Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » গর্ভাবস্থায় মাদক মা ও শিশুর মৃত্যু ঝুঁকি বাড়ায়
    ফিচার

    গর্ভাবস্থায় মাদক মা ও শিশুর মৃত্যু ঝুঁকি বাড়ায়

    Moner KhaborBy Moner KhaborMay 18, 2024Updated:May 18, 2024No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডা. সাইফুন্নাহার
    মনোরোগ বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    শের-ই বাংলা নগর, ঢাকা।

    সারাবিশ্ব জুড়ে আধুনিক সমাজ যে গুরুতর সমস্যাগুলো মোকাবেলা করছে মাদকাসক্তি তার মাঝে অন্যতম। গত দুই দশকে নারী-পুরুষ নির্বিশেষে শিশু-কিশোর এবং প্রাপ্তবয়স্কদের মাঝে মাদকাসক্তের হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। মাদকাসক্ত নারীদের মাঝে শতকরা নব্বই ভাগই প্রজনন বয়সের। মাদকাসক্ত নারীদের প্রকৃত সংখ্যা এখনো অজানা। অনেক গর্ভবতী নারী তাদের মাদকাসক্তির কথা গাইনি বিশেষজ্ঞের কাছেও গোপন করেন। ফলে মাদকের উপর নির্ভরশীলতার লক্ষণগুলো অনেকক্ষেত্রেই শনাক্তকরণ সম্ভব হয় না এবং তাদের সঠিক নির্দশনা ও ব্যবস্থাপনা দেয়া সম্ভব হয় না। বিভিন্ন গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় মাদক গ্রহণের ফলে গর্ভপাত, কম ওজন নিয়ে শিশুর জন্ম, নির্দিষ্ট সময়ের অনেক আগেই শিশুর জন্ম, প্লাসেন্টা ছিঁড়ে যাওয়া, শিশুমৃত্যু, এমনকি মাতৃমৃত্যুর হারও বেড়ে যায়। নিম্নে গর্ভাবস্থায় বিভিন্ন প্রকার মাদকের ক্ষতিকারক প্রভাবগুলো সংক্ষেপে আলোচনা করা হলো:

    অ্যালকোহল (মদ, ব্রুজ, ব্রু, কোল্ডওয়ান, মুন শাইন, জিন, জুস, সস্, ভিনো, হার্ড-স্টাফ) ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালকোহল অ্যান্ড অ্যালকোহলিসম্ এর তথ্যমতে, গর্ভাবস্থায় মা যদি খুব কমমাত্রায় অ্যালকোহলও গ্রহণ করেন তাহলে গর্ভস্থ শিশুর জীবন ঝুঁকিপূর্ণ হয়। কারণ, তা গর্ভপাত ঘটাতে পারে, শিশুর মাঝে ‘ফিটাল অ্যালকোহল সিনড্রোম’ তৈরি করতে পারে; যা পরবর্তীতে তার মাঝে বিভিন্ন প্রকার শারীরিক, মানসিক ও আচরণতগত সমস্যা তৈরি করতে পারে যা সারাজীবনব্যাপী থাকতে পারে।

    সিগারেট

    সিগারেটের মাঝে ক্ষতিকারক রাসায়নিক নিকোটিন থাকে যা শিশুর মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয় এবং মস্তিষ্কের বিকাশকে বাধাগ্রস্ত করে। এই নিকোটিন মায়ের যতটা না ক্ষতি করে তার চেয়ে অনেক বেশি ক্ষতি করে শিশুর। কারণ, শিশুর রক্তে নিকোটিনের ঘনত্ব মায়ের তুলনায় শতকরা ১৫ ভাগ বেশি থাকে (ন্যাশনাল ইনস্টিটিউট অব ড্রাগ এবিউজ)। সিগারেট থেকে নির্গত নিকোটিন, টার, কার্বন মনোঅক্সাইড ইত্যাদি রাসায়নিক পদার্থ বিভিন্ন প্রকার স্বাস্থসমস্যা যেমন: শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা, সেরিব্রাল পলসি, দৃষ্টি এবং শ্রবণের সমস্যা তৈরি করতে পারে। এমনকি মা যদি সরাসরি ধূমপান নাও করেন কিন্তু তার চারপাশের পরিবেশে কেউ ধূমপান করে এবং পরোক্ষভাবে তা মায়ের শরীরে প্রবেশ করে তাহলে শিশুর মাঝে বিভিন্ন প্রকার উচ্চমাত্রার ঝুঁকি তৈরি হতে পারে। যেমন: জন্মের সময় ওজন কম হওয়া, ‘সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম’ হওয়া ইত্যাদি।

