Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » নির্যাতনের শিকার হতে পারেন স্বামী ব্যক্তিটিও
    ফিচার

    নির্যাতনের শিকার হতে পারেন স্বামী ব্যক্তিটিও

    তামিমা তানজিনBy তামিমা তানজিনMarch 1, 2015No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    নারী নির্যাতনের ঘটনার প্রাচুর্যতায় আমরা হয়তো লক্ষ্যই করিনা যে সমাজে পুরুষ নির্যাতনের ঘটনাও ঘটে। অনেক ক্ষেত্রে বিশ্বাসই করিনা যে পুরুষ বা স্বামী ব্যক্তিটিও নির্যাতনের শিকার হতে পারে। পুরুষশাসিত সমাজ, নারী অধিকার রক্ষা ও সচেতনতা এবং অতি মাত্রায় নারী নির্যাতন প্রভৃতি কারণেই হয়তো পুরুষ নির্যাতনের বিষয়টিতে আমরা উদাসীন।

    husband abuse

    আমাদের সমাজে এমন অনেক পুরুষ আছেন যারা নমনীয়, অভদ্র বা অসভ্য আচরণ করেন না, হিংস্র ব্যবহার করেন না। স্ত্রীর প্রতি দুর্বলতার কারণেই হোক, সন্তানদের মুখের দিকে তাকিয়েই হোক কিংবা সংসার রক্ষার তাগিদেই হোক মুখ বুজে স্ত্রীর নির্যাতন সহ্য করে যান। অনেক ক্ষেত্রে আবারা যোগ হয় স্ত্রীর পরিবার পরিজনের অত্যাচার- নির্যাতন। আবার স্ত্রী কখনো কখনো ছেলে মেয়েদের নিয়ে দল গঠন করে স্বামীর বিপক্ষে নেমে পড়েন। স্বামী ব্যক্তিটি যতটাই সহ্য করে নেন বিপক্ষ দল ততটাই শক্তিশালী হয়ে ওঠে।

    একজন নারী যতটাই ক্ষমতাধারী হন না কেন তিনি পেশি শক্তিতে অবশ্যই পুরুষটির চাইতে কম। যখন স্ত্রী লক্ষ্য করেন যে, স্বামী তার পেশি শক্তি ব্যবহার করেছে না, তখনই স্ত্রীর সাহস ও শক্তি দুটোই বেড়ে যায়। অর্থাৎ স্বামীর নমনীয়তা, মেনে নেওয়া, সহ্য করা এ বিষয়গুলো স্ত্রীর জন্য এক প্রকার বলবর্ধক হিসেবে কাজ করে।

    স্ত্রীদের নির্যাতনের প্রধান এবং সর্বোচ্চ ব্যবহৃত অস্ত্র হচ্ছে তাদের ‘মুখের কথা’ । এই কথার মাধ্যমে তারা বিপক্ষকে নাস্তানাবুদ করে ফেলতে যথেষ্ট পটু। স্বামীকে নাজেহাল করার সূত্রগুলোর মধ্যে প্রথমেই চলে আসে তার পরিবার, স্বামীর মা-বোনেরা খারাপ, বাবা-ভাইরা খারাপ, তার বংশ খারাপ ইত্যাদি।

    আবার স্বামীর অর্থনৈতিক অবস্থা (মুরোদ) নিয়েও যথেষ্ট পরিমাণ অপমান করা হয়। বিবাহিত জীবনের সমস্ত না পাওয়াগুলোর জন্য ঐ স্বামী নামক ব্যক্তিটিই দায়ী। তাছাড়া নিজের বাবার বাড়ির কাছে স্বামীর ভারী পকেট প্রমাণ করতে না পারার যন্ত্রণাতেও স্ত্রী নির্যাতনের বিষ ছিটাতে থাকেন স্বামী নামক ব্যক্তিটির উপর।

    নারী নির্যাতন যেমন কয়েক প্রকার হয়ে থাকে, পুরষ নির্যাতনের বিষয়টিও তা থেকে ব্যতিক্রম নয়। যেমন- ১. বাচন বা কথার মাধ্যমে ২. শারীরিক আঘাত দে্ওয়ার মাধ্যমে ৩. যৌন নির্যাতনের মাধ্যমে ৪. অর্থ কষ্টের বা ভরণ-পোষণ থেকে বঞ্চিত করার মাধ্যমে এবং ৫. ভালোবাসা থেকে বঞ্চিত করার মাধ্যমে।

