Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে অটিজম সচতেনতা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
    কার্যক্রম

    জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে অটিজম সচতেনতা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 9, 2019No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের অধিকার- প্রতিপাদ্যে ১২ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালনের অংশ হিসেবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
    আজ ৯ এপ্রিল (মঙ্গলবার) জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের কনফারেন্স হলে অনুষ্ঠিত সেমিনারে দেশের নবীন ও প্রবীণ খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞবৃন্দ অংশগ্রহণ করেন। সেমনিারে দেশের খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞ এবং বাংলাদেশ নিউরো ডেভলেপমেন্টাল: প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এর চেয়ারপার্সন অধ্যাপক ডা. গোলাম রাব্বানী’কে সম্মাননা জানানো হয়।
    সেমিনারে অংশগ্রহণকারীরা অটিজম বিষয়ে আরো বেশি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে মানুষের ভ্রান্ত ধারনা দূর করার প্রতি জোর দেন। এছাড়া অটিজম বিষয়ে বিভিন্ন ধরনের কার্যকরী আলোচনা করেন তারা।
    সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট (বিএপি) এর সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আজিজুল ইসলাম, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. ফারুক আলম, পাবনা মানসিক হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাস, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব। সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল।
    সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাইকিয়াট্রিস্ট ডা. মো. শিবলি সাদিক। তিনি তার প্রবন্ধে অটিজম বিষয়ের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ‘দ্রুত রোগ র্নিণয়, প্রশিক্ষণ ও শিক্ষা অটিজম রোগীর জীবনকে সহজতর করে।’
    মূল প্রবন্ধের উপর আলোচনা করেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার, লে. কর্ণেল জুলহাস, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. দেলোয়ার হোসেন, গ্রীণ লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. নুরুন্নাহার চৌধুরী, শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মুহাম্মাদ জোবায়ের মিয়া, শিকদার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. ফাহমিদা ফেরদৌস এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. সিফাত-ঈ-সাইদ।
    ডা. সিফাত-ঈ-সাইদ বলেন, আজকাল বেশির ভাগ মানুষ প্রযুক্তি বলতে শুধু ফেসবুক কিংবা ইউটিউবকে বুঝে থাকেন। কিন্তু এইসবের ব্যবহার স্বাভাবিক শিশুরই বিকাশই ব্যাহত করে। তাই সহায়ক প্রযুক্তি মানে যে ইউটিউব বা ফেসবুক নয় সেটি সবাইকে বুঝতে হবে।
    ডা. ফাহমিদা ফেরদৌস বলেন, মনের ভাব প্রকাশ করার জন্য ভাষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাষা মৌখিক এবং সাংকেতিক দুই ধরনেরই হতে পারে। তাই অটিজম বৈশিষ্টসম্পন্নদের চিকিৎসায় স্পীচ ল্যাংগুয়েজ থেরাপীর উন্নয়ন ঘটাতে হবে।
    ডা. দেলোয়ার হোসেন বলেন, অটিজম সচেতনতায় আমরা অনেক এগিয়েছি। এখন আমরা কিভাবে এর প্রতিরোধ করতে পারি সে বিষয়ে গবেষণা করা জরুরী।
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব তার বক্তৃতায় বলেন, অটিজম যে মানসিক রোগ এবং এটির চিকিৎসায় যে সাইকিয়াট্রিস্ট এর ভূমিকা সবচেয়ে বেশি সেটা অনেকেই বুঝতে চান না। এবিষয়ে তিনি আরো বিস্তৃত কার্যক্রম গ্রহণের আহবান জানান।
    ব্রিগেডিয়ার জেনারেল আজিজুল ইসলাম এধরনের সেমিনার শুধু চিকিৎসকদের মধ্যে সীমাবদ্ধ না রেখে আরো বেশি মানুষের অংশগ্রহণে এবং ঢাকার বাইরে বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে আয়োজন করার প্রতি জোর দেন।
    অধ্যাপক ডা. ফারুক আলম বলেন, মানসিক স্বাস্থ্য বিষয়ক দাবী আদয়ের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে মানসিক স্বাস্থ্য বিষয়ক পরিচালক থাকার জরুরী।
    প্রধান অতিথি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী মানসিক রোগ বিষয়ক সচেতনতা সৃষ্টিতে যেকোন ধরনের আয়োজনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট (বিএপি) এর পক্ষ থেকে সর্বাত্নক সহযোগীতা করার আশ্বাস দেন।

    প্রধান অতিথির বক্তৃতার পর অধ্যাপক ডা. গোলাম রাব্বানী’র হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। অধ্যাপক ডা. গোলাম রাব্বানী মানসিক রোগ সচেতনতা বিষয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং প্রদান অতিথির আশ্বাস সাপেক্ষে শ্রীঘ্রই অটিজম বিষয়ক গবেষণা এবং পূর্ণবাসন কেন্দ্রের জন্য জমি বরাদ্দ পাওয়া যাবে বলে জানান।
    জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাথে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট (বিএপি) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড এডোলেসেন্ট মেন্টাল হেলথ (বিএসিএএমএইচ) যৌথভাবে সেমিনারটি আয়োজন করে।
    সায়েন্টিফিক পার্টনার হিসেবে সেমনিারটি আয়োজনে সহযোগীতা করে ইনস্পেটা ফার্মাসিউটিক্যালস লিমিটিডে।

    অটিজম জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট সচতেনতা সেমিনা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক চাপ দূর করে চকলেট মেডিটেশন!
    Next Article সহজে মানসিক চাপ কমান
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 2025

    NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    April 23, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.