Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » কোভিড ১৯: নানা ধরনের ওষুধ খেয়ে নিজেদের নিরাপদ ভাবার সুযোগ নেই
    বিশেষজ্ঞের মতামত

    কোভিড ১৯: নানা ধরনের ওষুধ খেয়ে নিজেদের নিরাপদ ভাবার সুযোগ নেই

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJune 11, 2020No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনা ভাইরাস: আইবুপ্রোফেন কি কাজ করবে?
    করোনা ভাইরাস: আইবুপ্রোফেন কি কাজ করবে?
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মাত্র ছ’মাসের পুরনো করোনাভাইরাস ঘুম কেড়ে নিয়েছে সারা বিশ্বের। যত দিন যাচ্ছে, মুষ্টিমেয় কয়েকটি দেশ ছাড়া বাকি সর্বত্র সংক্রমণ বাড়ছে হু হু করে। এখনও পর্যন্ত এর কোনও নির্দিষ্ট ওষুধ নেই। কাজেই চিকিৎসা যা হচ্ছে সবই উপসর্গভিত্তিক। জ্বর কমানোর ওষুধ, শ্বাসকষ্ট হলে অক্সিজেন। জটিলতা বেড়ে গেলে হিসেবনিকেশ করে পরীক্ষামূলক ভাবে বিভিন্ন ওষুধ দেওয়া হচ্ছে। কখনও কখনও অন্য ভাইরাসঘটিত রোগের অ্যান্টিভাইরাল ওষুধ রেমডিসিভির, কখনও অ্যান্টিবায়োটিক।
    প্রদাহ মারাত্মক বেড়ে শরীরের প্রত্যঙ্গগুলির উপর বিরূপ প্রভাব পড়তে শুরু করলে প্রদাহ কমানোর ওষুধ বা অ্যান্টিইনফ্ল্যামেটরি ড্রাগ হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া হয়। এর পাশাপাশি প্রয়োজন অনুসারে আরও কিছু সাপোর্ট দিতে হচ্ছে, যেমন, রোগী নিজে থেকে শ্বাস নিতে না পারলে ভেন্টিলেটরের মাধ্যমে অক্সিজেনের জোগান দেওয়া হচ্ছে। কিডনি খারাপ হলে ডায়ালিসিস করা হচ্ছে ইত্যাদি। আর ক্রমাগত সাপোর্ট পেতে পেতে এক সময় রোগী তাঁর জীবনীশক্তির দৌলতে বেঁচে উঠছেন।
    এককথায় বলতে গেলে, করোনাভাইরাসকে অকার্যকর করার কোনও ওষুধ এখনও পর্যন্ত নেই। নেই কোনও টিকা। আজ পর্যন্ত এমন কোনও ওষুধ বেরোয়নি যে টিকার মতো করে কাজ করে সংক্রমণ ঠেকাতে পারে, যাকে বলে কেমো প্রোফাইলেক্সিস। অবশ্য এই প্রথার বিরুদ্ধে বহু প্রমাণ আছে। যে সমস্ত অসুখে এ ভাবে রোগ ঠেকানোর চেষ্টা করা হয়েছে, সব ক্ষেত্রেই ফল হয়েছে উল্টো। সেই ওষুধের বিরুদ্ধে শরীরের প্রতিরোধ গড়ে উঠেছে, যাকে বলে ড্রাগ রেজিস্ট্যান্স। ফলে রোগের জটিলতা বেড়ে গিয়েছে বহু গুণ।
    কোভিড-১৯ নিয়েও সেই একই পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি আমরা। এমনিতেই মানুষ অসহায়। রোগ হলে কোথায় যাবেন, কী করবেন, কতটা চিকিৎসা হবে তা নিয়ে আতঙ্কিত। তার উপর যে ভাবে অজানা ওষুধের সাহায্যে তার মোকাবিলা করার চেষ্টা চলেছে, তা খুবই দুর্ভাগ্যজনক। নতুন ওষুধপত্র নিয়ে অবশ্যই পরীক্ষানিরীক্ষা হবে। তবে তা হবে গবেষণাগারে। মানুষের উপর নয়। যত দিন না বিজ্ঞান নিশ্চিত করে সেই ওষুধের কার্যকারিতা ও নিরাপত্তার কথা জানাবে তত দিন অপেক্ষা করতে হবে। মূল প্রতিরোধ মাস্ক, সাবান-স্যানিটাইজারে ভরসা করে। প্রমাণ পাওয়ার আগেই ওষুধের প্রয়োগ শুরু করে দিলে সে সব দিলে বিপদ আরও বাড়বে। যেমন:
    • অনেক সময় মানুষের ঘরে ঘরে কবিরাজি ও হোমিওপ্যাথির কিছু ওষুধ বিলি করা হচ্ছে। মানুষ তা খাচ্ছেন সংক্রমণ ঠেকানোর আশায়। যদিও এখনও পর্যন্ত কোনও বিজ্ঞান পত্রিকায় করোনা ঠেকাতে পারবে বলে কোনও প্যাথিকেই নিশ্চিত ধরে নিয়ে কোনও প্রবন্ধ বেরোয়নি। ভাইরাসের বয়স মোটে ৬ মাস। তার মধ্যে গবেষণা করে ওষুধ বেরিয়ে যাওয়াও সম্ভব নয়। তাই মানুষ যদি ওষুধের ভরসায় না থেকে এই মুহূর্তে সুরক্ষাবিধি মেনে চলায় মন দেন, সেটাই এখন শ্রেয়।
