Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » কোয়ারেন্টাইন লাইফে দাম্পত্য কলহ বৃদ্ধির কারণ
    বিশ্ব পরিস্থিতি

    কোয়ারেন্টাইন লাইফে দাম্পত্য কলহ বৃদ্ধির কারণ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 1, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কোয়ারেন্টাইন লাইফে দাম্পত্য কলহ বৃদ্ধির কারণ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের ফলে আজ সারা বিশ্বের মানুষ গৃহবন্দী জীবন যাপন করছে। স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সবার মন মানসিকতার উপর এর যে বিরূপ প্রভাব পড়েছে সেটি এখন বেশ স্পষ্ট। অন্যান্য সমস্যার মত দাম্পত্য কলহ বৃদ্ধি এগুলোর মধ্যে অন্যতম। এর বিভিন্ন দিক সম্বন্ধে আজ আমরা আলোচনা করব।
    ১) অন্তর্মুখী-বহির্মুখী মানসিকতার মিশেলঃ যখন একজন অন্তর্মুখী মানুষ এবং একজন বহির্মুখী প্রবণতার বিপরীত ধর্মী মানুষ একসাথে ঘর  বাধে, দুজনকে অনেক বিষয় মানিয়ে নিয়েই একে অপরের সাথে থাকতে হয়। কিন্তু এই অস্বাভাবিক অবস্থায় যখন গৃহবন্দী জীবন অতিরিক্ত মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে তখন সেই ব্যাল্যান্স ঠিক রাখা সব সময় সম্ভব হয়ে উঠছেনা হয়তো। যারা বেশ মিশুক প্রকৃতির এবং বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যেতে বা আড্ডা দিতে পছন্দ করে তারা এই গৃহবন্দী জীবনে বেশ অসুবিধায় পড়েছেন। করোনা আক্রান্ত হওয়ার ভয় যেমন মানসিক চাপ সৃষ্টি করছে তেমনি এই গৃহবন্দী জীবনও মানসিক দিক থেকে তাদের বেশ চাপের মুখে ফেলছে। অনেকের ক্ষেত্রেই এই চাপ ক্রোধ বা বিরক্তি হয়ে প্রকাশিত হচ্ছে। আবার যারা একটু একা থাকতে ভালবসেন, একটু কম কথা বলেন বা একটু কম মিশুক তাদের জন্যও এই গৃহবন্দী জীবন যেন দুর্বিষহ হয়ে উঠেছে। তারা নিজেদেরকে মোটেও সময় দিতে পারছে না এবং এতে তাদের মাঝেও বিরক্তি এবং হতাশার জন্ম দিচ্ছে। সর্বোপরি এ সকল কারণে, এই গৃবন্দী অবস্থায় যখন এই দুই প্রকৃতির মানুষ একই ছাঁদের তলায় বসবাস করছেন, তখন তাদের মাঝে স্বভাবতই কলহ সৃষ্টি হচ্ছে।
    ২) অর্থনৈতিক দুশ্চিন্তাঃ কেউ জানেনা বৈশ্বিক এই মহামারী কবে শেষ হবে। অনেকেই কর্মহীন হয়ে দিনের পর দিন গৃহবন্দী জীবন যাপন করছে যা তাদের জন্য অনেক বড় দুশ্চিন্তার কারণ। তারা জানেনা অনাগত ভবিষ্যৎ তাদের জন্য কি নিয়ে আসবে বা এই মহামারীর সময়টা তারা কিভাবে কোন কাজ ছাড়া পার করবেন। এসব চিন্তা মনকে আরও বিচলিত করে দিচ্ছে এবং তারা গভীর উদ্বিগ্নতায় দিন কাটাচ্ছেন। এসব কারণ তাদের দাম্পত্য জীবনেও প্রভাব ফেলছে।
