Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
    জীবনাচরণ

    খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় করণীয়

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরSeptember 14, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অন্যান্য পেশা এবং ক্ষেত্রের ব্যক্তিদের মতোই সব ধরণের খেলার সাথে যুক্ত ব্যক্তিদেরও মানসিক স্বাস্থ্য ভালো রাখার প্রয়োজন রয়েছে।

    সারা বছর সব সিজনেই সমগ্র বিশ্বব্যাপী বিভিন্ন প্রকার খেলার আয়োজন হয়। স্টেডিয়াম বা স্টেডিয়ামের বাইরে দর্শকরা খেলোয়াড়দের খেলা উপভোগ করেন। দর্শকদের সামনে ভালো খেলা উপহার দিতে বা নিজের সামর্থ্যের প্রমাণ দিতে একজন খেলোয়াড়কে শুধু শারীরিক ভাবেই নয় বরং মানসিক ভাবেও সুস্থ ও ফিট থাকতে হয়।

    যেহেতু খেলার সাথে আবেগ এবং পরিপূর্ণ সুস্থতার সাথে মানসিক সুস্বাস্থ্য বজায় রাখার নিবিড় সম্পর্ক রয়েছে, তাই একটি সুন্দর খেলা এবং খেলোয়াড় উভয়ের স্বার্থেই খেলোয়াড়রা যাতে মানসিক সুস্বাস্থ্যের অধিকারী হয় সেটি নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন।

    যে কোন ধরণের খেলায়, হোক সেটি স্থানীয় পর্যায়ে কিংবা আন্তর্জাতিক পর্যায়ে, একজন খেলোয়াড় তার সর্বোচ্চ যোগ্যতার নিদর্শন রাখার মানসিকতা রেখেই খেলতে নামে। হার বা জিতের সাথে তার ব্যক্তিত্ব ও আবেগ ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকে।

    একজন খেলোয়াড় সর্বদা জয়ের মানসিকতা নিয়েই খেলে থাকে। তাই হার কিংবা জিত, উভয় পরিস্থিতিই তার মানসিক অবস্থাকে গভীরভাবে প্রভাবিত করে। তবে খেলায় সব সময়ই যে একজন ব্যক্তি জিততে পারবে এমনটি ভেবে নেওয়ার বা আশা করার কোন সুযোগ নেই।

    তাই যখন কোন খেলায় কেউ হেরে যায় বা নিজের যোগ্যতার প্রমাণ দিতে ব্যর্থ হয়, এটি তার মানসিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাছাড়া তার নিকট দর্শকদের প্রত্যাশাও তার মানসিক চাপকে বহুগুণ বাড়িয়ে দেয় এবং একই সাথে এই প্রত্যাশা পূরণে ব্যর্থতা তাকে হতাশায় নিমজ্জিত করে।

    এ কারণে মনস্তত্ত্ববিদগণ একজন খেলোয়াড়কে সব সময় হার কিংবা জিত উভয় পরিস্থিতির জন্যই মানসিক ভাবে প্রস্তুত থাকার পরামর্শ প্রদান করেন। আর এই লক্ষ্যে খেলোয়াড়দের মানসিক সুস্বাস্থ্য বজায় রাখতে তাদের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।

    নিচে এমন কিছু কার্যক্রম উল্লেখ করা হল, যেগুলো তাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা পালন করবে।

    ১. খেলোয়াড়দের জন্য নিয়মিত মানসিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনারের আয়োজন করতে হবে। যেন তারা তাদের ব্যক্তিত্ব, অস্তিত্ব, নিজেদের ভূমিকা, বিভিন্ন সম্পর্ক এবং আত্মবিশ্বাসকে সমুন্নত রাখতে পারে।

    তারা যেন খেলোয়াড় জীবনের উত্থান পতনে প্রভাবিত হয়ে মানসিক ভাবে ভেঙ্গে না পড়ে এবং হতাশা, মাদকাসক্তি, বিষণ্ণতা ইত্যাদি মানসিক সমস্যায় আক্রান্ত হয়ে নিজেদের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়।

    ২. শরীর, মন এবং মস্তিষ্কের পারস্পরিক সম্পর্ক নিয়ে পর্যাপ্ত ধারণা প্রদানের ব্যবস্থা করা।

    ৩. মানসিক চাপ কমাতে বিভিন্ন কৌশল সম্পর্কে অবহিত করা।

    ৪. প্রত্যেক খেলোয়াড়ের জন্য প্রতিটি খেলার শেষে কিংবা একটি নিয়মিত সময়ের ব্যবধানে মানসিক স্বাস্থ্য চেকআপের ব্যবস্থা করা।

    ৫. মানসিক স্বাস্থ্য সংরক্ষণে কিংবা সমস্যা সমাধানে প্রয়োজনে মানসিক স্বাস্থ্য কাউন্সিলর নিয়োগ করা।

    ৬. খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য বিষয়ক যে কোন তথ্য গোপন ও সুরক্ষিত রাখার ব্যবস্থা নিশ্চিত করা।

    এসব উদ্যোগ গ্রহণ করলে আশা করা যায় খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য সুরক্ষিত থাকলে যেমন তারা তাদের যোগ্যতার প্রমাণ দিতে সমর্থ হবে তেমনি আমরাও ভালো মানের খেলা উপহার পাব।

    লিংক: https://www.psychologytoday.com/intl/blog/vitalogy/202109/meeting-the-mental-health-needs-athletes

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    নারী পুরুষ মন মনোরোগবিদ্যা মানুষ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমনের খবর টিভিতে “দীর্ঘবিরতী, খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, কেমন হবে শিক্ষার্থীর মানসিক প্রস্তুতি” বিষয়ক লাইভ অনুষ্ঠান
    Next Article আইআইএফসি‘র পরিদর্শক দলের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এণ্ড হাসপাতাল পরিদর্শন
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.