Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » নারীর মানসিক স্বাস্থ্য ও সচেতনতা
    জীবনাচরণ

    নারীর মানসিক স্বাস্থ্য ও সচেতনতা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 8, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    নারীর মানসিক স্বাস্থ্য ও সচেতনতা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    স্বাস্থ্যের কথা বললে আমরা অনেকেই শুধু শারীরিক সুস্থতাকেই বুঝি, কিন্তু প্রকৃতপক্ষে তা সম্পূর্ণ ভুল ধারণা। সুস্থভাবে বেঁচে থাকতে হলে শারীরিক ও মানসিক স্বাস্থ্য দুটোরই প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের সমাজে এখনো নারীর স্বাস্থ্যের ব্যাপারে সচেতনতার বেশ ঘাটতি রয়েছে, যার ফলে অনেক বিষয়েই আমরা এখনো পিছিয়ে। এসব সমস্যা নিরসনে যত দ্রুত সম্ভব সমাজে নারীর অধিকার যথার্থভাবে প্রতিষ্ঠা করতে হবে এবং নারীর স্বাস্থ্যের বিষয়টি এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

    সুস্থভাবে বাঁচার অধিকার সবারই রয়েছে। গবেষণায় দেখা গেছে, আমাদের দেশের পুরুষদের তুলনায় নারীরা স্বাস্থ্য ও অন্যান্য বিষয়ে সাধারণত কম গুরুত্ব পেয়ে থাকে, আর মানসিক সুস্থতার ক্ষেত্রে এটি প্রকটভাবে দেখা যায়। একজন নারী তার জীবনের বিভিন্ন পর্যায়ে এমন অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, যা নিয়ে তিনি হয়তো কথাই বলতে বিব্রত বোধ করেন। আবার হয়তো জিইয়ে রাখা এমন কিছু রোগে ভোগেন, যা জীবনকে দুর্বিষহ করে তোলে। নারী-পুরুষ সবারই অনেক যত্ন নেয়া প্রয়োজন। তবে নারীর ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের ধরন পুরুষের থেকে কিছুটা ভিন্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে দুই কোটির বেশি মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছে এবং প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর প্রায় ১৮ শতাংশের বেশি বিষণ্নতায় আক্রান্ত যাদের বেশির ভাগই নারী। আমাদের সমাজে নারীরা শারীরিক অসুস্থতা, অপর্যাপ্ত ঘুম, সাংসারিক কাজ, যৌন নির্যাতন, ইভটিজিং, পারিবারিক নির্যাতনসহ নানা ধরনের মানসিক চাপে থাকেন। আবার মেনোপজ, গর্ভকালীন বিষণ্নতা, বয়ঃসন্ধিক্ষণসহ কিছু প্রাকৃতিক নিয়মের কারণেও নারীরা বিষণ্নতা, হতাশা, কাজে অনীহাসহ নানা ধরনের মানসিক সমস্যায় ভুগতে থাকেন।

    অথচ অনেকেই এগুলোকে অসুস্থতা বলে গণ্য করতে নারাজ। তাদের মতে, এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার এবং কম-বেশি সব নারীকেই এর মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু আসলে মানসিক সুস্থতা যে দেহের সার্বিক সুস্থ তার অনেকটাই নিয়ন্ত্রণ করে তা অনেকেরই অজানা। আমাদের সমাজে নারীরা মন খুলে তার মানসিক অবস্থার বিষয়ে কথা বলতে পারে না। অথচ মন খুলে কথা বলতে পারলে আর কাউন্সেলিং নেয়ার সুযোগ পেলে নারীদের অনেক মানসিক সমস্যাই কাটিয়ে ওঠা সম্ভব। আজকাল সবকিছু নিয়ে দুশ্চিন্তা করা, হঠাৎ আতঙ্কবোধ করা (প্যানিক), ভয় পাওয়া, বুক ধড়ফড় করা, মাথায় অস্বস্তি, গলার কাছে কিছু আটকে থাকার অনুভূতি হওয়া, হাত-পা ঠাণ্ডা হয়ে আসা ইত্যাদি বিভিন্ন ধরনের উদ্বিগ্নতাজনিত সমস্যা নারীদের ক্ষেত্রে খুব বেশি দেখা যায়।

    গর্ভাবস্থায় মন খারাপ হওয়া থেকে শুরু করে মেজাজের পরিবর্তন দেখা যায়, যা মেটার্নিটি ব্লু বলে পরিচিত। এটি একটি স্বাভাবিক পরিবর্তন, এ সময় গর্ভবতী নারীকে আশ্বস্ত করতে হবে। তবে অনেক সময় বিষণ্নতার লক্ষণ যখন প্রকট হয়ে যায়, বিশেষজ্ঞদের মতে, তখন সেটিকে বলে পোস্ট পারটাম ডিপ্রেশন। প্রসব-পরবর্তী অবস্থায় যদি চিন্তা আর আচরণের গুরুতর অস্বাভাবিকতা দেখা দেয়, তখন সেটিকে বলে পোস্ট পারটাম সাইকোসিস। সাধারণত নিরানন্দ, বিচ্ছিন্ন আর সঙ্গীহীন জীবনটাকে ডুবিয়ে দেয় হতাশা আর বিষণ্নতায়। প্রিয়জন দূরে থাকায় তাদের সঙ্গে নিয়মিত দেখা না হওয়ার অপূরণীয় কষ্ট তাদের কুরে কুরে খায়।

    নানা অসুখ-বিসুখ তাকে শারীরিক বা মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। ইন্টারনেটে মস্তিষ্কের খেলা যেমন সুডোকু বা পাজল, পুরনো দিনের গান শোনা বা ছবি দেখা, ভিডিও চ্যাট, সোশ্যাল নেটওয়ার্কিং একজন নারীকে সবার সঙ্গে যুক্ত ও সক্রিয় রাখতে খুব কার্যকর ভূমিকা রাখতে পারে। সব মিলিয়ে এতে করে তাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বেড়ে যাবে ও পারিবারিক সম্পর্ক আরো সহজ ও দৃঢ় হবে, যা মানসিক সুস্থতায় সহায়ক হিসেবে কাজ করে।

    আমাদের দেশের স্বাস্থ্য সূচকে নারীদের অবস্থান এখনো বেশ দুর্বল। আর মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে এ সমস্যাটি আরো প্রকট। এজন্য সমাজে বৈষম্যের কারণে সৃষ্ট সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো নির্মূলের যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে নারীর মানসিক সুস্থতা নিশ্চিত করতে হবে।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআঘাত পরবর্তী মানসিক চাপ যৌনস্বাস্থ্যের জন্য হুমকি
    Next Article নারীর ক্ষমতায়ন ও মানসিক স্বাস্থ্য
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.