Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » নিজের হীনমন্যতা অন্যের জন্য ক্ষতিকর
    ফিচার

    নিজের হীনমন্যতা অন্যের জন্য ক্ষতিকর

    ডা. নাফিয়া ফারজানা চৌধুরীBy ডা. নাফিয়া ফারজানা চৌধুরীJanuary 18, 2017No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    হীনমন্যতা একটি সাময়িক ও পরিস্থিতিগত উপসর্গ। আমরা সবাই ক্ষেত্র বিশেষে কম বেশী এই হীনমন্যতায় ভুগে থাকি। বেশিরভাগ মানুষ এই উপসর্গ থেকে নিজেই বের হয়ে আসতে সক্ষম হোন তবে অনেক সময় মানসিক রোগের কারণে অথবা ব্যক্তিত্বের কারণে অনেকে বের হয়ে আসতে পারেন না।
    মনোবৈজ্ঞানিক বিশ্লেষণে “inferiority complex” বলে একটি term আছে। “superiority complex” একটি defense mechanism মাত্র। রোগের কারণে হীনমন্যতায় ভোগাটার ব্যাখ্যা আছে। যেমন, বিষণ্নতা রোগের ক্ষেত্রে বলা যায় এই রোগে ভোগার কারণে সারাক্ষণ মন খারাপ থাকে তাই নিজেকে অপদার্থ, অধম, অকৃতী, অপরাধী মনে হতে থাকে যা অনেক সময় যুক্তি দিয়েও খন্ডানো যায় না। তাই বিষন্নতায় ভোগা রোগী নিজেকে হীন ভাবাটাই স্বাভাবিক। চিকিৎসার পর রোগী যখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন তখন এই হীনমন্যতা থেকেও বের হয়ে আসতে সক্ষম হোন।
    অনেক সময় continuous Stress বা একটানা মানসিক চাপের কারনেও এমন হীনমন্যতায় মানুষ ভুগতে পারেন। Stress নানাবিধ হতে পারে। এটা দৈনন্দিন জীবনের টানাপড়েন থেকে শুরু করে শারীরিক অসুস্থতাও হতে পারে। অনেক সময় একটানা চাপের মাঝে থেকে মানুষ যখন তার নিজের দক্ষতার পরিবর্তন/অধঃপতন দেখতে পায় তখন সাময়িকভাবে হীনমন্যতার স্বীকার হতে পারে। অবস্থার পরিবর্তন এবং stress free হবার সাথে সাথে এই হীনমন্যতা দূর হয়ে যায়। রোগ ছাড়া ব্যক্তিত্বের কারণেও অনেকে হীনমন্যতায় ভোগেন এবং নিজের হীনমন্যতা দূর করার জন্য defense mechanism এর মাধ্যমে “superiority complex”  ভুগতে থাকেন। এই মানুষগুলো নিজের হীনমন্যতা দূর করতে গিয়ে এবং নিজের তৈরী করা “superiority complex” বজায় রাখতে গিয়ে অনেক সময়
    ১. আশেপাশের মানুষগুলো কে অপদস্ত/অপমান করে ফেলেন।
    ২. নিজের বাকপটুতা বা রসবোধ (sense of humor) প্রমান করতে গিয়ে প্রায়শই offensive word বা আক্রমণাত্মক শব্দ ব্যবহার করে ফেলেন।
    ৩.নিজের শ্রেষ্টত্ব বজায় রাখতে গিয়ে একটি অসুস্থ প্রতিযোগিতায় সারাক্ষন নিজেকে লিপ্ত করে ফেলেন।
