Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » কোভিড ১৯: আমাদের মনের যত উদ্বিগ্নতা এবং করণীয়
    টিপস্

    কোভিড ১৯: আমাদের মনের যত উদ্বিগ্নতা এবং করণীয়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJune 20, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কোভিড ১৯: একাকীত্ব মানুষকে উচ্চতর মানসিক ঝুঁকির মধ্যে ফেলছে কী?
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    কোভিড ১৯ মহামারী নিয়ে আমাদের দুশ্চিন্তার অন্ত নেই। কিভাবে এই ক্রম বর্ধমান দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা যায় এবং মানসিক স্বাস্থ্য ভাল রাখা যায় সেসব নিয়ে আলোচনা করা যাক।

    কোভিড ১৯ আমাদের সবাইকে এমনভাবে প্রভাবিত করেছে যে কিছু দিন আগে পর্যন্ত যেটা আমরা কল্পনাও করতে পারিনি সেগুলি এখন চোখের সামনে হতে দেখছি। এই ভাইরাস আমাদের দৈনন্দিন জীবন একদম দুর্বিষহ করে তুলেছে এবং আমাদের শরীর ও মনের উপর এর প্রভাব হয়তো বহু দিন আমাদেরকে বয়ে নিয়ে বেড়াতে হবে। কোভিড ১৯ মহামারীর এখন পর্যন্ত কোন কার্যকরী প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। তাই আমরা সবাই নিজের ও আমাদের পরিবারের সদস্যদের নিয়ে প্রতিনিয়ত দুশ্চিন্তার মধ্যে রয়েছি এবং এটা খুবই স্বাভাবিক।
    কোভিড ১৯ ঝুঁকি আমাদের মাঝে প্রতিনিয়ত নেতিবাচক মানসিকতার বিকাশ ঘটিয়ে চলেছে। যেহেতু আমাদের বিভিন্ন কাজে বাইরে যেতে হয় এবং বাইরে গেলে আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে তাই অসুস্থ হওয়ার ঝুঁকি থেকেই যায়। আর এই গৃহবন্দী জীবন যে কবে শেষ হবে এর কোন সদুত্তর আমাদের কাছে  আজও নেই। এসব কারণে এক অজানা ভয়, দুশ্চিন্তা, বিষণ্ণতা আমাদের ঘিরে রেখেছে। লাখ লাখ লোক চাকরী হারিয়ে আজ কর্মহীন এবং অর্থনৈতিক দিক থেকে তারা চরম সমস্যায় আছেন। শিক্ষা ক্ষেত্র, চিকিৎসা ক্ষেত্র, ধর্ম কর্ম, অর্থনৈতিক বাজার, পর্যটন শিল্প প্রভৃতি ক্ষেত্রে  চরম অস্থিরতা বিরাজ করছে। কোভিড ১৯ আতঙ্কে অনেক ডাক্তাররাই চিকিৎসা প্রদানে অনীহা প্রকাশ করছে তাই বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছেন। সঠিক চিকিৎসা না পেয়ে অনেকে মৃত্যুবরণও করছেন।
    তাই বিভিন্ন রোগে ইতোমধ্যে আক্রান্ত রোগী যাদের নিয়মিত ফলো আপের প্রয়োজন তারা প্রয়োজনে চিকিৎসা না পাওয়ার এক চরম মানসিক উদ্বেগের মধ্যে রয়েছেন। তাছাড়া প্রতি দিন হাজার হাজার মানুষের মৃত্যু আমাদের মনকে সর্বদা ভারাক্রান্ত করে রেখেছে। এসব মানসিক চাপ কোভিড ১৯ এর সাথে সাথে আমাদের শারীরিক ও মানসিক ক্ষতি সাধন করছে যা নিরাময় অত্যাবশ্যক। মানসিকভাবে সুস্থ না থাকলে আমরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ব এবং করোনা মোকাবেলায় সঠিক ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হব।
