Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » চা ও ভেষজ ওষুধ করোনাভাইরাস ঠেকাতে পারে?
    বিশ্ব পরিস্থিতি

    চা ও ভেষজ ওষুধ করোনাভাইরাস ঠেকাতে পারে?

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 21, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে কর্তৃপক্ষের আরোপ করা বিধিনিষেধের মধ্যেই এই ভাইরাস সম্পর্কে ভারত ও বাংলাদেশে  ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে। এগুলো একদিকে যেমন ছড়াচ্ছে সোশাল মিডিয়াতে, তেমনি ছড়িয়ে পড়ছে সোশাল মিডিয়ার মাধ্যমেও। সম্প্রতি এসব গুজব নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ আর্ন্তজাতিক সংবাদমাধ্যম বিবিসি। সেই প্রতিবেদনটি মনের খবর পাঠকদের জন্য তুলে ধরা হল।

    ভেষজ ও করোনাভাইরাস

    করোনাভাইরাস মোকাবেলায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেসব কৌশল গ্রহণ করেছেন তার একটি হচ্ছে লোকজনকে বহু বহু বছর ধরে প্রচলিত বিভিন্ন ভেষজ ওষুধ ব্যবহার করার ব্যাপারে পরামর্শ দেওয়া।মি. মোদি বলেছেন, জনগণের উচিত বিশেষ একটি ভেষজ ওষুধ ব্যবহারের ব্যাপারে সরকারের নির্দেশনা অনুসরণ করা। এর নাম কাধা। এটি তৈরি করা হয় তুলসি পাতা, শুকনো আদা, দারুচিনি, গোল মরিচ, কিশমিশ ইত্যাদি একসাথে মিশিয়ে। সোশাল মিডিয়াতে ছড়িয়ে পড়া খবরে দাবি করা হচ্ছে যে এই ভেষজ ওষুধ করোনাভাইরাস ঠেকাতে শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
    তবে চিকিৎসা বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, এই ভেষজ গ্রহণ করলে করোনাভাইরাস ঠেকাতে যে দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়ে তার পক্ষে কোন প্রমাণ নেই।
    “সমস্যা হচ্ছে এরকম বহু দাবির পেছনে বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই,” বলেন আকিকো ইওয়াসাকি, ইয়েল বিশ্ববিদ্যালয়ের একজন ইমিওনোলজিস্ট।
    ভারতে আয়ুর্বেদী, ইয়োগা এন্ড ন্যাচারোপ্যাথি, ইউনানী, সিদ্ধা এন্ড হোমিওপ্যাথি মন্ত্রণালয় এধরনের প্রচলিত ভেষজ চিকিৎসার ব্যাপারে লোকজনকে উৎসাহিত করার চেষ্টা করছে। এসব চিকিৎসা পদ্ধতির তালিকা তুলে ধরে তারা দাবি করছে যে এগুলো মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
    বিশেষ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মন্ত্রণালয় এরকম কিছু পরিত্রাণের কথা উল্লেখ করেছে। তবে এসব যে কার্যকর তার পক্ষে বৈজ্ঞানিকে কোন তথ্য প্রমাণ নেই। খোদ ভারতীয় সরকারের একটি বিভাগ ইতোমধ্যে এধরনের ভুয়া সংবাদের সত্যতা যাচাই করে সেগুলোর অসারতা তুলে ধরেছে।
    এরকম দাবির মধ্যে ছিল যে গরম পানি পান করলে অথবা ভিনিগার ও লবণ মেশানে পানি দিয়ে গড়গড়া করলে করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব।

