Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » নিজেকে ভালো রাখার আত্মবিশ্বাসই ভালো থাকার মূলমন্ত্র
    জীবনাচরণ

    নিজেকে ভালো রাখার আত্মবিশ্বাসই ভালো থাকার মূলমন্ত্র

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 17, 2021Updated:April 17, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    আত্মবিশ্বাস
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    যদি আপনি এটা বিশ্বাস করেন যে, নিজেকে যে কোন পরিস্থিতিতেই আপনি ভালো রাখার প্রয়াস করতে পারবেন, তাহলে একদম নিশ্চিন্ত থাকুন। আপনার এই আত্মবিশ্বাসই হবে আপনার ভালো থাকার মূল উপকরণ। বিভিন্ন গবেষণাও এটাই বলছে।

    ভালো থাকার সংজ্ঞা এক এক জনের কাছে এক এক রকম। তবে সবার সব রকম ভালো থাকার মূল বিষয় হল মানসিক প্রশান্তি। অবস্থা যেমন ই হোক, একমাত্র মানসিকভাবে প্রশান্তিতে থাকলেই একজন মানুষ নিজেকে ভালো আছেন বলে ভাবতে পারেন। পৃথিবীতে অধিকাংশ মানুষই নিজেদের ভালো রাখার বা ভালো থাকার এই ছোট্ট হিসেবটি বুঝতে পারেনা। ভালো থাকা কোন পরিস্থিতি বা সময়ের উপর নির্ভর করেনা। বরং এটি একটি মনস্তাত্ত্বিক বহিঃপ্রকাশ যা নিয়ন্ত্রণ বা নির্ধারণের ক্ষমতা তার নিজের মাঝেই থাকে।

    এছাড়া বিভিন্ন গবেষণায় দেখা গেছে যারা মনে করেন ভালো থাকা বা না থাকা নিজের আয়ত্ত্বের মধ্যেই রয়েছে এমন মানুষ অন্যদের , যারা ভাবে তাদের পরিস্থিতি এবং পারিপার্শ্বিক অবস্থাই তাদের ভালো থাকা না থাকা নির্ধারণ করে তাদের, তুলনায় অধিক সুখ এবং সন্তুষ্টিতে থাকে। আবার, মানুষের মানসিক স্থিতি বয়স অনুযায়ী বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হতে পারে। আর এ কারণেই ভালো থাকা নিয়ে মানুষের ধারনাও বিভিন্ন সময়ে বদলে যায়। যে বয়সে মানুষ যত বেশী আত্ম নিয়ন্ত্রণের সক্ষমতা রাখে এবং নিজেদের ভালো থাকা-মন্দ থাকাকে নিজের মানসিক অবস্থা দ্বারা নিয়ন্ত্রণ করতে পারে, সে বয়সে মানুষ ততো বেশী সুখ ও স্বস্তিতে থাকার অনুভূতি লাভ করে।

    তাই বলা যায়, সুখী হওয়া বা ভালো থাকা প্রকৃতপক্ষে ধারণা প্রসূত বা মানসিক অবস্থা প্রসূত একটি ফল যা আমাদের সুখ বা দুঃখের অনুভূতি প্রদান করে। অনেক সময় অনেকেই কম অর্থ, কম প্রতিপত্তি , তুলনামূলক কম ক্ষমতা সম্পন্ন হয়েও অধিক অর্থ বা ক্ষমতাবান মানুষের তুলনায় অধিক সুখী বা বেশী ভালো থাকেন। এর কারণ তাদের মানসিক অবস্থা। যিনি কম পেয়েও নিজেকে সুখী মনে করছেন তিনি ভালো আছেন। আবার কেউ বেশী পেয়েও নিজেকে সুখী ভাবতে পারছেন না, তিনি ভালো নেই। এভাবেই আমাদের ভালো থাকাকে আমাদের মন নিয়ন্ত্রণ করে। কিন্তু আমাদের মন আমাদের নিয়ন্ত্রণে থাকবে এটাই তো হওয়া উচিৎ ছিল!

    সাধারণত মানুষ যখন একটি অনুকূল পারিপার্শ্বিক অবস্থা এবং সময়ের মধ্য দিয়ে যায় তখন তার মাঝে সাধারণভাবেই মানসিক স্থিরতা কাজ করে এবং নিজেকে সুরক্ষিত ও সুখী মনে হয়। আবার পারিপার্শ্বিক অবস্থা প্রতিকূল হলে, যেমন বন্যা, মহামারী বা অন্য কোন দুর্যোগে মানসিক অস্থিরতায় ভোগে এবং নিজেকে নিয়ে, নিজের অবস্থা নিয়ে মানুষ মানসিক ভাবে অনিয়ন্ত্রিত জীবন যাপন শুরু করে। তখন তার মাঝে সৃষ্টি হয় মানসিক অসন্তোষ এবং সে নিজেকে অসুখী ভাবতে শুরু করে। এই সম্পূর্ণ প্রক্রিয়াতে সে ভাবেনা যে তার আত্মবিশ্বাস, তার মানসিক অবস্থা তার নিয়ন্ত্রণে নেই, যেটি থাকা উচিৎ ছিল।

    এভাবেই অনুভূতি গুলো আমাদের নিয়ন্ত্রণের সুযোগ পেলে আমাদের মানসিক সন্তুলান হারাবে এবং আমরা কখনোই সেভাবে থাকতে পারবোনা যেভাবে আমরা চাই। তাই আমাদেরকে এসব অনুভূতি এবং মানসিক অবস্থা নিয়ন্ত্রণ করার মত আত্মবিশ্বাসী থাকতে হবে। তাহলে পরিস্থিতি যেমন ই হোক, আমাদের সমস্যা গুলো কাটিয়ে ওঠার মত মানসিক শক্তি আমাদের মাঝে থাকবে, আমরা ভেঙ্গে পড়বো না এবং পরিস্থিতি যেমন ই হোক আমরা ভালো থাকতে পারবো।

    আমাদের চিন্তাভাবনা, আমাদের মানসিকতা কেমন সেটির উপরই আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ নির্ভর করে। আঘাত পেয়ে আপনি যত কাতরাবেন, আপনার মধ্যে ব্যাথার অনুভূতি ততোই প্রবল হবে। কিন্তু আপনি যদি ধৈর্য সহকারে নিজেকে নিয়ন্ত্রণ করে এটা ভাবতে পারেন যে ব্যাথা যেমন ই হোক সেটি সহ্য করবার ক্ষমতা আপনার আছে, তখন সেটি অনেক পীড়াদায়ক অনুভূতি সৃষ্টি করবে। তাই বলা যায়,  খারাপ বা ভালো থাকা সম্পূর্ণই নির্ভর করে আমরা মনে মনে কোন পরিবেশ বা অবস্থাকে কিভাবে দেখছি তার উপর অর্থাৎ আমাদের প্রতিক্রিয়ার উপর। দৃষ্টি ভঙ্গী বদলালে পরিস্থিতি এবং পরিবেশ ও বদলে যাবে।

    সূত্র: https://www.psychologytoday.com/intl/blog/the-right-mindset/202009/does-believing-you-can-control-happiness-make-you-happier

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleচিন্তা শক্তির বিস্তারিত মনের খবর মাসিক ম্যাগাজিনের এপ্রিল সংখ্যায়
    Next Article এন্ডোমেট্রিওসিস: নারীদের শারীরিক যন্ত্রণার মানসিক প্রভাব
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.