Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ডিমেনশিয়া: ভুলে যাওয়া রোগ
    মানসিক স্বাস্থ্য

    ডিমেনশিয়া: ভুলে যাওয়া রোগ

    ডা. সাদিয়া তারান্নুমBy ডা. সাদিয়া তারান্নুমNovember 13, 2018No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডিমেনশিয়া এক ধরনের ভুলে যাওয়া রোগ। এ রোগে মানসিক সক্ষমতা নষ্ট হয়ে যায়। অনেক সময় ডিমেনশিয়া এত তীব্র আকার ধারণ করে যে রোগী তার স্বাভাবিক জীবন-যাপনে ব্যর্থ হয়। ডিমেনশিয়া সাধারণত ষাট বছর বয়সে বা এরপর হয়। ক্ষেত্রবিশেষে ৩০, ৪০ বা ৫০ বছর বয়সেও হতে পারে। সঠিক সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসা শুরু করলে ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তির জীবন-যাত্রায় সঠিক পরিবর্তন আনা সম্ভব।
    ডিমেনশিয়ার কারণ সমূহ:
    -ব্রেইন কোষের মৃত্যু
    -স্ট্রোক
    -ব্রেইন ক্যান্সার
    এছাড়াও ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া, থাইরয়েড সমস্যা, ভিটামিনের ঘাটতি এবং বিষণ্ণতার কারণেও ডিমেনশিয়া হতে পারে যা চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে নিরাময় সম্ভব।
    যাদের ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার  ‍ঝুঁকি রয়েছে :
    -বয়স ৬০ বছর বা এর বেশি
    -ডায়বেটিস আক্রান্ত ব্যক্তি
    -উচ্চ রক্তচাপ বা কোলেস্টরল রয়েছে যাদের
    -স্ট্রোক হয়েছে যাদের
    -ব্রেইন ইনজুরি, ইনফেকশন বা ক্যান্সার আক্রান্ত হলে
    -হার্টে সমস্যা আছে যাদের
    -ধূমপায়ী ব্যক্তি
    -নিয়মিত শরীরচর্চা থেকে বিরত থাকা ব্যক্তি
    ডিমেনশিয়ার লক্ষণসমূহ :
    -পরিচিতজনকে চিনতে না পারা
    -কোনো কাজ করে ভুলে যাওয়া
    -কথা বলতে বা বঝতে সমস্যা হওয়া
    -কথা বলার সময় সঠিক শব্দ খুঁজে না পাওয়া
    -ব্যক্তিত্বের পরিবর্তন হওয়া
    -মনোযোগ দিয়ে কোনো কাজ করতে না পারা
    -এক কথা বা এক কাজ বারবার করা
    -আবেগের পরিবর্তন হওয়া
    -সামাজিক যোগাযোগে ব্যর্থ হওয়া
    -চিন্তাশক্তি দূর্বল হয়ে যাওয়া
    -কোনো গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত দিতে ব্যর্থ হওয়া
    ডিমেনশিয়া তীব্র আকার ধারণ করলে নিম্নলিখিত মানসিক ও আচরণগত সমস্যা দেখা দেয়:
    -বিষণ্ণতা
    -অহেতুক সন্দেহ করা
    -সবসময় মনে করা যে, আশেপাশের মানুষ তাকে নিয়ে কথা বলছে
    -অস্থিরতা
    -হঠাৎ রেগে যাওয়া
    -কাউকে কিছু না বলে বাইরে চলে যাওয়া
    -ক্ষুধা কমে যাওয়া বা বেড়ে যাওয়া
    -ঘুম কমে যাওয়া বা বেড়ে যাওয়া
    -পরিচর্যাকারীকে যত্ন নিতে বাধা দেয়া
    কীভাবে এ রোগের ঝুঁকি কমানো যায় :
    -নিয়মিত ব্যায়াম ও সুষমখাদ্য গ্রহণ করলে ধূমপান বন্ধ রাখলে
    -ডায়বেটিস, ব্লাড প্রেসার এবং কোলেস্টরল নির্দিষ্ট মাত্রায় রাখলে
    কখন মানসিক রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন :
    -কোনো কাজ করে অল্প সময়ের ব্যবধানে ভুলে যাওয়া আরম্ভ করলে
    -পরিচিতজনকে চিনতে বা জানা কাজ করতে ব্যর্থ হলে
    পরিচর্যাকারীর করণীয় :
    -ডিমেনশিয়া রোগ ও এর পরিণতি সম্পর্কে বুঝতে চেষ্টা করা
    -রোগের লক্ষণ দেখা দিলে মানসিক রোগ বিভাগে যোগাযোগ করা
    -ডাক্তারের পরামর্শমতো ঔষধ খাওয়ানো
    -রোগীকে আশ্বাস দেয়া
    -রোগীর সামনে সবসময় নিজেকে ভালোভাবে উপস্থাপন করা এবং নিজের পরিচয় রোগীর সামনে দেয়া
    -সর্বক্ষণ কেউ একজন রোগীর পাশে থাকা
    -পুরাতন স্মৃতি মনে করিয়ে দেয়া
    -জটিল প্রশ্ন না করা
    -সহজ প্রশ্ন করা যার উত্তর হ্যাঁ অথবা না-তে দেয়া সম্ভব
    -রোগীকে নির্দিষ্ট সময় পর পর একই জায়গায় খাবার খাওয়ানো
    -নির্দিষ্ট সময় পর পর বাথরুমে নিয়ে যাওয়া নিয়মিত শাকসব্জি খাওয়ানো ও পানি পান করানো
    -রোগীকে দিন ও রাতের পার্থক্য বুঝতে সহায়তা করা
    -রোগীকে তার চেনা জায়গা থেকে না সরানো ধারালো জিনিসপত্র সরিয়ে রাখা
    -বাথরুম ও বাইরে যাওয়ার দরজায় নির্দিষ্ট চিহ্ন দিয়ে রাখা
    -রোগীর নাম, ঠিকানা ও ফোন নম্বর লেখা একটি কাগজ রোগীর সাথে সবসময় রাখা
    -রোগীর দায়িত্ব নিজেদের মধ্যে ভাগ করে নেয়া যাতে একজন পরিচর্যাকারীর খুব বেশি কষ্ট না হয়।
    অনেক সময় অবহেলার কারণে এ রোগ লোকচক্ষুর আড়ালে থেকে যায় যা পরবর্তীতে রোগী ও তার পরিবারের জন্য অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সঠিক সময় রোগ নির্ণয় ও চিকিৎসা ডিমেনশিয়ায় আক্রান্ত রোগীর জন্য অত্যন্ত জরুরি। চিকিৎসকের পরামর্শমতো চললে ও ঠিকমতো পরিচর্যা করলে ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তির জীবনযাত্রার মানে অনেকখানি পরিবর্তন আনা সম্ভব।

    ডিমেনশিয়া ভুলে যাওয়া রোগী
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক সমস্যা মহামারি আকারে: ফিলিপাইনে বিনামূল্যে চিকিৎসা করবে সরকার
    Next Article দ্রুত বীর্যপাত ও প্রচলিত কথা
    ডা. সাদিয়া তারান্নুম

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    ডিমেনশিয়া রোগীদের প্রতিদিনের পরিচর্যায় যেসব বিষয় খেয়াল রাখা জরুরি

    May 12, 2024

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.