Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ঘরবন্দি সঙ্গীর মন ভালো রাখতে যা করতে পারেন
    টিপস্

    ঘরবন্দি সঙ্গীর মন ভালো রাখতে যা করতে পারেন

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 7, 2020No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ঘরবন্দি সঙ্গীর মন ভালো রাখতে যা করতে পারেন
    ঘরবন্দি সঙ্গীর মন ভালো রাখতে যা করতে পারেন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সারাক্ষণ ঘরে বন্দি থাকলে যে কেউ-ই অস্থির হয়ে যাবেন। অফিস, ক্লাস, বন্ধু, আড্ডা, ঘোরাঘুরি- সব শিকেয় তুলে সারাক্ষণ সংক্রমণের ভয়ে বাড়িতে থাকা একঘেয়ে হয়ে উঠবে দ্রুতই। সারাদিন ছকে বাঁধা কাজ করতে গিয়ে ডিপ্রেশনও চলে আসতে পারে।
    এদিকে যারা বাড়িতে বসেই অফিসের কাজ করছেন তাদেরকে একইসঙ্গে বাড়ি ও অফিস সামলে চলতে গিয়ে হিমশিম খেতে হয়। একদিকে অফিসের কাজের চাপ, আরেকদিকে সংসারের কাজের চাপ- এই দু’মুখো চাপে পড়ে মাথা ঠান্ডা রাখা দায়। ফলে সবকিছুর প্রতি সহজেই বিরক্তি চলে আসছে। এমনকী এর প্রভাব পড়ছে দাম্পত্য সম্পর্কেও। সঙ্গীর সঙ্গে খিটিমিটি করাটা যেন অভ্যাসে এসে দাঁড়িয়েছে!
    আপনার সংসারেও কি এই একই চিত্র? বাড়িতে বন্দি থাকতে থাকতে আপানর সঙ্গীও কি এমন বিরক্ত? গোমড়া মুখে মনমরা হয়ে বসে থাকছেন? এক্ষেত্রে তার পাশে থাকতে হবে আপনাকেই। দু’টি ভালো কথা, একটু ভালোবাসা আর ভবিষ্যৎ ভাবনার আদান-প্রদানে কেটে যাক মন খারাপের মেঘ-
    তার আচরণগুলো খেয়াল করুন: বাইরে ঘোরাঘুরি, বেড়ানো, সিনেমা দেখা, গলির মোড়ে চা খাওয়া- সব বন্ধ বলে কি আপনার সঙ্গীর মনে বিষণ্নতা জমাট বেঁধেছে? তার মন খারাপের কারণ এসব হলে চিন্তার কিছু নেই। আপনি বরং মন খুলে তার সঙ্গে গল্প করুন, ভাবনাগুলো ভাগাভাগি করুন। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে।
    বাড়ির পরিবেশ হাসিখুশি রাখুন: হঠাৎ আসা বিপদে পুরো বিশ্ববাসী নাজেহাল। এই ধাক্কা সামলানো সবার জন্যই কষ্টকর। তাই আচরণে পরিবর্তন আসাও অস্বাভাবিক নয়। সামলে নেয়ার ক্ষমতাও সবার সমান হয় না। তাই তার আচরণে অধৈর্য না হয়ে তাকে বুঝিয়ে বলুন। বাড়ির পরিবেশ যেন গুমোট হয়ে না যায় সেদিকে খেয়াল রাখুন।
    ভাগ করে নিন সংসারের কাজ: বাড়ির কাজগুলো দু’জনে ভাগ করে নিন। সব কাজ একা করতে যাবেন না যেন! যার যে কাজে দক্ষতা বেশি, তাকে সেটা করতে দিন। নানারকম কাজে ব্যস্ত থাকলে সময়টা ভালো কাটবে নিঃসন্দেহে।
    ভবিষ্যতের পরিকল্পনা: এই একঘেয়ে সময় একদিন শেষ হবে। নতুন সেই দিনগুলো কেমন হবে তা নিয়ে সঙ্গীর সঙ্গে আলোচনা করুন। কোথায় বেড়াতে যাবেন, কোন কাজগুলো আগে করবেন তা ঠিক করে নিন। আগামীর সুন্দর ভাবনা আপনার বর্তমানকেও রঙিন করবে।
    হাসিখুশি থাকুন: বিষণ্নতা ছোঁয়াচে অসুখের মতো। একজনের দেখাদেখি অপরজনকেও দ্রুত বিষণ্ন করে দেয়। তাই তার বিষণ্নতা যেন আপনাকে ছুঁয়ে দিতে না পারে। বরং উল্টোটা করুন। আপনি আরও বেশি হাসিখুশি থাকুন যেন আপনার দেখাদেখি আপনার সঙ্গীও হাসিখুশি থাকেন।

    ঘরবন্দি সঙ্গী
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানুষের মনোজগত পাল্টে দিচ্ছে করোনাভাইরাসের ভীতি
    Next Article সোশাল মিডিয়া থেকে দূরে রাখুন আপনার দাম্পত্যজীবনের খুঁটিনাটি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    September 28, 2024

    প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

    September 25, 2024

    পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    July 8, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.