    ভুয়া তথ্য

    জনপ্রিয় একটি হিন্দি টিভি চ্যানেল এবিপি নিউজ রিপোর্ট করেছে যে এক গবেষণায় দেখা গেছে সারাদেশে লকডাউন জারি করা না হলে ভারতে ১৫ই এপ্রিলের মধ্যে আট লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতো।
    চিকিৎসা সংক্রান্ত শীর্ষস্থানীয় একটি গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআরের বরাত দিয়ে টিভি চ্যানেলটি এই রিপোর্ট প্রচার করে।
    ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপির তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান অমিত মালভিয়া এই রিপোর্টটি টুইট করেন। তাতে হাজার হাজার মানুষ মতামত দেন। আরো বহু মানুষ এই ‍টুইটটি আবার টুইট বা শেয়ার করেছে।
    কিন্তু ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে এধরনের কোন গবেষণাই হয়নি। আইসিএমআরও একই কথা বলেছে। সংস্থাটির গবেষণা শাখার আঞ্চলিক প্রধান ড. রজনীকান্ত বিবিসিকে বলেছেন, “আইসিএমআর কখনো এমন গবেষণা করেনি যাতে এধরনের প্রভাবের কথা বলা হয়েছে।” কিন্তু তা সত্ত্বেও এবিপি নিউজ তাদের এই খবরটি প্রত্যাহার করেনি।
    তবে মন্ত্রণালয় স্বীকার করেছে সংক্রমণের সংখ্যা কতো হতে পারে সেবিষয়ে তারা কিছু “অভ্যন্তরীণ গবেষণা” চালিয়েছে কিন্তু সেগুলো কখনো প্রকাশ করা হয়নি। লকডাউন না হলে আক্রান্তের প্রকৃত সংখ্যা কতো হতো সেটা জানা সম্ভব নয়। ভারতে ২৫শে মার্চ থেকেই লোকজনের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

    চা পান

    ভারতে ছড়িয়ে পড়া এরকম একটি খবর হচ্ছে, বেশি বেশি চা খেলে করোনাভাইরাস ঠেকানো যায়। এই গুজবের উৎপত্তি চীনে।
    ভুয়া পোস্টের স্লোগান ছিল: “এক কাপ চা যে করোনাভাইরাসের সমাধান এটা কে জানতো।” এই ভুয়া দাবিটি সোশাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। তাতে জড়ানো হয়েছে চীনা ডাক্তার লী ওয়েনিলিয়াং-এর নামও।
    উহান শহরে এই ভাইরাসের ব্যাপারে তিনিই প্রথম সবাইকে সতর্ক করেছিলেন এবং পরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ওই পোস্টে দাবি করা হয় যে ডাক্তার লী চায়ের মধ্যে এমন একটি উপাদান মেথিলজেনথিন্স পেয়েছেন যা ভাইরাসের প্রভাব কমাতে পারে।ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ওই পোস্টে দাবি করা হয় যে চীনে কোভিড-১৯ রোগীদের দিনে তিন বেলা চা খেতে দেওয়া হতো।
    এটা সত্য যে চা, কফি ‍ও চকোলেটের মধ্যে মেথিলজেনথিন্স আছে। কিন্তু ডাক্তার লী যে এর প্রভাব নিয়ে কোন গবেষণা করেছেন তার কোন প্রমাণ নেই। তিনি ভাইরাসের বিশেষজ্ঞ ছিলেন না, বরং ছিলেন একজন চক্ষু বিশেষজ্ঞ। এছাড়াও চীনে কোভিড-১৯ রোগীদের চা খাইয়েও চিকিৎসা করা হয়নি।

    করোনাভাইরাস চা ভেষজ ওষুধ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleলকডাউনে মনখারাপ থেকে যা খুশি খাচ্ছেন? ওজন বাড়লেই বিপদ!
    Next Article র্দীঘ লকডাউনে বেড়ে চলা দুশ্চিন্তা কমাতে করণীয়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    ৩ বছর যাবৎ ওসিডিতে আক্রান্ত

    October 3, 2023

    যে ১০ প্রকার চা আপনার দুশ্চিন্তা দূর করবে

    July 16, 2022

    মানসিক স্বাস্থ্য : আমরা কতোটা সচেতন?

    June 11, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.