Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » জানেন কি, আপনার মন আসলে কি চায়?
    ফিচার

    জানেন কি, আপনার মন আসলে কি চায়?

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 17, 2021Updated:May 17, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    মানুষের মন বোঝা যেমন কঠিন, তেমনি জটিল। জীবনে সফল হতে হলে আমাদের মন আসলে কি চায় সেটি বোঝা অত্যন্ত জরুরী।

    আমাদের জীবনের প্রতিটা বাঁকে বাঁকে সুখ দুঃখ, সুসময় দুঃসময় এগুলো আমাদের চলার সাথী। এগুলোকে সাথে নিয়ে জীবন চলার পথে এগিয়ে যেতে হলে নিজেদের মনকে বোঝা, ইচ্ছেকে গুরুত্ব দিয়ে লক্ষ্য বাস্তবায়নে সর্বান্তকরণে এগিয়ে যাওয়া দরকার। জীবনকে পূর্ণতা প্রদান করতে হলে আগে জানা প্রয়োজন আমাদের মনকে পূর্ণতা দিতে আসলে কি কি প্রয়োজন। বলতে বা ভাবতে যতোটা সহজ মনে করা হয়, বিষয়টি প্রকৃতপক্ষে ততোটাও সহজ নয়।

    অধিকাংশ মানুষই এটা অনুধাবন করতে ব্যর্থ হয় যে জীবনে সফলতা লাভের ক্ষেত্রে অন্যতম মূল বিষয় হল নিজের মনের ইচ্ছে বা চাওয়াকে সবার আগে গুরুত্ব দেওয়া। কিন্তু যখন কারও জীবনে তাদের ক্যারিয়ার, সম্পর্ক, স্বাস্থ্য এবং অন্যান্য বিশেষ ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের সময় আসে তখন এসব ক্ষেত্র গুলোর সাথে মানসিক ক্ষেত্রের যে বিশেষ এক সংযুক্তি আছে এটাই তারা ভুলে যায়। অথচ এই মানসিক ক্ষেত্র গুলোর সংযুক্তিই এসব ক্ষেত্রে আমাদের সফলতা পাবার মূল উপকরণ এবং আমাদের উৎসাহ ও আগ্রহের মূল কেন্দ্র বিন্দু। মনের এই ইচ্ছেই আমাদের মাঝে আত্মবিশ্বাস যোগায় এবং ঐ কাজের প্রতি স্পৃহা আনে। কাজের প্রতি ভালবাসা আসে মনের এই টান থেকেই। আর এটাই সফলতা পাবার মূল কথা। তাই সফলতা পেতে মনের ইচ্ছের সাথে আমাদের জীবনের প্রতিটি ধাপের লক্ষ্যগুলোর একটা সমন্বয় থাকা খুব গুরুত্বপূর্ণ। কিভাবে আমরা এই সমন্বয় বিধান করতে পারি সে সম্বন্ধে কিছু কৌশল আলোচনা করা যাক।

    ১) অপেক্ষাকৃত সহজ লক্ষ্য নির্ধারণ করাঃ

    সত্যিই এটা সত্য যে, চেষ্টায় সব সম্ভব। কিন্তু এটাও সত্য যে যদি অপেক্ষাকৃত সহজ লক্ষ্য নির্ধারণ করে মনের শান্তি এবং জীবনের সাফল্য দুটোই পাওয়া যায় তবে কেন আমরা আমাদের সাধ্যের বাইরে থাকা কিছু নিয়ে মনের শান্তি নষ্ট করবো। অনেক সময় সামাজিক, পারিবারিক বিভিন্ন চাপে আমরা কোন কাজে এগিয়ে যেতে বা কোন সিদ্ধান্ত নিতে বাধ্য হই যা মন থেকে আমরা মেনে নিতে পারিনা। এমন কাজে বহু কষ্টে হয়তো সফলতা আসে কোন এক সময় কিন্তু আমরা কখনোই সুখী হতে পারিনা। আমাদের মন সেটি মেনে নিতে পারেনা। আমাদের মনস্তাত্ত্বিক সংযুক্তি সেটির সাথে থাকেনা। তাই কর্মক্ষেত্রে হয়তো আমরা একটা যায়গায় গিয়ে পৌঁছই কিন্তু প্রকৃতপক্ষে আমাদের জয় হয়না, আমাদের সফলতা আসেনা। তাই মনের বিরুদ্ধে না গিয়ে সহজভাবে, মানসিকভাবে মেনে নিয়ে তারপরেই কোন কাজে আগ্রহী হওয়া উচিৎ।

    ২) সিদ্ধান্ত বাস্তবায়নে সঠিক পরিকল্পনা করাঃ

    যখন একজন মানুষ মন থেকে কোন কাজের প্রতি উৎসাহ এবং আগ্রহ পায় তখন নিজ থেকে ঐ কাজে সফল হতে বিভিন্ন পরিকল্পনা করে। এই পরিকল্পনা গুলো সফলতার ক্ষেত্রে যতোটা জরুরী, পরিকল্পনা গুলোর সঠিক বাস্তবায়নও ততোটাই জরুরী। তাই সময় উপযোগী  সঠিক সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত গুলো বাস্তবায়ন করে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।

    ৩) সাধ এবং সাধ্যের সমন্বয় করাঃ

    অনেক সময় এমনটাও হয় যে মন থেকে এমন অনেক কিছুই ইচ্ছে হয় যেগুলো বাস্তব জীবনে করতে পারা নিজের সাধ্যের বাইরে থেকে যায়। আমাদের মনের সাধ এবং আমাদের সাধ্যের সমন্বয় করা কোন লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে সব থেকে বেশী প্রয়োজন। এই সাধ এবং সাধ্যের সমন্বয় করেই লক্ষ্য নির্ধারণ করে সেই পথে একাগ্র চিত্তে চলতে হবে। তবেই সফলতা আসবে।

    কথায় বলে মনের ও চোখ থাকে। সফল হতে হলে আমাদের মনের চোখ দিয়ে সব কিছু দেখতে হবে। মনের চোখে ভাললাগলে তবেই সেই কাজে প্রবৃত্ত হতে হবে। তবেই লক্ষ্য বাস্তবায়ন করা সহজ এবং আমরা সফল হতে পারবো।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশিশুদের মানসিক অবস্থার উপর স্ক্রিন টাইমের প্রভাব
    Next Article আবেগের বিড়ম্বনা এবং আমাদের মানসিক চাপ
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.