    কোভিড ১৯ যেমন আমাদের বর্তমানকে প্রভাবিত করছে তেমনি এর একটা দীর্ঘমেয়াদী প্রভাব ও রয়েছে। বিশেষজ্ঞদের আশংকা, এই দুঃসময় কেটে যাওয়ার পরও আমাদের মানসিক স্বাস্থ্যের উপর দীর্ঘদিন  এর নেতিবাচক প্রভাব বিদ্যমান থাকবে। যা থেকে সুস্থ অবনস্থায় ফিরতে আমাদের অনেকটা সময় লেগে যাবে। কিন্তু আমাদের বর্তমানকে সুরক্ষিত রাখতে এবং মানসিক ভাবে সুস্থ থাকতে আমরা বর্তমানে অনেক কিছু করতে পারি। প্রথমত আমাদের উচিৎ সর্বদা বিজ্ঞান সম্মত এবং সঠিক সংবাদে ভরসা করা যা আমাদের মানসিক এবং শারীরিক ভাবে সুরক্ষিত থাকতে সহায়তা করবে। আমরা আমাদের সামাজিক, পারিবারিক এবং ব্যক্তিগত জীবনে দুশ্চিন্তা মুক্ত থাকতে গুজব এড়িয়ে চলব এবং ধৈর্য ধারণ করে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করব।
    অনেক ক্ষেত্রেই দেখা যায় মানসিক অবসাদের মাত্রা স্বাভাবিকের মাত্রা অতিক্রম করে চরম পর্যায়ে পৌঁছায় তখন একজন মনরোগ বিশেষজ্ঞের মতামত এবং পরামর্শ গ্রহণ করা অত্যাবশ্যক হয়ে পড়ে। আমাদের মনে রাখতে হবে সুস্থ থাকতে হলে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিকভাবে সুস্থ থাকাটাও জরুরী। তাই অবহেলা না করে একজন ভাল মনরোগ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করতে হবে।
    যেহেতু এখন সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে তাই ফোনের মাধ্যমে আপনি খুব সহজে একজন ভাল ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন। একই সাথে দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসুন। যেমন, নেতিবাচক সংবাদ, যেমন, মৃত্যু, আক্রান্ত সহ বিভিন্ন সংবাদ অতিরিক্ত মাত্রায় শোনা এড়িয়ে চলুন, বেশী করে ইতিবাচক সংবাদ শুনুন, যেমন, করোনা চিকিৎসা ব্যবস্থার উন্নতি, বিভিন্ন গবেষণা ইত্যাদি শুনুন, পরিবারের সাথে অধিক থেকে অধিকতর সময় অতিবাহিত করুন, ধৈর্য ধারণ করুন, বই পড়ুন, মজার মজার সব রান্না করুন, অর্থাৎ এমন সব কাজে মনোযোগ দিন যা আপনার মনকে প্রফুল্ল করতে সহায়তা করবে।
    এভাবে নিজের প্রতি দিনের কাজ কর্মের দিকে নজর দিলে এবং চিন্তা ভাবনায় ইতিবাচক পরিবর্তন আনলে মহামারীর এই দুঃসময়ে আপনার মাঝে থাকা উদ্বিগ্নতা অবশ্যই কমবে। এতে আপনি মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন। আর সুস্থ থাকাই আমাদের সবার কাম্য।
    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8
    https://youtu.be/sMBR-Xy2ce8

    উদ্বিগ্নতা কোভিড ১৯
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleযৌনতার প্রতি আগ্রহ কমে যাচ্ছে মার্কিন তরুণদের:গবেষণা
    Next Article করোনা ভাইরাস মহামারিকে সাথে নিয়েই ২০২১ পর্যন্ত থাকতে হবে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    September 28, 2024

    প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

    September 25, 2024

    বডি ডিজমরফিক ডিজঅর্ডার: নিজের কোনো বিশেষ অঙ্গকে স্বাভাবিক ভাবতে না পারা

    October 2, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.