Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » দুশ্চিন্তা যেন দুশ্চিন্তার কারণ না হয়
    ফিচার

    দুশ্চিন্তা যেন দুশ্চিন্তার কারণ না হয়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 21, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    দুশ্চিন্তা যেন দুশ্চিন্তার কারণ না হয়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    দুশ্চিন্তা বা উদ্বিগ্নতা যেমন সমস্যা মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবার সূচনা, তেমনি অতিরিক্ত দুশ্চিন্তা মানসিক ভাবে সুস্থ থাকার পথে একটি বড় বাঁধাও বটে। এই বাঁধাকে ভয় পেলে চলবে না। করোনা কালে সুস্থ জীবন যাপনের জন্য এখনই সময় অতি দুশ্চিন্তাকে “না” বলার।

    আমরা সব সময় সেসব পরিস্থিতি থেকে পালাতে চাই যেসব পরিস্থিতি আমাদের মাঝে উদ্বেগ, উৎকণ্ঠার সৃষ্টি করে। আমরা সব সময় আমাদের অনুকূলে থাকা পরিবেশে থাকতে চাই, সে সব বিষয় নিয়েই ভাবতে চাই। কিন্তু এভাবে কি সমস্যা থেকে বা নেতিবাচক অবস্থা থেকে বেঁচে যাওয়া আদৌ সম্ভব? কখনোই না।

    এই করোনা মহামারীর দুঃসময়েও আমরা বিভিন্ন ভাবে শঙ্কিত, উদ্বিগ্ন। করোনা আক্রান্ত হওয়ার ভয় আমাদের মাঝে চরম দুশ্চিন্তা এবং উৎকণ্ঠার সৃষ্টি করেছে। কিন্তু এই উদ্বিগ্নতাকে ভয় পেলে বা এড়িয়ে চলার চেষ্টা করলে কি আমরা করোনা থেকে সুরক্ষিত থাকতে পারবো? এরকমই যে কোন কাজ বা অবস্থা যা আমাদের অনুকূলে নেই সেটি নিয়ে দুশ্চিন্তা করে বা তাকে এড়িয়ে যাওয়ার প্রয়াস করে কখনোই সেই সমস্যা সমাধান করা যায়না। বরং প্রতিকূল পরিবেশ নিয়ে শুধু অতি দুশ্চিন্তা না করে যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যায় তবেই সেই অবস্থা পরিবর্তনে ভুমিকা রাখা যায়। তাই অতি দুশ্চিন্তাকে সদা সর্বদা “না” বলুন।

    দুশ্চিন্তা বা উদ্বিগ্নতা তখনই সৃষ্টি হয় যখন কোন পরিস্থিতি বা বিষয় আমাদের নিয়ন্ত্রণে থাকেনা অথবা আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান থাকি। সেই অনিয়ন্ত্রিত অবস্থাকে ভয় পাওয়ার ফলেই আমাদের মাঝে এই মানসিক চাপের সৃষ্টি হয়। কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় এই দুশ্চিন্তা, উদ্বিগ্নতা এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছায় যখন ঐ অনিয়ন্ত্রিত পরিবেশ বা বিষয় তাদের মূল সমস্যা থেকে বাদ পড়ে যায় এবং শুধুমাত্র দুশ্চিন্তাই মূল সমস্যা হয়ে ওঠে। তাদের মানসিক সন্তুলান হারিয়ে যায় এবং উদ্বিগ্নতা ধীরে ধীরে মানসিক সমস্যায় পরিণত হয়। আর এমন অবস্থা আমাদের কারোরই কাম্য নয়।

    আমাদের মনে রাখা উচিৎ দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক কিন্তু সেই দুশ্চিন্তাও যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সেটি আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। প্রতিকূল পরিবেশ বা অনিশ্চিত ভবিষ্যৎ আমাদের জন্য যতোটা ঝুঁকি তার থেকে বেশী ঝুঁকি এই মানসিক সমস্যা গুলো থেকে আমাদের হতে পারে। তাই কোন কিছু নিয়ে দুশ্চিন্তা যেন নতুন করে দুশ্চিন্তা বা ভয়ের কারণ না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন।

    মানব জীবনে প্রতিটি আবেগ অনুভূতি গুরুত্বপূর্ণ এবং জীবিত প্রাণী মাত্রই আবেগ অনুভূতি থাকবে। একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত প্রতিটি প্রতিক্রিয়াই আমাদের উপর কোন না কোন ভাবে ইতিবাচক প্রভাব রাখে। যেমন, করোনা সংক্রমণের ভয় বা দুশ্চিন্তা আমাদের সেসব ব্যবস্থা গ্রহণ করতে উদ্বুদ্ধ করা যা আমাদের করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে সহায়তা করবে।

    এই ভয় বা দুশ্চিন্তা না থাকলে কিন্তু আমাদের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়ার আগ্রহই সৃষ্টি হতোনা। কিন্তু এই দুশ্চিন্তা যদি এমন পর্যায়ে পৌঁছায় যখন যথাযথ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ না করে আমরা চিন্তার সমুদ্রে ডুবে যাই এবং সঠিক কাজটি না করে দুশ্চিন্তাকে এড়িয়ে যাবার প্রয়াস করি বা ভয় পাই তাহলে কখনোই করোনা মুক্ত থাকা আদতে সম্ভব হবেনা বরং সেটি আমাদের চারিদিক থেকে বিপদে ফেলে দেবে। জীবনে বিপদ ও সমস্যা এবং সেসব ঘিরে আমাদের প্রতিক্রিয়া জনিত আবেগ এড়িয়ে যাবার মত কোন সুযোগ নেই।

    তাই দুশ্চিন্তাকে ভয় পেয়ে বা এড়িয়ে গিয়ে নয়, বরং চ্যালেঞ্জ মোকাবেলা করার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। দুশ্চিন্তার খাতিরেই দুশ্চিন্তা করলে চলবেনা। মূলত, পরিস্থিতি মোকাবেলা করতে পারবোনা- এমন চিন্তা ভাবনা থেকেই আমাদের সরে আসতে হবে। দুশ্চিন্তা থেকে অতি দুশ্চিন্তা নয়, বরং দুশ্চিন্তা যেন সমস্যা মোকাবেলার অনুপ্রেরণা হয়ে ওঠে সেই প্রয়াস করতে হবে।

    সূত্র: https://www.psychologytoday.com/intl/blog/understand-your-thinking/202012/why-anxiety-should-not-be-feared

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবাংলাদেশে করোনার নতুন ৩৪ ধরনের মিউটেশন পেয়েছেন গবেষকরা
    Next Article চিকিৎসা নিয়ে ভয়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.