Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ক্রিকেটাররা কেন মানসিক অবসাদের শিকার হন?
    মন ও ক্রীড়া

    ক্রিকেটাররা কেন মানসিক অবসাদের শিকার হন?

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 5, 2022No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মানসিক অবসাদের শিকার
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মানসিক অবসাদের শিকার হয়ে ক্রিকেট থেকে দূরে থাকার অসংখ্য নজির আধুনিক ক্রিকেটে পাওয়া যায়। এ অবস্থায় ব্যাপারটা নিয়ে মুখ খুলেছেন ইংলিশ ক্রিকেটার মঈন আলী। সম্প্রতি আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘ক্রিকেটারদের মানসিক ক্লান্তি : অবশ্যই ক্রিকেটাররা মানসিকভাবে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। গ্লেন ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটার সাময়িক বিশ্রামে গিয়ে ঠিক করেছে। ওদের এই বিশ্রামটা ভীষণ জরুরি। আমিও তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখন কিছু দিন দূরে আছি। যদিও আমারটা মানসিক কারণ বলা যাবে না, কিন্তু ক্রিকেট খেলতে খেলতে শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছি। এত ক্রিকেট খেলা হয় এখন! সেই এক অনুশীলন, এক রুটিন, এক ওয়ার্ম আপ। ক্লান্তি তো আসবেই। সবাই ভুলে যায়, মাঠের বাইরেও ক্রিকেটারদের একটা জীবন আছে। ’

    ১৯৯১ সালে বিখ্যাত এক ক্রিকেট লেখক ডেভিড ফার্থ তাঁর এক বইয়ে লিখেছিলেন সাবেক ক্রিকেটারদের মধ্যে আত্মহত্যার হার বেশ উদ্বেগজনক। পরে তিনি এ নিয়ে আরও অনুসন্ধান চালান এবং ক্রিকেটারদের আত্মহত্যার প্রবণতা নিয়ে বেশ কিছু তথ্যপ্রমাণ পান। আঠাশ বছর পরেও এই বই-এর বিষয় ও তথ্য বিতর্কের বিষয় হয়ে রয়েছে।

    কিন্তু যেটা নিয়ে কোনো বিতর্ক নেই সেটা হল ক্রিকেট মানসিক স্বাস্থ্যের ওপর যেধরনের প্রভাব ফেলে তেমন আর কোনো স্পোটর্স ফেলে না। কিন্তু কী আছে ক্রিকেট খেলায় যা ক্রিকেটারদের মনের ওপর এতটা চাপ তৈরি করে- নাকী ক্রিকেট খেলায় যারা আসেন এটা তাদেরই কোনো সমস্যা?

    কেন ক্রিকেটাররা মানসিক চাপের শিকার?
    ২০১২-র এক জরিপের পরিসংখ্যান বলছে ইংল্যান্ডের সাবেক পেশাদার ক্রিকেটারদের প্রতি পাঁচজনে একজন তাদের খেলোয়াড় জীবনে মানসিক চাপ ও মানসিক অবসাদের শিকার হয়েছেন।
    প্রতি বিশজনের একজনকে চিকিৎসকের সাহায্য নিতে হয়েছে। প্রতি তিনজনে একজন ক্রিকেট থেকে অবসর নেবার পর দৈনন্দিন জীবনে খাপ খাওয়াতে সমস্যায় পড়েছেন।

    তবে বিশ্বের বিভিন্ন দেশে মানসিক সমস্যার রেকর্ড একরকম নয়। কিন্তু তারকা শ্রেণীর ক্রিকেটাদের অনেকেই যেভাবে তাদের মানসিক সমস্যার কথা তুলে ধরেছেন, তেমনটা অন্য খেলাধূলার ক্ষেত্রে শোনা যায় নি।
    ইংল্যান্ডের তারকা খেলোয়াড় অ্যান্ড্রু ফ্লিন্টফ বলেছেন তার ব্যক্তিগত ভাবমূর্তিকে সবসময় দেখা হয়েছে তার সাফল্য আর ব্যর্থতার নিরীখে।

    ‘‘যখন সবকিছুতে সাফল্য – তখন আমি ভাল। কিন্তু ব্যর্থতা আসলেই সেটা ব্যক্তি হিসাবে আমার ওপর কলঙ্কের ছায়া ফেলে,’’ ২০০৬-৭ অ্যাশেজ ট্যুরে ইংল্যান্ডের বিপর্যয়কারী পারফরমেন্সের পর অ্যান্ড্রু ফ্লিন্টফ বলেন আর্ন্তজাতিক সংবাদমাধ্যম বিবিসিকে।

