Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » নিজেকে ভাগ্যবান ভাবলে আত্মবিশ্বাস বাড়ে
    ফিচার

    নিজেকে ভাগ্যবান ভাবলে আত্মবিশ্বাস বাড়ে

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরSeptember 18, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    নিজেকে ভাগ্যবান ভাবলে আত্মবিশ্বাস বাড়ে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সম্প্রতি কিছু গবেষণায় দেখা গেছে যে, নিজেকে ভাগ্যবান ভাবলে দৈনন্দিন বিভিন্ন কাজে সুবিধা হওয়ার পাশাপাশি আত্মবিশ্বাস বৃদ্ধির মতো আত্ম উৎকর্ষমূলক গুণাবলির বিকাশ ঘটে।

    আমরা দৈনন্দিন জীবনে ভাগ্য বলতে যা ভাবি এবং মনস্তত্ত্বে ভাগ্যের যে পরিভাষা এই দুটির মাঝে পার্থক্য রয়েছে। আমাদের মধ্যে অনেকেই ভাগ্যকে একটি আলাদা স্বত্বা হিসেবে দেখে, যা আমাদের প্রত্যেকের জীবনকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করে।

    মনস্তত্ত্ব পরিসংখ্যানের বিভিন্ন তত্ত্বে ভাগ্য নিয়ে সব থেকে অভিনব যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলোর মধ্যে একটি হল, ভাগ্যকে বিশ্বাস করলে একজন মানুষের জীবন যাপন ও বিভিন্ন কর্মকাণ্ডের ফলাফলই বদলে যেতে পারে।

    দেখা গেছে, যারা নিজের সক্ষমতা বা সামর্থ্যের থেকে প্রাকৃতিক বিভিন্ন এনার্জির উপর বিশ্বাস রাখেন তারাই ভাগ্যকে অধিক গুরুত্ব প্রদান করেন। এ ধরণের মানুষ সাধারণত বিভিন্ন মানসিক সমস্যা যেমন বিষণ্ণতা, দুশ্চিন্তা, হতাশার মতো বিষয় গুলোকেও উক্ত চিন্তা ভাবনা বা বিশ্বাস প্রসূত ফলাফল হিসেবে দেখেন।

    তাদের সাথে যা কিছু ঘটুক তারা মনে করেন সেগুলো কোন কোন বাহ্যিক শক্তির কারণেই ঘটছে। এ ধরণের চিন্তা ভাবনা বা মানসিকতাকে বিচার করলে সাধারণভাবে এটিকে ইতিবাচক কোন মানসিকতা বা চিন্তাভাবনা হিসেবে অভিহিত করা যায় না। কারণ এটি মানুষকে নিজের উপর থেকে আস্থা, নিয়ন্ত্রণ এবং বিশ্বাস হারিয়ে ফেলার জন্য বাধ্য করে।

    তবে সাম্প্রতিক কিছু গবেষণায় উপরের এই ভাগ্য সংক্রান্ত নীতিতে বদল এসেছে। সম্প্রতি দেখা গেছে, যদি কেউ ভাগ্যকে এমন একটি স্বত্বা হিসেবে কল্পনা করে যা তাকে জয়ী করতে পারবে, সেটি তার জন্য ইতিবাচক এবং উপকারী হয়ে উঠতে পারে।

    একজন মানুষ যদি নিজেকে ভাগ্যবান ভাবতে পারে তাহলে তার মধ্যে মানসিক শক্তি তথা মনোবল বাড়ে, যা তাকে বিভিন্ন প্রতিকূল অবস্থায়ও আশাবাদী করে তোলে। এই গবেষণাগুলোতে সৌভাগ্য, আশাবাদ এবং ইতিবাচক মানসিকতার মধ্যে বেশ গভীর একটি সূত্র খুঁজে পাওয়া গেছে।

    দেখা গেছে, যে ব্যক্তির মধ্যে নিজেকে ভাগ্যবান হিসেবে ভাবার মানসিকতা যত প্রবল, সে ততো বেশী আশাবাদী এবং আত্মবিশ্বাসী। তাদের মাঝে যে কোন বিপদ, যে কোন প্রকারেই হোক না কেন তা মোকাবেলা করার মনোবল থাকে।

    তাদের মাঝে এই আত্মবিশ্বাস থাকে যে তারা যে কোন ভাবেই হোক সফল হবেই। আর এই আত্মবিশ্বাসকেই মনস্তত্ত্ব বিজ্ঞানে সফলতার মূল কারণ হিসেবে বিবেচনা করা হয়।

    একইভাবে যারা নিজেদের দুর্ভাগ্যের অধিকারী হিসেবে মনে করে, তাদের মাঝে সব সময়ই সবকিছু নিয়ে একটি নেতিবাচক মানসিকতা কাজ করে। তাদের মনে হয় যে কোন কাজই তাদের দ্বারা সম্ভব নয় বা তারা কোন কাজেই সফল হতে পারবে না।

    অর্থাৎ নিজেকে দুর্ভাগ্যের অধিকারী ভাবলে স্বভাবতই তাদের মনোবল কমে যায়। তারা কোন বিপদে পড়লে অত্যন্ত হতাশ হয়ে পড়ে এবং সেই বিপদ থেকে মুক্তির কোন উপায়ই খুঁজে পান না। ফলে, এ ধরণের মানুষ সফলতা থেকে বেশ দূরেই থাকে।

    নিজেকে দুর্ভাগ্যের অধিকারী ভাবার মানসিকতা সরাসরি হতাশা বা বিষণ্ণতার সৃষ্টি করেনা বরং এটি তার মনোবল কমিয়ে দেয়, যা ধীরে ধীরে তাকে এই পরিণতির দিকে নিয়ে যায়।

    তাই নিজেকে ভাগ্যবান ভাবা বা সৌভাগ্যের অধিকারী মনে করা কোন খারাপ কাজ নয়। নিজেকে সব সময় ইতিবাচক শক্তির আওতাধীন ভাবলে জীবন ইতিবাচক দিকেই ধাবিত হবে এবং ভালো কিছু করার আত্মবিশ্বাস ও মনোবল বাড়বে।

    লিংক: https://www.psychologytoday.com/intl/blog/what-are-the-chances/202109/luck-and-executive-function

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    মনের খবর মানসিক স্বাস্থ্য মানুষ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅতিরিক্ত দুশ্চিন্তা লক্ষণ, কারণ ও চিকিৎসা
    Next Article গত বছরের মার্চের যাতায়াতই দেশে ছড়িয়েছিল করোনাভাইরাস: গবেষণা
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.