    উল্লেখিত সবগুলো উপায়ের মাধ্যমেই একজন স্ত্রী তার স্বামীকে নির্যাতন করতে পারেন। বলা বাহুল্য যে, অনেক স্ত্রী তার যতটুকু শারীরিক বলই থাকুক না কেন, তাই দিয়েই স্বামীকে রক্তাক্ত করে ফেলতে পারেন (এক্ষেত্রে নখের আঁচড়, দাঁতের কামড় সবচাইতে বেশি ব্যবহৃত হয়)। কথায় কথায় দরজা বন্ধ করে রাখা, আলাদা জায়গায় শোয়া, স্বামীকে ভালোবাসা থেকে বঞ্চিত করা, তার যত্ন না নেওয়া, কথা বলা বন্ধ করে রাখা, সুটকেস নিয়ে সংসার ফেলে চলে যাওয়া প্রভৃতি নিষয়গুলো ডাল-ভাতের মতো প্রতিনিয়ত স্ত্রীরা ব্যবহার করে থাকেন।

    এ ধরনের নির্যাতন সহ্য করেও যেসব স্বামী ২০/৩০ বছর বিবাহিত জীবন কাটিয়ে দেন, তাদের আপনি কি বলবেন? মেরুদণ্ডহীন? মদন? নাকি ভীতু? এ সব নামকরণের মাধ্যমে আমরাও কি তাঁদের নির্যাতনের সঙ্গে আরো এক ধাপ যুক্ত করলাম না? প্রতিটি পুরুষই হয়তো কোনো না কোনো লাভের কথা ভেবেই এসব নির্যাতন, অপমান , যন্ত্রণা সহ্য করে নেন। কখনও ভেবে নেন তার স্ত্রী কোনো না কোনো মনের সমস্যা আছে (যেমন-রাগ), কখনো এটা নিজেরই দূর্ভাগ্য যে কারণে তার শান্তিময় দাম্পত্য জীবন হয়নি, কখনও আবার নিজের আত্মত্যাগের বিনিময়ে বাঁচাতে চান সংসার , বাঁচাতে চান সন্তানদের পিতৃ-মাতৃ হারা হওয়া থেকে।

    এমনও দেখা যায় যে, স্বামীর মনে স্ত্রীর স্থানটি অন্য কোনো দিক থেকে অটল। ‘বউটি আমার অনেক রাগী হলেও তার বেশ কিছু ভালো গুণ আছে।’ কখনও কখনও স্ত্রীর কাছ থেকে প্রাপ্ত বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা (যেমন- টাকা পয়সা, বাড়ী গাড়ি) পাওয়ার বিনিময়ে অনেক স্বামী অত্যাচার সহ্য করে নেন অথবা বাধ্য হন। ভেবে নেন- স্ত্রী আমার সোনার ডিম পাড়া হাঁস, একটু রাগারাগি তো করবেই, ওটুকু সহ্য করে নিলেই হয়’।

    যাই হোক, যারা নির্যাতনের শিকার হচ্ছেন, সেই পুরুষরা কি করবেন? খুব ছোট ও সাহস করে উত্তর দিচ্ছি- প্রথমে নিজে নিজে সিদ্ধান্ত নিন কি করতে চান। নির্যাতন বন্ধ করতে চান? নাকি যেমন চলছে চলুক তাই চান। আইনগত ব্যবস্থা নিতে চান? নাকি পারিবারিক ভাবে তার সমাধান টানতে চান। আপনার পরিস্থিতি সবচেয়ে ভালো জানবেন ও বুঝবেন আপনি নিজেই। তাই বুঝেশুনে ব্যবস্থা নিন। লজ্জিত হবেন না, কেননা নির্যাতন যিনি করেন লজ্জিত তিনি হবেন, নির্যাতিত ব্যক্তিটি নয়। আর কাউন্সেলিং-এ আসতে পারেন। তাতে বরং আপনিই উপকৃত হবেন।

    তামিমা তানজিন
    কনসাল্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট
    প্রত্যয় মেডিকেল ক্লিনিক


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনেরখবর-এর সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই এখানে প্রকাশিত লেখার জন্য মনেরখবর কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসেলফাইটিস: নতুন মানসিক সমস্যা
    Next Article মিনি’ যেভাবে বেড়ে ওঠে
    তামিমা তানজিন

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.