Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » নানা রকমের মানসিক রোগ, নানা রকমের ভুল ধারণা
    ফিচার

    নানা রকমের মানসিক রোগ, নানা রকমের ভুল ধারণা

    Moner KhaborBy Moner KhaborApril 24, 2024Updated:April 24, 2024No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    হাসানুজ্জামান আল বান্নাহ
    অ্যাসিস্টেন্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট

    সেদিন কথা হচ্ছিলো জনাব রায়হান সাহেবের সাথে। তিনি পেশায় একজন শিক্ষক, বয়স আনুমানিক ৪৫ হবে। রায়হান সাহেব বলছিলেন, এইসব মানসিক রোগ আসলে সব বাহানা, পড়াশুনা ঠিকমতো করে না তাই পরীক্ষা আসলেই অজ্ঞান হওয়ার ভান করে যত্তসব আজগুবি বিষয়। এইসব শিক্ষার্থীকে আমার কাছে পাঠান, পিঠে দুই-চার ঘা পড়লেই সব ঠিক হয়ে যাবে পরীক্ষাও দিতে পারবে।

    এ ধরনের আরও বিভিন্ন ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে:

    ১. মানসিক অসুস্থতা আসলে বাস্তব না, আসলে এটা একটি ভুল ধারণা। মানসিক অসুস্থতা যেহেতু মনের বিষয় যা আসলে বাইরে থেকে বোঝা যায় না তাই মানুষ এটা নিয়ে প্রশ্ন তোলেন।
    ২. ছেলেদের কোনো মানসিক সমস্যা হয় না, এই ধারণাটি আমাদের সমাজে বেশ প্রচলিত এবং ঠিক এই ধরনের মানসিকতার কারণে পুরুষরা তাদের সমস্যাকে উপেক্ষা করতে গিয়ে বড় রকমের মানসিক অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন। অনেকে লোক লজ্জার ভয়ে তাদের সমস্যার কথা কাউকে না বলতে পেরে সুইসাইডের পথ পর্যন্ত বেছে নেন।
    ৩. শিশুদের মানসিক রোগ হয় না। ছোটদের আবার কিসের মানসিক সমস্যা তাদের তো মনই নাই। এই ধারণাটি সম্পূর্ণ ভুল, ছোটদেরও বিভিন্ন মানসিক সম্স্যা হয়, যেমন: অতি চঞ্চলতা, সেপারেশন অ্যাংজাইটি, অটিজম ইত্যাদি।
    ৪. মানসিক সমস্যা ভালো হয় না, বিষয়টি ঠিক নয়, বর্তমানে বিভিন্ন রকমের চিকিৎসা রয়েছে মানসিক সমস্যা নিরাময়ে (যেমন: ওষুধ, সাইকোথেরাপি ও অন্যান্য থেরাপী)।
    ৫. পাপের কারণে মানসিক রোগ হয়। অনেকেই এই ধারণা পোষণ করে থাকেন কিন্তু এটা আসলে নিশ্চিতভাবে বলা যায় না যে পাপের কারণেই রোগ হয়। মানসিক অসুবিধা বিভিন্ন কারণে হয়ে থাকে, এক্ষেত্রে ব্যক্তির পারিপার্শ্বিক অবস্থা, জেনেটিক বা বায়োলজিক্যাল কারণে হয়ে থাকতে পারে।
    ৬. মানসিক রোগীরা আগ্রাসী। মানসিক রোগীরা যে আগ্রাসী হয় তেমনটা আসলে সবসময় সঠিক নয়। এমন অনেক মানসিক রোগ আছে যেখানে একজন মানুষ আগ্রাসী আচরণ করেন না, যেমন: বিষন্নতা, শুচিবাই, দুশ্চিন্তা ইত্যাদি।
    ৭. জ্বীনের আছরের কারণে মানসিক অসুবিধা হয়। এটিও একটি ভুল ধারণা। সবসময় জ্বীনের আছর করেছে তাই মানসিক রোগ হয়েছে এটা ভুল।
    ৮. মানসিক রোগীদের পাগল বলা হয়। মানসিক রোগী মানে পাগল এটিও ভুল ধারণা। পাগল বলতে সাধারণত মানুষ যেটি মনে করে যে তাদের সেন্সের ঠিক নেই বা বিচার—বিশ্লেষণ ক্ষমতা নেই। কিন্ত মানসিক সমস্যা বিষয়টি এত সহজ নয়। অনেকগুলো ধারাবাহিক ধাপ আছে সর্বোচ্চ সীমা পর্যন্ত গেলে এমনটা হয়।

    আমরা বর্তমানে বাস করছি একুশ শতকের আধুনিক সমাজে। কিন্তু খুব দুঃখের বিষয় হলো এখন পর্যন্ত শারীরিক রোগ—বালাইগুলো যত সহজভাবে দেখি, মানসিক বিষয়গুলোকে সেভাবে মানতে চাই না এবং এই মানসিক রোগ সম্পর্কে বিভিন্ন ভুল ধারণা প্রচলিত আছে আমাদের বর্তমান সময়ের আধুনিক সমাজে এবং এই বিষয়টি এমনভাবে সমাজে কলঙ্কিত হয়ে আছে যে কেউ বুঝলেও অন্যদের সামনে প্রকাশ করতে চায় না, আবার যার কারণে চিকিৎসা নিতেও অনীহা প্রকাশ করি।

    ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে, প্রতি বছর বিশ্বে ৮০ লক্ষ মানুষ মারা যায় মানসিক সমস্যাজনিত কারণে। যা প্রতি বছর গড় মৃত্যুর ১৪.৩ শতাংশ এবং আরও জানা যায় যে, প্রতি ৪ জনে ১ জন মানুষ জীবনের কোনো একসময়ে মানসিক সমস্যায় ভুগে থাকেন। এ তো গেলো বিশ্ব পরিস্থিতি, আমার দেশের অবস্থাও খুব শোচনীয়। বাংলাদেশে জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৮—১৯ এর তথ্য অনুযায়ী ৭ থেকে ১৭ বছর বয়সের শিশুদের ১৪ শতাংশ এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে ১৬ দশমিক ৮ শতাংশ মানসিক রোগে ভুগছে। প্রাপ্তবয়স্কদের মধ্যে বিষণ্ণতা রোগে ৬ দশমিক ৭ শতাংশ এবং উদ্বিগ্নতা রোগে ভুগছেন ৪ দশমিক ৫ শতাংশ।
    সর্বোপরি মানুষের তাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া উচিত এবং এখন এটি একটি সার্বজনীন মানবাধিকার।

     

     

    নানা রকমের ভুল ধারণা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleহিটস্ট্রোক প্রতিরোধে কী কী করণীয়, জানিয়েছে আইসিডিডিআরবি
    Next Article যেসব মানসিক রোগকে শারীরিক মনে হতে পারে
    Moner Khabor

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.