Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » খুব খুঁতখুঁতে বা শুচিবাইতা কি কোন রোগ?
    ফিচার

    খুব খুঁতখুঁতে বা শুচিবাইতা কি কোন রোগ?

    ডা. মেখলা সরকারBy ডা. মেখলা সরকারMarch 9, 2015No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    খুব খুঁতখুঁতে বা শুচিবাইতা কি কোন রোগ?
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বরাবরের মতো এবারও খুব ভালো রেজাল্ট করে ক্লাস টেনে উঠলো মনন। বয়সের তুলনায় খুব চুপচাপ আর সব বিষয়ে অতিরিক্ত সিরিয়াস হিসেবেই সবার কাছে সে পরিচিত। বাবা-মা ও এক বোনকে নিয়ে ছোট এক পরিবারে নিরিবিলি পরিবেশে বেড়ে উঠা তার। কিন্তু অনেকদিন ধরেই মননের মন বেশ খারাপ থাকে। প্রায়ই মনে হয়, সবকিছু আপাতত ঠিকমতো চললেও তার কিছু কাজ, আচরণ, চিন্তা ঠিক যেন স্বাভাবিক না।

    খুঁতখুঁতে ভাবটা ইদানিং যেন খুব বেড়ে গেছে। একদম আজেবাজে অপ্রয়োজনীয় একই চিন্তা জোর করে বারবার মাথায় ঢুকতে থাকে। তালাটা বা সুইচটা দু-তিনবার চেক করার পরেও মনে হয় ঠিকমতো বন্ধ আছে তো? ভালোমতো ধোয়ার পরেও মনে হয় হাতে কি ময়লা লেগে আছে? ফলে একবার দু’বারের জায়গায় ১৫-২০ বার হাত ধোয়া, তালাটা বা সুইচটা কমপক্ষে ৮-১০ বার চেক করা। যেকোন কাজ একবার শেষ করার পর আবার প্রথম থেকে শুরু করা ইত্যাদি যেন ক্রমাগত বেড়েই চলছে।

    OCD_01-08-03-15

    বিশেষ করে এবারের অঙ্ক পরীক্ষায় তো বেশ মুশকিলেই পড়তে হয়েছিলো। একটা জটিল অঙ্ক করার সময় হঠাৎকরেই মাথায় আসলো ৪x১০ কি আসলেই ৪০? ক্লাসের তুখোড় ছাত্র মননের যদিও এ ব্যাপারে কোন সন্দেহই নেই, তবু এ অমূলক প্রশ্নটি যেন কোনভাবেই মাথা থেকে তাড়াতে পারলো না। ফলে নানাভাবে মেলাতে থাকে ৪x১০ যে ৪০ হয় সে বিষয়টি। বাংলা পরীক্ষার সময়ও আরেকটি সমস্যা, প্রতি তিন লাইন লেখার পরেও মনে হয় দাঁড়ি-কমা কি ঠিক মতো হয়েছে? ফলে তিন লাইন লেখার পরেও শুরু করে খুঁটিয়ে খুঁটিয়ে চেক করা। পরীক্ষার সময় চলে যায় কিন্তু এক রকম বাধ্য হয়েই যেন বারবার দাঁড়ি-কমা চেক করতে থাকে সে।

    এমনকি মাঝে মধ্যে খুব অদ্ভুত চিন্তা হানা দেয় মননের মাথায়। যেমন- বাম পা’টা আগে ফেললে দুনিয়াটা ধ্বংস হবে অথবা লাল রঙের কিছু গায়ে লাগলেই এইডস হয়ে যাবে ইত্যাদি। শুধু তাই না, কখনও কখনও খুব অশালীন শব্দ, দৃশ্য মাথায় ঢুকে পড়ে যা তাকে ভয়াবহ রকমের কষ্ট দেয়।

    ক্রমাগত এসব অদ্ভুত অভিজ্ঞতায় খুব বিচলিত হয়ে যায় সে। দৈনন্দিন জীবনের কোন কিছুই যেন সে স্বাভাবিক ভাবে করতে পারে না। বাথরুমে সময় লাগে ঘণ্টার পর ঘণ্টা, নামাজের সময় চলে যায় কিন্তু শেষ হয়না অযু করা। প্রতিটা বিষয়েই দ্বিধা-দ্বন্দ্ব। মাঝে মাঝে খুব কান্না পায়, কখনও মনে হয় ‘‘তাহলে কি আমার ‘মাথা-খারাপ’ হয়ে যাচ্ছে?” মাথা থেকে এসব চিন্তা ছুঁড়ে ফেলতে চায়, চেষ্টা করতে করতে এক সময় ক্লান্ত হয়ে যায়। এক সময় মনে হয় এ রকম ভয়ংকর অবস্থা থেকে তার বোধহয় কোন নিস্তার নেই।

    এক সময় বাধ্য হয়েই বাবা-মাকে বলে তার সমস্যাটি। বাবা-মা মননকে নিয়ে শরণাপন্ন হয় মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে। মনোযোগ দিয়ে শোনার পর চিকিৎসক বলেন, মনন বিশেষ ধরনের মানসিক সমস্যায় ভুগছে, যার নাম অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার (Obsessive Compulsive Disorder) বা সংক্ষেপে ওসিডি (OCD)। তবে না, মাথা অস্বাভাবিক হয়ে যাবার যে ভয়টা মনন পাচ্ছে সে রকম গুরুতর কিছু না।