    কোকেইন (বাম্প, টুট, কোক, ক্র্যাক, ফ্লেক, স্নো, ক্যান্ডি)

    যেসব মা কোকেইন সেবন করেন তাদের পুষ্টিহীনতায় ভোগেন এবং তারা গর্ভস্থ সন্তানের পরিচর্যা সঠিকভাবে করতে পারেন না। তাদের মাঝে কোকেইন এর সাথে অন্যান্য মাদক (যেমন: অ্যালকোহল) গ্রহণের প্রবণতা বেশি থাকে। ফলে গর্ভস্থ শিশুর ক্ষতির জন্য কোনো মাদকটি দায়ী তা যথাযথভাবে নিরূপণ করা সম্ভব হয় না। কোকেইন সেবনকারী গর্ভধারিণীর মাঝে উচ্চ রক্তচাপ, খিচুনি, মাইগ্রেন, জরায়ু থেকে প্লাসেন্টা ছিঁড়ে যাওয়া ইত্যাদি বিভিন্ন প্রকার জটিলতা তৈরি করতে পারে যা গর্ভস্থ শিশুর পূর্ণতা প্রাপ্তির পথে প্রতিবন্ধকতা তৈরি করে। ফলে গর্ভপাত, ৩৭ সপ্তাহের আগেই শিশুর জন্ম বা অপরিণত শিশুর জন্ম, কম ওজন নিয়ে শিশুর জন্ম হতে পারে। তাছাড়া শিশুর মাঝে উচ্চরক্তচাপ, খিঁচুনি, এমনকি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শিশুর মৃত্যুও ঘটাতে পারে।

    হেরোইন (হোর্স, স্ম্যাক, জাক, এইচ-স্টাফ)

    গর্ভাবস্থায় শেষ তিন মাসের সময় হেরোইন সেবন করলে মায়ের রক্তপাত, উচ্চ রক্তচাপ এর ঝুঁকি বেড়ে যায়। প্রথম তিন মাসের সময় সেবন করলে অপরিণত, কম ওজন সম্পন্ন শিশুর জন্ম, শিশুর মস্তিষ্কে রক্তক্ষরণ, রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়া, মৃত সন্তান প্রসব অথবা জন্মের পর শিশুর মুত্যুর ঝুঁকি থেকে যায়। হেরোইনের আসক্তি তৈরির ক্ষমতা এত বেশি যে তা গর্ভস্থ শিশুকেও হেরোইন এর ওপর নির্ভরশীল করে তোলে। তাছাড়া ‘নিওন্যাটাল এবসস্টিন্যান্স সিনড্রোম’ বা ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতকের মাঝে হেরোইনের প্রত্যাহারজনিত সমস্যা যেমন: অতিরিক্ত কান্নাকাটি, অস্থিরতা, বিরক্তি, হজমে সমস্যা, খাওয়ায় অরুচি, শ্বাসকষ্ট ইত্যাদি দেখা দিতে পারে।

    মারিজুয়ানা (পট, উইড, গ্রাস, রিফার)

    প্লাসেন্টার মাধ্যমে শিশুর শরীরে গ্রামে মায়ের শরীর থেকে মারিজুয়ানা বরাহ কমিয়ে দেয় এবং তাদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তোলে। যেমন: নির্দিষ্ট সময়ের আগেই জন্ম হওয়া, জন্মওজন কম হওয়া, বিরল ক্যান্সারে আক্রান্ত হওয়া, মনোযোগে সমস্যা, সিদ্ধান্ত নিতে না পারা, পড়ালেখায় খারাপ করা ইত্যাদি।