    ইংল্যান্ড খেলোয়াড় কলিন মিলবার্ন ক্রিকেট থেকে অবসর নেবার পর ‘অতিরিক্ত মদ্যপান’ করে এক চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন ও নিজের মৃত্যু ডেকে আনেন- লিখেছেন সাবেক ক্রিকেটার ও লেখক জেমস গ্রেয়াম ব্রাউন।

    ‘‘ক্রিকেট একটা আজব খেলা। আপনি খেলছেন দলে। কিন্তু আসলে আপনি একা। আপনি যখন ব্যাট করছেন আপনার পারফর্মেন্স আপনার হাতে- বল করছেন যখন দায়িত্ব আপনার একার ।’’

    একজন ভাল ব্যাটসম্যানও চাপে থাকেন – উদ্বেগে ভোগেন- পরের বলটা কী আমার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেবে- আমি কী সফল হব- নাকি আউট হয়ে যাব।

    নিউজিল্যান্ডের ইয়েন ও-ব্রায়ান এবং এড কোওয়ানও এ ব্যাপারে লিখেছেন, ‘‘ক্রিকেটাররা তাদের সাফল্যের থেকে সম্ভাব্য ব্যর্থতা নিয়ে বেশি উদ্বেগে ভোগেন এবং মানসিক অবসাদের শিকার হন।’’

    মার্কাস ট্রেসকথিকের আত্মজীবনীতে তিনি লিখেছেন ‘‘ ক্রিকেট একজন ক্রিকেটারের জীবনকে গ্রাস করে ফেলে। আপনার প্রতিপক্ষ আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে।’’

    ‘‘বিশ্বের দারুণ কোনো দেশে একটা সফরে গিয়ে চাকচিক্যপূর্ণ হোটেলের কামরাকেও মনে হতে পারে চার-তারা জেলখানা।’’ লিখেছেন ট্রেসকথিক।

    ডেভিড ফার্থের বইয়ের তথ্যগুলো কিছুটা ভয়াবহ এবং এ নিয়ে বিতর্কের অবকাশ থাকলেও ক্রিকেটাররা যে তাদের খেলেয়াড় জীবনে প্রচন্ড চাপের মধ্যে কাটান এবং অনেকে এই চাপ নিতে হিমশিম খান সে বিষয়ে কোনো সন্দেহ নেই ।

    পেশাদার ক্রিকেটারদের সমিতি পিসিএ ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে বেশ কয়েক বছর।
    ক্রিকেটাররা তাদের কোচের কাছে নিজেদের সমস্যার কথা বলতে ভয় পান- পাছে খেলা থেকে তারা বাদ পড়ে যান- যেটা একটা বড় সমস্যা বলে মনে করে এই সমিতি। সহকর্মীদের সঙ্গেও মন খুলে সমস্যা নিয়ে কথা বলতে ভয় পান তারা- কারণ মাঠে সবাই সবার প্রতিদ্বন্দ্বী। এ কারণে পিসিএ একটি ‘হেল্প লাইন’ও চালু করেছে।
    ক্রিকেটারদের পরামর্শ ও সাহায্য দেবার জন্য তারা ছয়জন পেশাদার পরামর্শকও নিয়োগ করেছে প্রয়োজনে ক্রিকেটাররা যাদের সাহায্য চাইতে পারেন- যারা খেলার মাঠের ‘চোখ ও কান’ হিসাবে কাজ করেন এবং ক্রিকেটাররা তাদের ওপর আস্থা রেখে গোপনে তাদের পরামর্শ নিতে পারেন।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঘুম থেকে উঠে যে পাঁচটি কাজ ভুলেও করবেন না
    Next Article বাংলাদেশের ৬৫.৫৮ শতাংশ তরুণী যৌন হয়রানির শিকার
    মনের খবর ডেস্ক

    Related Posts

    অতি চঞ্চল অমনোযোগী শিশু, ভবিষ্যৎ কী?

    December 6, 2023

    শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব

    December 3, 2023

    টাইগারদের ‘পারফরম্যান্স সাইকোলজিস্ট’ ফিল জন্সি’র দৌড়ঝাঁপ

    August 13, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.