Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » দোষ-গুণে অন্তরঙ্গতা বাড়ে
    ফিচার

    দোষ-গুণে অন্তরঙ্গতা বাড়ে

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরAugust 3, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    দোষ-গুণে অন্তরঙ্গতা বাড়ে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সঙ্গীর কাছে শুধু নিজের ভালো দিকগুলো তুলে ধরার প্রবণতা স্বাভাবিক। কিন্তু এ ধরণের প্রবণতা সম্পর্ককে সীমাবদ্ধ করে দেয়। আপনার দোষ এবং গুণ, দুটো মিলিয়েই আপনি। আর এই বাস্তবতা মেনে নিয়েই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্কে অন্তরঙ্গতা এবং ভালোবাসা দুটোই বেশী থাকে।

    আমরা স্বভাবতই সবার থেকে আমাদের দোষ লুকিয়ে রাখি এবং গুণগুলো তুলে ধরি। আর যাদেরকে আমরা পছন্দ করি এবং যাদের কাছে নিজেদের গুরুত্ব আরও বাড়াতে চাই, বিশেষত তাদের কাছে আমাদের ভুল বা দোষগুলো প্রকাশ পাক সেটি একেবারেই চাই না।

    আমরা এটি করি কারণ আমরা বিশ্বাস করি যে তারা যদি আমাদের ভুল ত্রুটি এবং দোষগুলো জেনে যায় তাহলে তারা আমাদের বিষয়ে নেতিবাচক ধারণা করবে এবং হয়তো আমাদের থেকে দূরে চলে যাবে। তাই আমরা এমন একটি পরিবেশ তৈরি করি যেখানে আমরা শুধু ভালো টুকুরই প্রতিনিধিত্ব করি।

    কিন্তু বাস্তবতা হল, দীর্ঘস্থায়ী সম্পর্কের ক্ষেত্রে আমাদের এই প্রবণতা ভালো কিছু বয়ে আনার বদলে খারাপ কিছুই বয়ে আনে। কারণ এ ধরণের আচরণ আমাদের সম্পূর্ণ স্বত্বাকে সঙ্গীর প্রতি সমর্পণে বাঁধা সৃষ্টি করে। তাছাড়া সম্পর্কে একটি আবরণ বা দূরত্ব সৃষ্টি করে যা সময়ের সাথে ধীরে ধীরে বৃদ্ধি পায়।

    কিন্তু যদি এমনটি হয় যে আপনি আপানার বাস্তবতা স্বীকার করে নিয়ে নিজেকে না লুকিয়ে সঙ্গীর কাছে নিজের সবটুকু তুলে ধরেন, তাহলে অবশ্যই এই দূরত্ব মিটিয়ে ফেলা সম্ভব। অর্থাৎ নিজেদের বাস্তবতা বর্জন করে কখনোই দীর্ঘস্থায়ী সম্পর্কে অন্তরঙ্গতা এবং গভীরতা ধরে রাখা যায় না।

    মনস্তত্ত্ববিদগণ বলেন, যখন দুজন মানুষ বৈবাহিক বা অন্তরঙ্গ সম্পর্কে আবদ্ধ হয়, তখন দুজনার মধ্যেই দুজনার দোষ এবং গুণ দুটোকেই আপন করে নেওয়ার মতো মানসিকতা থাকা প্রয়োজন। আর এটি হলেই সম্পর্ক আরও ভালোবাসাপূর্ণ এবং অর্থবহ হয়।

    তাছাড়া দুজনার মধ্যেই এই বিশ্বাস থাকা উচিৎ যে, উভয়ে উভয়ের সামনে তাদের সম্পূর্ণ স্বত্বাকেই তুলে ধরতে পারে। অর্থাৎ দোষ এবং গুণ উভয়ই স্বাভাবিক ভাবে প্রকাশ করতে পারে। আর এ ধরণের ইতিবাচক মানসিকতাই সম্পর্ককে পূর্ণতা প্রদান করে। নিচে কিছু সহজ কৌশল তুলে ধরা হল যেগুলো অনুসরণ করে আপনি এই কাজটি সম্পন্ন করতে পারেন।

    এই লেখাটি দুজন মিলে পড়ুন

    সম্পূর্ণ লেখাটি শুধু আপনি নয়, আপনার সঙ্গীকেও পড়তে দিন। তাহলে দুজনের মাঝেই এই মানসিকতা গড়ে উঠবে।

    আত্মবিশ্বাসী হয়ে উঠুন

    নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী হন। সবার আগে আপনি নিজে নিজের সব কিছুকে মেনে নিন এবং গুরুত্ব দিন। আর তাহলেই নিজের দোষ এবং গুণ দুটিকেই স্বাভাবিকভাবে প্রকাশ করতে পারবেন এবং সঙ্গীর কাছে নিজেকে তুলে ধরতে কোন রকম দ্বিধাগ্রস্ত হওয়ার ভয়ও আপনার থাকবে না।

    মেনে নিন একই সাথে পরিবর্তনের চেষ্টা করুন

    সঙ্গীর কাছে দোষ ত্রুটি তুলে ধরা সহজ হবে যদি আপনি নিজের ত্রুটিগুলোকে মেনে নিয়ে সেগুলোকে সংশোধনের প্রয়াসও করতে পারেন। তাহলে নিজের কাছেও আপনি দায়বদ্ধ থাকতে পারবেন।

    যদি আপনি এই প্রক্রিয়াগুলো অনুসরণ করতে পারেন, তাহলে ধীরে ধীরে অবশ্যই সঙ্গীর সাথে আপনার সম্পর্ক ততোটাই গভীর এবং অন্তরঙ্গ হবে যেখানে ব্যক্তিগত স্বার্থ বা দোষ ত্রুটির কোন স্থান নেই। এই অবস্থায় আপনি আপনার ভিতরের শক্তিকে পূর্ণরূপে অনুভব করতে পারবেন এবং সম্পর্ককে নতুন মাত্রা প্রদান করতে পারবেন।

    লিংক: https://www.psychologytoday.com/intl/blog/the-other-side-relationships/202107/why-your-partner-needs-see-your-flaws

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    নারী পরিবার পুরুষ ভালোবাসা মন সম্পর্ক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসুস্থ বিনোদন দিতে পারে মাদক মুক্ত জীবন
    Next Article বিএসএমএমইউ’র ডিরেক্টরকে ‘কথা বলো কথা বলি’ এর লিফলেট প্রদান
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.