    ৩) ধৈর্যের ঘাটতিঃ অনেকের মাঝেই ধৈর্য অত্যন্ত কম। প্রতিকূল পরিস্থিতিতে মানসিক সন্তুলান হারিয়ে  অনেকেই অত্যন্ত ক্রোধান্বিত হয়ে পড়ে। করোনা ভাইরাস আতঙ্কে গৃহবন্দী থাকার এই বাড়তি চাপ অনেকেই নিতে পারছেনা। তাই অকারণেই অনেকে খুব সামান্য বিষয়েও হয়তো অনেক বেশী প্রতিক্রিয়া দেখিয়ে ফেলছে যা দাম্পত্য কলহে রূপ নিচ্ছে।
    ৪) সন্তান লালন-পালনঃ যেহেতু স্কুল বন্ধ সেহেতু বাবা-মায়ের উপর বাড়তি চাপ হিসেবে রয়েছে সারা দিন অন্যান্য কাজের সাথে সন্তানদের সামলানোর ঝক্কি। তাদেরকে সারা দিন সন্তানদের পড়াশুনা, খেলাধুলা, খাওয়াদাওয়া, দেখাশোনা সব নিজেদেরকেই দেখতে হচ্ছে। তাদেরকে অনেক বেশী সময় দিতে হচ্ছে। এসব বিষয় তাদের মানসিক চাপ আরও বাড়িয়ে দিচ্ছে। এই অতিরিক্ত চাপের কারণেও অনেক সময় দাম্পত্য কলহ সৃষ্টি হচ্ছে।
    ৫)  মৃত্যু ভয়ঃ সব সময় আমাদের মনে এই ভয় কাজ করছে যে আমরাও এই ভাইরাসে আক্রান্ত হতে পারি এবং হয়তো আমরাও হতে পারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যাওয়া মানুষদের এক জন। এই উদ্বিগ্নতা সারাক্ষণ আমাদের তাড়া করে বেড়াচ্ছে। এতে সৃষ্টি হচ্ছে মানসিক উদ্বেগ, উৎকণ্ঠা। এ কারণে আমরা যেভাবে আমাদের সঙ্গীর সাথে মিশে থাকতে চাই ঠিক সেভাবে হয়তো সামাঞ্জস্য বিধান করে চলা সম্ভব হচ্ছেনা। এতে অকারণ কলহের সূত্রপাত হচ্ছে।
    ৬) উদ্বিগ্নতাঃ এখন পর্যন্ত এই মহামারীর কোন প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব হয়ে ওঠেনি। দিন দিন মৃত্যু মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। চিকিৎসার অভাবে চোখের সাম্নেই এত মানুষ মৃত্যু বরণ করছে এটি মেনে নেওয়া প্রকৃতপক্ষে খুবই কঠিন। বর্তমান পরিস্থিতিতে আমরা সবাইই খুব অসহায়। এই অসহায়ত্ব আমাদের উদ্বিগ্ন ও বিষাদগ্রস্ত করছে প্রতি মুহূর্তে। এই উদ্বিগ্নতা ও বিষণ্ণতা থেকেও দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হচ্ছে।
    মানসিক চাপ, উদ্বেগ, উৎকণ্ঠা, হতাশা আমাদের চারদিক থেকে ঘিরে ধরেছে। এর ফলে আমাদের শুধু দাম্পত্য জীবনে নয়, বরং সামাজিক জীবনেও বিভিন্ন চ্যালঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।

    দাম্পত্য কলহ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমন থেকে দূর করে দিন করোনা আতঙ্ক
    Next Article বৈশ্বিক মহামারীর সময় মানসিক দৃঢ়তা বাড়াতে করণীয়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    গতিশীল রাষ্ট্রের প্রধান অন্তরায় ‘মাদক’

    March 28, 2022

    করোনাকালে দক্ষিণ এশিয়ার মধ্যে উদ্বেগ ও বিষণ্নতায় শীর্ষে বাংলাদেশ

    February 16, 2022

    করোনার নতুন ধরন ডেল্টাক্রনঃ বাড়ছে আতঙ্ক

    January 13, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.