    এই defense mechanism প্রতিনিয়ত ব্যবহারের ফলে এক পর্যায়ে এটা অভ্যাসে পরিনত হয়ে যায়। এই  শ্রেষ্ঠত্ব বজায় রাখতে গিয়ে সামনের মানুষটাকে যে প্রতিনিয়ত তিনি বুঝে/না বুঝে আঘাত করে ফেলছেন অনেক সময় বুঝতে পারেন না। তবে এরা নিজেদের “low esteem” সম্পর্কে ওয়াকিবহাল তাই criticism/সমালোচনা নিতে পারেননা। কখনো কেউ ধরিয়ে দিলেও বোঝার চেষ্টা করেননা বা মেনে নিতে চান না। নিজের মনের ভাব প্রকাশে কেউ ছোট হয়ে যায়না। সাময়িক ভাবে নানাবিধ কারনে নিজেকে অপদার্থ, rejected, deprived, ভাবার মাঝে কোন অন্যায় নেই। মানুষ হিসেবে আমরা কেউ perfect বা নিখুঁত না। আমাদের অনেক গুনাবলীর পাশাপাশি অনেক অক্ষমতা ও ত্রুটি আছে। তাই  সাময়িকভাবে আমরা হীনমন্যতার স্বীকার হতেই পারি। আমার নিজের হীনমন্যতা কারন, আমাকেই খুঁজে বের করে এর থেকে মুক্ত হয়ে আসতে হবে। নিজের হীনমন্যতাকে ঢেকে রাখতে গিয়ে যে “superiority complex” আমরা তৈরী করে ফেলি সেই ভ্রান্তিবিলাশে বসবাসে আমরা যেন comfort feel করতে থাকি বের হয়ে আসতে চাইনা। স্বভাবতই আমরা একটি জটিল, আত্মদ্বন্দপূর্ন, অহংকারী ও বেপরোয়া চরিত্রের অধিকারী হয়ে যাই। সব কিছুতেই জটিলতা খুঁজে পাই এবং নিজের জীবন জটিল করে ফেলি। এতে সাময়িকভাবে একটা সুখানুভূতি পাওয়া যায় তবে দূরবর্তি পরিনামে তা অশান্তি ও একাকিত্ব তৈরি করে নিজের মাঝে।
    মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানী যারা সাধারন মানুষের মন এবং তার নানাবিধ রোগ নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে এই “superiority complex” এবং “inferiority complex” বোঝা সেই অনুযায়ী রোগীর কষ্টগুলা(flaws) আবিষ্কার করে রোগীকে এই জিনিষগুলো থেকে বের করে নিয়ে আসাটা একটি শিল্প এবং মহান দায়িত্ব। রোগীর এই সমস্যা বোঝাতে গিয়ে অনেক সময় অনেকে আমরা যারা এই বিষয়ে কাজ করি তারা নিজের দম্ভ প্রকাশ করে ফেলি যা রোগীকে পীড়া দেয় এবং তাকে  আরো “inferiority complex” এ ভুগতে সাহায্য করে। অনেকে জেনে বা না জেনে ‘Self acualization” এবং “superiority complex” একই ভাবেন বা ভাবতে ভালোবাসেন। Self acualization অনুভবের বিষয় ,দেখানোর নয়। মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানী যদি এই দুইটার পার্থক্য না করতে পারেন তার সাইকোথেরাপী দেয়া সমীচীন নয়।
    হীনমন্যতা একটি কঠিন সমস্যা। যদি তা আপনাকে কুঁড়েকুঁড়ে খাচ্ছে মনে করেন তাহলে চিকিৎসা নিন, যদি মনে করেন এর কারণে আপনি প্রায় দ্বন্দে লিপ্ত হচ্ছেন নিজের সাথে অথবা অন্যের সাথে তাহলে সাহায্য নিন এবং এখান থেকে বের হয়ে আসুন। সুন্দর স্বাভাবিক জীবনকে উপভোগ করুন যেখানে কখনো আমি পিছিয়ে আবার কখনো আমি এগিয়ে।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleভালো থাকার আগ্রহটা মনের মধ্যে পোষণ করি: সঙ্গীত শিল্পী জানে আলম
    Next Article আমি ছোটবেলা থেকে চুপচাপ
    ডা. নাফিয়া ফারজানা চৌধুরী

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.