    এক্সট্যাসি/এমডিএমএ/ক্রিস্টাল

    এগুলো উত্তেজনা সৃষ্টিকারক ড্রাগ যা ট্যাবলেটের আকারে বিক্রয় করা হয়। গুঁড়ো করে মাড়িতে লাগানো হয় বা নাক দিয়ে টেনে নিতে হয়। দীর্ঘ সময় গ্রহণ করলে স্মরণশক্তি কমে যাওয়া, বিষণ্ণতা, দুশ্চিন্তা, সন্দেহপ্রবণতা ইত্যাদি মানসিক সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়া, পানিশূন্যতা, বৃক্কের কার্যক্ষমতা কমে যাওয়া ইত্যাদি শারীরিক সমস্যা হতে পারে। গর্ভাবস্থায় প্রথম তিন মাস মা এটি গ্রহণ করলে তার শিশুর মাঝে স্মরণশক্তির সমস্যা, চলাফেরা ও কাজে ভারসাম্যহীনতা তৈরি হতে পারে। তাছাড়া রক্তনালী, হৃদযন্ত্র, হাড় ও মাংসপেশিতে ও বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে।

    মিথামফিটামিন (মিথ, স্পিড, গ্লাস, ক্র্যন্ক)

    এটি গর্ভাবস্থায় গ্রহণ করলে কোকেইন সেবীদের এর মতো অনুরূপ সমস্যার সৃষ্টি হতে পারে। তাছাড়া নবজাতকের মাঝে এর প্রত্যাহারজনিত উপসর্গ যেমন: শরীর কাঁপা, নিদ্রাহীনতা, মাংসপেশিতে টান, খাদ্যগ্রহণে অরুচি দেখা দিতে পারে। কারো কারো মাঝে পরবর্তীতে বুদ্ধি-প্রতিবন্ধকতাও দেখা দিতে পারে।

    ব্যথা নিরাময়কারী ঔষধ

    ওপিওয়েড/মরফিন জাতীয় ব্যথা নিরাময়ের ঔষধ গর্ভাবস্থায় সেবনের ফলে গর্ভস্থ শিশুর মস্তিষ্কে তরলের চাপ (CSF presure) বৃদ্ধি, হৃদযন্ত্রে জন্মগত ত্রুটি, পেটের মাংসপেশিতে সমস্যা, গ্লুকোমা ইত্যাদি তৈরি হতে পারে। তাছাড়া হেরোইন এর মতো এগুলোও ‘নিওন্যাটাল অ্যাবসস্টিন্যান্স সিনড্রোম’ তৈরি করতে পারে। মাদক গ্রহণ এবং মাদকের ওপর নির্ভরশীলতা বা আসক্তি কোনো কালে, কোনো দেশে, কোনো বয়সের নারী/পুরুষের ক্ষেত্রে কাম্য নয়। গর্ভাবস্থায় তো আরো নয়। কারণ তা মা এবং শিশু উভয়ের জীবনকে ঝুঁকির মাঝে ফেলে। তবে কেউ যদি গর্ভধারণের পূর্বে আসক্ত থাকেন অথবা গর্ভধারণকালীন আসক্ত হয়ে পড়েন তাদের জন্যও বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা রয়েছে। ঔষধ, সাইকোথেরাপি, পরামর্শ প্রদানের মাধ্যমে তাদেরকে মাদকমুক্ত হতে সহায়তা করা যায়, সুস্থ মা ও সুস্থ শিশুর জন্ম দানকে উৎসাহিত করা যায়; মা এবং ও সুস্থ মাঝে মাদকের অনাকাঙ্ক্ষিত পরিচিত থাক কমানো যায়। তাই চিকিৎসকের কাছে করে মাদকগ্রহণের বিষয়টি খুলে বলা উচিত, চিকিৎসকের সহায়তা নেয়া প্রয়োজন।

    গর্ভাবস্থায় মাদক মা ও শিশুর মৃত্যু ঝুঁকি বাড়ায়
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleদেশের ৫৭ শতাংশ তরুণ বিষণ্ণতায় ভুগছেন
    Next Article আমার ক্লাসে প্রেজেন্টেশন দেয়ার সময় বুক ধড়ফড় করে, তোতলামি শুরু হয়
    Moner Khabor

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.