    • অ্যালোপ্যাথির হাইড্রক্সিক্লোরোকুইনও পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে। কিছু হাসপাতালে, ডায়াগনস্টিক সেন্টারে কর্মচারীদের খেতে বলা হচ্ছে। খেতে না চাইলে বলা হচ্ছে মুচলেকা লিখে দিতে, যে তাঁর যদি রোগ হয় প্রতিষ্ঠান দায়ী থাকবে না। যদিও কোনও গবেষণায় এখনও পর্যন্ত এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি যে সে করোনাভাইরাসকে শরীরে ঢুকতে বাধা দিতে পারে। ভাইরাস মারার ক্ষমতাও তার নেই। আর সবচেয়ে বড় কথা কবে ভাইরাস শরীরে ঢুকবে কেউ তো জানে না। তা হলে কি অনন্তকাল এই ওষুধ খেয়ে যেতে হবে! তার পার্শ্বপ্রতিক্রিয়ার কী হবে? জটিল কোভিড রোগীর চিকিৎসাতেও যখন এই ওষুধ ব্যবহার করা হয়, রোগীর অবস্থা ভাল করে পর্যালোচনা করে, রোগীকে বা তাঁর বাড়ির লোককে এর পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানিয়ে, লিখিত অনুমতি নিয়ে তবে কাজে নামা হয়। কারণ এর এমন অনেক ক্ষতিকর দিক আছে যে শরীরের অবস্থা যাচাই না করে দিনের পর দিন খাইয়ে গেলে মানুষ মারা পর্যন্ত যেতে পারেন।
    • শ্রমিকদের ক্ষেত্রেও অনেক জায়গায় এ রকম ঘটছে। তাঁদের কোয়রান্টিনে রাখা হলেও হাতে হাইড্রক্সিক্লোরোকুইনের পাতা ধরিয়ে দেওয়া হচ্ছে। এর ফল যে কী মারাত্মক হচ্ছে তা তো আমরা দেখতেই পাচ্ছি। রোগ ছড়িয়ে পড়ছে হু হু করে। এই অভ্যাস চালিয়ে গেলে তা আরও বাড়বে।
    • বিজ্ঞানসম্মত ভাবে আপাতত এই সংক্রমণ ঠেকানোর অন্যতম হাতিয়ার হল সামাজিক দূরত্ব। প্রচারেও তাই বলা হচ্ছে। দু’জন মানুষের মধ্যে কম করে ৬ ফুট দূরত্ব থাকা দরকার। কিন্তু কার্যক্ষেত্রে তা হচ্ছে কি? পেটের দায়ে বাসে-ট্রামে ঝুলতে ঝুলতে যেতে হচ্ছে মানুষকে। ফলে রোগের ভয় তাড়া করে ফিরছে সর্ব ক্ষণ। রোগ ছড়াচ্ছেও।
    • এক দিকে স্কুল-কলেজ খোলা হয়নি সংক্রমণের ভয়ে, বয়স্কদের বাইরে যেতে নিষেধ করা হচ্ছে, কিন্তু বাড়ির রোজগেরে মানুষটির মাধ্যমে যাতে ভাইরাস ঘরে ঢুকতে না পারে, সে ব্যবস্থা কি হয়েছে? যে সমস্ত বয়স্ক মানুষ একা থাকেন, তাঁদের যাতে বাইরে বেরোতে না হয়, সেই ব্যবস্থা করাও কিন্তু রোগ ঠেকানোর অন্যতম অঙ্গ।
    •  দোকান, বাজার, মল, রেস্তরাঁ, ধর্মস্থান সব খুলে গিয়েছে। ফলে মানুষ ভাবছেন, এ বার বেরিয়ে পরা যায়! বিশেষ করে যাঁরা বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে নিজেদের নিরাপদ ভাবছেন। বেশির ভাগ মানুষ রোগটাকে ছোট করে দেখছেন। কেউ কেউ বিদ্রূপ করছেন। ফলে মাস্কটুকুও পরছেন না। এর ফলে যে রোগের প্রকোপ আগামী কিছু দিনে মারাত্মক ভাবে বেড়ে যাবে তা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই।
    • আমরা এখন যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি তাতে সবাই যদি দলে দলে অসুস্থ হতে থাকেন, হাসপাতালে বেড পাওয়া যাবে কি? রোগের প্রাথমিক অবস্থায় বাড়িতে আলাদা ভাবে থাকা যায়। কিন্তু ক’জন মানুষের সে ভাবে থাকার মতো পরিস্থিতি ও সচেতনতা আছে? এই রোগকে যত হেলাফেলা করবেন, সে কিন্তু তত বেশি করে প্রতিশোধ নেবে।
    সূত্র: প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত। যেখানে সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অমিতাভ নন্দীর সঙ্গে কথা বলেছেন সুজাতা মুখোপাধ্যায়।
    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://www.youtube.com/watch?v=sMBR-Xy2ce8&t=19s

    করোনা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপরশ্রীকাতরতা মানসিক প্রশান্তির অন্তরায়
    Next Article করোনা এড়াতে সাবধান থাকুন অফিসের বাথরুম ব্যবহারে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    আত্মহত্যা প্রতিরোধই প্রধান চিকিৎসা

    October 5, 2023

    মানসিক রোগ চিকিৎসায় কার কী ভূমিকা?

    October 4, 2023

    ৩ বছর যাবৎ ওসিডিতে আক্রান্ত

    October 3, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.