রতিরোধ করা সম্ভব হবে এবং ভুক্তভোগীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন সম্ভব হবে।

    সংবাদ সম্মেলন থেকে প্রাপ্ত তথ্য ও অভিজ্ঞতা স্পষ্টভাবে দেখায় যে, ধর্ষণের ঘটনা শুধু আইনগত সমস্যা নয়, এটি একটি গভীর সামাজিক ও মানসিক স্বাস্থ্য সংকট। যথাযথ প্রতিরোধ ব্যবস্থা, সচেতনতা বৃদ্ধি এবং মানসিক সহায়তা প্রদানের মাধ্যমে এ সংকট মোকাবিলা করা সম্ভব।

     

    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব ধর্ষণ শিশু ধর্ষণ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআমার কাছে নিজেকে কল্পনা বা অবাস্তব লাগে
    Next Article মাইগ্রেনের সাথে শারীরিক ও আচরণগত সম্পর্ক
    Moner Khabor

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 2025

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.