    OCD যদিও লঘুতর মানসিক সমস্যার মধ্যে পড়ে, এর উপসর্গগুলো রোগীকে যথেষ্ট কষ্ট দেয়।

    Obsessive Compulsive Disorder এর মূলত দুটি অংশ: Obsession ও Compulsion। এ ধরনের সমস্যায় ব্যক্তির মনে অপ্রয়োজনীয় একই ধরনের চিন্তা, ইচ্ছা, দৃশ্য ইত্যাদি বারবার জোর করে মাথায় ঢুকে পড়ে। এসব চিন্তায় ব্যক্তি ভয়াবহ কষ্ট পায় বা অস্বস্তি বোধ করে; কিন্তু কোনমতেই এগুলো সে মাথা থেকে সরাতে পারেনা। আর Obsession এর কারণে ব্যক্তির Compulsion হয়। Compulsion হলো একই ধরণের কাজ বারবার করা। যেমন- বারবার হাত ধোয়া, চেক করা, মনে মনে count করা ইত্যাদি।

    OCD এর উপসর্গগুলো এমন থাকে যা তার প্রাত্যহিক জীবনযাত্রাকে নানাভাবে ব্যাহত করে এবং জীবনের গুণগত মান নষ্ট করে। মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক মননকে আশ্বস্ত করেন যে, শুধু সেই নয় সারা পৃথিবীতে প্রায় ১.১% হতে ১.৮% মানুষ এ ধরনের অদ্ভুত সমস্যায় ভুগছেন। এ ধরনের সমস্যা যেকোন শ্রেনি পেশার মানুষেরই হতে পারে।

    তবে OCD কেন হয় এ প্রশ্নের উত্তরে বলতে হয় সুনির্দিষ্টভাবে এর কারণ এখনও অজানা। তবে গবেষণালব্ধ ফলাফলে ধারণা করা হয়, এর মূল কারণ জৈবিক (Biological)। মস্তিষ্কের নানা ধরনের নিউরোট্রান্সমিটারের অসামঞ্জস্যতা (বিশেষ করে সেরোটনিন), জ্বীনগত ত্রুটি ইত্যাদি এ সমস্যার জন্য দায়ী। রক্তের সম্পর্কের কারো (বিশেষতঃ মা-বাবা, ভাই-বোন) থাকলে এ রোগের সম্ভাবনা বেশি থাকে।

    OCD কি ভালো হয়? -এ প্রশ্নের উত্তরে চিকিৎসক বলেন, চিকিৎসা ছাড়া এ সমস্যা দীর্ঘস্থায়ী (Chronic) হবার সম্ভাবনা বেশি থাকে, যেখানে মাঝে মাঝে উপসর্গগুলো বাড়বে আবার কমবে। কারো কারো ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য উপসর্গগুলো দেখা যায় (Episodic) এবং অন্য সময় সম্পুর্ণ ভালো থাকে। শৈশব বা কৈশোরে এ সমস্যা শুরু হলে অনেক ক্ষেত্রে সারা জীবনব্যাপী এ রোগ থাকতে পারে (Life-time), তবে ৪০ ভাগ ক্ষেত্রে পূর্ণ বয়ষ্ক হবার পর উপসর্গসমূহ একদম কমে আসে। তবে এসব তথ্যের পরেও আশার কথা হলো এ রোগটির খুব ভালো আধুনিক চিকিৎসা রয়েছে। ওষুধ ও কাউন্সেলিং (সাইকোথেরাপী) -এর সমন্বিত চিকিৎসার মাধ্যমে এর উপসর্গসমূহ অনেকাংশেই নিয়ন্ত্রণে আনা সম্ভব। বর্তমানে OCD-র নানা ধরনের ওষুধ রয়েছে, যার পার্শ্ব প্রতিক্রিয়া কম এবং কার্যকরী ক্ষমতা চমৎকার।

    মনে রাখা দরকার, OCD-তে ভুক্তভোগী ব্যক্তি স্বাভাবিক জীবনযাপন করলেও এক দীর্ঘ কষ্টকর প্রক্রিয়ার মধ্যে যায়। সুতরাং এক্ষেত্রে পরিবারের সহযোগিতা ও সহমর্মী মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোন মানসিক চাপে এর উপসর্গের তীব্রতা বাড়ে বলে যেকোন বিষয়ে যতটা সম্ভব মানসিক চাপ কম দিতে হবে। বারবারই একই কাজ করাকে (Compulsion) প্রশ্রয় দেয়া বা বকা-ঝকা, বিরক্তি প্রকাশ বা কটুক্তি করা যাবেনা। মানসিক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো রোগীর প্রতি পরিবারের সদস্যদের আচরণ এ ধরনের কষ্টকর সমস্যা মোকাবেলা করতে সাহায্য করবে।

    ডা. মেখলা সরকার
    মানসিক রোগ বিশেষজ্ঞ
    সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক রোগ: প্রয়োজন সহযোগিতার
    Next Article গর্ভাবস্থায় শিশুর মস্তিষ্কের বিকাশে যা করবেন
    ডা. মেখলা সরকার

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.