Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ঢাকায় আন্তর্জাতিক যোগ দিবস পালিত
    কার্যক্রম

    ঢাকায় আন্তর্জাতিক যোগ দিবস পালিত

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJune 22, 2019No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    রাজধানীতে পঞ্চমবারের মতো আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়েছে। যোগব্যায়াম মানুষের মন, হৃদয়, শরীর ও আত্মার শান্তি বাড়ায়। প্রত্যেকের জীবনে যোগব্যায়াম দরকার। বিশ্বের বিভিন্ন দেশে গতকাল একযোগে এ দিবস পালিত হয়।
    গতকাল শুক্রবার সকাল ৭টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও বার্তার মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন- রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার রিভা গাঙ্গুলী দাশ। এতে বাংলাদেশের খ্যাতিমান খেলোয়াড়, গায়ক, অভিনেতা-অভিনেত্রী ও ঢাকায় অবস্থিত বিভিন্ন মিশনের কূটনীতিকসহ সমাজের সব স্তরের প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন। এতে যোগ প্রদর্শন ও গণযোগ সেশন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের সহযোগিতায় দিবসটি পালন করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই-কমিশন।
    যোগ হলো প্রাচীন ভারতের এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা। প্রতিটি মানুষ যেন সুস্থতার সঙ্গে মানসিক শুদ্ধতার ভেতর দিয়ে বেড়ে ওঠে সেই বার্তা ছড়িয়ে দেয় যোগ দিবস। যা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনবে।
    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, যোগব্যায়ামের সঙ্গে পরিচয় অনেক আগে থেকেই। তখন আমরা ঘরে বসে যোগব্যায়াম করতাম। এখন বিশাল পরিসরে জাতীয় ও আন্তর্জাতিকভাবে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। যোগব্যায়াম শরীর, মন ও আত্মার জন্য খুবই উপকারী। এ তিনের মধ্যে সংযম, শৃঙ্খলা ও শান্তি আনে। এজন্য আমরা ভালো চিন্তা করতে পারি। যা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনে।
    ভারতীয় হাই-কমিশনার রিভা গাঙ্গুলী বলেন, আমি খুবই খুশি। বাংলাদেশের অনেক মানুষ আজ মাঠে এসেছেন যোগব্যায়াম করতে। এটা দেখে আমি উৎফুল্ল, আনন্দিত। মনে সুখ ও শান্তি অনুভব করছি। ভারতের উদ্যোগে জাতিসংঘ ২০১৪ সালে যোগ দিবসের স্বীকৃতি দিয়েছে। সে সময় বাংলাদেশসহ ১৭৫টি দেশ দিবসটিকে স্বীকৃতি দেয়।
    ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস ঘোষণার প্রস্তাব করেন। ভারতের এ প্রস্তাবটি ১৭৫টি দেশের সমর্থনের মধ্য দিয়ে ১১ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস ঘোষণা করে। এখন দিবসটি আন্তর্জাতিকভাবে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন করা হয়। জাতিসংঘের কোনো প্রস্তাবের প্রতি এটিই ছিল সর্বোচ্চ সংখ্যক দেশের সমর্থনদানের রেকর্ড। মানুষের মধ্যে যোগ দিবসের চিন্তা-চেতনা ছড়িয়ে দেয়াই এ দিবসের মূল লক্ষ্য।

    মন যোগ দিবস যোগব্যায়াম শরীর হৃদয়
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমোবাইল,ইন্টারনেট ও আচরণগত আসক্তি নিয়ে মনের খবর ফেসবুক লাইভ আজ রাতে
    Next Article হাতের আঙুলে জানা যাবে যৌন অভ্যস্ততা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 2025

    NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    April 23, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.