Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » কোভিড-১৯ ঝুঁকির ক্ষেত্রে জিনগত বৈশিষ্ট্যের সম্পর্ক দেখছেন ইউরোপীয় বিজ্ঞানীরা
    বিশ্ব পরিস্থিতি

    কোভিড-১৯ ঝুঁকির ক্ষেত্রে জিনগত বৈশিষ্ট্যের সম্পর্ক দেখছেন ইউরোপীয় বিজ্ঞানীরা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJune 18, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কোভিড-১৯ ঝুঁকির ক্ষেত্রে জিনগত বৈশিষ্ট্যের সম্পর্ক দেখছেন ইউরোপীয় বিজ্ঞানীরা
    কোভিড-১৯ ঝুঁকির ক্ষেত্রে জিনগত বৈশিষ্ট্যের সম্পর্ক দেখছেন ইউরোপীয় বিজ্ঞানীরা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    ইউরোপের বিজ্ঞানীদের একটি দল দুটি জিনগত বৈশিষ্ট্য খুঁজে পেয়েছেন যা দেখাতে পারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুব বেশি অসুস্থ হয়ে পড়া এবং মারা যাওয়ার ঝুঁকি কাদের বেশি। রক্তের গ্রুপের সঙ্গেও ঝুঁকির সম্পর্ক দেখতে পেয়েছেন তারা।

    সিএনএন জানায়, নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে বুধবার গবেষণাটির ফল প্রকাশিত হয়। কেন কিছু লোক ভাইরাসে এতো মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ছেন আর অন্যদিকে কেন কিছু মানুষের কোনো উপসর্গই ধরা পড়ছে না – এর সম্ভাব্য ব্যাখ্যা পাওয়া যায় এই গবেষণা থেকে।
    বিজ্ঞানীরা তাদের নিবন্ধে লিখেছেন, জেনেটিক উপাত্তগুলো থেকে তারা দেখেছেন, যাদের রক্তের গ্রুপ ‘এ’, তাদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এবং গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি অন্য গ্রুপগুলোর তুলনায় বেশি। অন্যদিকে ‘ও’ গ্রুপের রক্তের ক্ষেত্রে ঝুঁকি অন্য গ্রুপগুলোর তুলনায় কম।
    অন্য গ্রুপগুলোর তুলনায় ‘এ’ গ্রুপের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৪৫ শতাংশ বেশি। আর ‘ও’ গ্রুপের রক্ত যাদের, তাদের অন্য গ্রুপগুলোর রক্তের মানুষদের তুলনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি ৩৫ শতাংশ কম।
    জার্মানির কিল বিশ্ববিদ্যালয়ের মলিকুলার মেডিসিনের অধ্যাপক আন্ড্রে ফ্রাঙ্কের নেতৃত্বে গবেষকরা স্পেন ও ইতালির ১ হাজার নয়শর বেশি গুরুতর অসুস্থ করোনাভাইরাস রোগীকে নিয়ে গবেষণা করেন এবং তাদের সঙ্গে তুলনা করেন অসুস্থ ছিলেন না এমন ২ হাজার ৩০০ জনের। তারা পুরো জেনেটিক ম্যাপ ঘেঁটে ডিএনএ -এর দুটি বৈচিত্র্য খুঁজে পান, যা সবচেয়ে অসুস্থ রোগীদের মধ্যে বেশি দেখা দিয়েছিল। জেনোমের এই দুই জায়গার সঙ্গে শ্বাসযন্ত্রের কার্যকারিতা হারানোর ঝুঁকি সম্পর্কিত।
    তবে রক্তের গ্রুপ এর সঙ্গে সরাসরি জড়িত কিনা তা গবেষকরা বলতে পারছেন না। এটা হতে পারে, জিনগত যে বৈশিষ্ট্য কারও ঝুঁকি প্রভাবিত করে তার সঙ্গে রক্তের গ্রুপও সম্পর্কিত থাকতে পারে।
    জিনগত দুটি বৈশিষ্ট্য কোনো ব্যক্তির রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রতিক্রিয়ার সঙ্গেও সম্পর্কযুক্ত হতে পারে। সাইটোকাইন স্টর্ম বা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার অতিপ্রতিক্রিয়াকে অনেক রোগীর ওপর করোনাভাইরাসের মারাত্মক প্রভাবের জন্য দায়ী করা হয়।
    উইসকনসিন মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের চেয়ারম্যান হিমাটোলজিস্ট ডা. রয় সিলভারস্টাইন মনে করেন রক্তের গ্রুপের সঙ্গে ঝুঁকির সম্পর্ক থাকাটা বিশ্বাসযোগ্য।
    তিনি বলেছিলেন, রক্তের গ্রুপ নিয়ন্ত্রণ করে এমন জিনগুলো কোষের পৃষ্ঠতলের কাঠামোগুলোকেও প্রভাবিত করে। ফলে তা এই কোষগুলোকে সংক্রমিত করার জন্য ভাইরাসের ক্ষমতাকেও প্রভাবিত করতে পারে। এছাড়াও, রক্তের গ্রুপ রক্ত জমাট বাঁধার ঝুঁকির সাথে যুক্ত। তাই এটি এখন স্পষ্ট যে গুরুতর করোনাভাইরাস সংক্রমণে সারা শরীর জুড়ে অস্বাভাবিক রক্ত জমাট বাঁধার ঘটনা কেন দেখা যায়।
    তবে আমেরিকান সোসাইটি অফ হিমাটোলজির সাবেক সভাপতি সিলভারস্টাইন সিএনএনকে জানান, গড়পড়তা মানুষের ক্ষেত্রে প্রাপ্ত ফলগুলোর গুরুত্ব খুব কম। ঝুঁকি বাড়া-কমাটা যদিও অনেক বিশাল শোনায়, কিন্তু পুরো একটি জনগোষ্ঠীর কথা বিবেচনা করলে এটা তেমন বড় না।
    “ঝুঁকিতে নিখুঁত পার্থক্য খুব কম। ঝুঁকি কমা পরিসংখ্যানগতভাবে তাৎপর্যপূর্ণ হতে পারে, তবে এটি প্রকৃত ঝুঁকির একটি সামান্য পরিবর্তন। আপনার ‘ও’ গ্রুপের রক্তের কাউকে বলা ঠিক হবে না যে তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম।”
    গবেষকরা বলছেন, গবেষণাটির ফল বরং করোনাভাইরাসের বিরুদ্ধে ওষুধ ও ভ্যাকসিনের উন্নয়নে বেশি উপকার আসবে।
    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8
    https://youtu.be/sMBR-Xy2ce8

    কোভিড ১৯
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপরিবর্তনশীল পরিবেশ ও মানুষের টিকে থাকা
    Next Article করোনা চিকিৎসায় ডেক্সামিথাসন
    মনের খবর ডেস্ক

    Related Posts

    বডি ডিজমরফিক ডিজঅর্ডার: নিজের কোনো বিশেষ অঙ্গকে স্বাভাবিক ভাবতে না পারা

    October 2, 2023

    মানসিক স্বাস্থ্য : আমরা কতোটা সচেতন?

    June 11, 2022

    মানসিক অসুস্থতায় ভুগছেন করোনায় নিবেদিত স্বাস্থকর্মীরা

    May 27, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.