Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » পরিচিত কেউ আত্মহত্যা করেছে কি?
    মানসিক স্বাস্থ্য

    পরিচিত কেউ আত্মহত্যা করেছে কি?

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 22, 2019No Comments6 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    আত্মহত্যা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    যখন কোনও একটি পরিবারের মধ্যে আত্মহত্যার ঘটনা ঘটে, তখন আত্মীয়-পরিজনের মনোবল ভেঙে পড়ে। ওই পরিস্থিতিতে তাঁদের মনে জমে থাকা দুঃখ, কষ্ট, বেদনা, উত্তরহীন প্রশ্ন এবং বহু ভাবনা-চিন্তা ভিড় করে আসে। ‘কেন আমার জীবনে এমন ঘটল?’ বা ‘আমি কি আমার প্রিয়জনকে অবসাদ থেকে বের করে আনতে সক্ষম হলাম না?’ অথবা ‘আত্মহত্যার মতো ঘটনা ঘটবার আগে কেন আমি কিছুই বুঝতে পারলাম না?’ কিংবা ‘আমি ভাল মা বা বাবা হতে পারলাম না’– আত্মঘাতীর পরিবারের লোকদের মুখে প্রায়শই এহেন ক্ষোভ বা আফশোস শোনা যায়। যে কোনও আত্মহত্যার ঘটনা কম করে ছয় জন মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে। এদের মধ্যে পরিবারের সদস্য, সহকর্মী, প্রতিবেশী, সহপাঠী বা বন্ধুবান্ধব- যে কেউ থাকতে পারে।
    এহেন পরিস্থিতিতে পরিবারের মানুষজন এতটাই শোকাগ্রস্ত হয়ে পড়ে যে, সেখানে একপ্রকার গভীর শূণ্যতার জন্ম হয়। কখনও এককভাবে বা কখনও সংঘবদ্ধভাবে শোকের বহিঃপ্রকাশ ঘটে। এই অবস্থা সাময়িকভাবে বা দীর্ঘদিন ধরে চলতে থাকে। তবে এদের প্রত্যেকেরই এই সময় মনের ক্ষত সারানোর জন্য শেষ থেকে শুরু করার প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
    আঘাত: আত্মহত্যার ঘটনার ফলে পরিবারের সদস্যরা এমনভাবে আঘাতপ্রাপ্ত হন যে তাঁরা শারীরিক এবং মানসিক ভাবে অসাড় হয়ে পড়েন।
    রাগ: মানুষের চরিত্রে রাগ এমন একটি রিপু, যা অমূল্য জীবনকে এক নিমেষে মূল্যহীন করে দেয়। পরিবারের সদস্য বা কোনও প্রিয়জনের রাগ অথবা ক্রোধ কোনও ব্যক্তির মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়িয়ে দেয়। এই রাগ পরিবারের অন্যান্য সদস্য বা কর্মজগতে সহকর্মীর উপরেও প্রভাব বিস্তার করে।
    অপরাধ বোধ: আত্মহত্যার পরে পরিবারের সদস্যদের মধ্যে কারণ অনুসন্ধানের জন্য তৎপরতা দেখা যায়। কী করলে এই আত্মহত্যার ঘটনা ঠেকানো যেত- এই সব প্রশ্ন তুলে নিজেকে দোষ দেওয়ার পালা শুরু হয় এই সময়। ফলে অন্তরের স্বাভাবিক স্নেহ, ভালবাসার মতো দিকগুলি অগোচরে থেকে যায়।
    ভয়: পরিবারের একজন সদস্যের আত্মহত্যার ঘটনা অন্যদেরকেও প্ররোচিত করে।
    অবসাদ: এর বহিঃপ্রকাশ ঘটে অনিদ্রা, খিদে কমে যাওয়া, ক্লান্ত বোধ করা বা জীবন থেকে সমস্ত আনন্দের অনুভূতিগুলিকে হারানোর মতো বিষয়গুলির মধ্যে দিয়ে।
    অধিকাংশ নেতিবাচক অনুভূতি মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। যদিও এমন কিছু অনুভূতি রয়েছে যেগুলির ক্ষেত্রে এই সত্যটি খাটে না। আর শোকের বহিঃপ্রকাশ এক-এক জনের কাছে এক-এক রকম। এই বিষয়ে এমন কিছু প্রশ্ন থাকে, শত খুঁজলেও যার উত্তর পাওয়া যায় না।
    আত্মহত্যার পরে পরিবারের করণীয় কাজগুলি হল–

    • দুঃখ হলে স্বাভাবিক ভাবে যে প্রতিক্রিয়া দেখা যায় এই ক্ষেত্রেও তেমনই হওয়া উচিত।
    • না-জানা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য উপযুক্ত সময় দিতে হবে। যদি কোনও প্রশ্নের আংশিক উত্তরও পাওয়া যায় তাহলে সেটিকেই মাপকাঠি হিসেবে বিবেচনা করে সন্তুষ্ট থাকতে হবে।
    • এই সময় পরিবারের সদস্যদের মিলেমিশে থাকা প্রয়োজন। কোনও প্রিয়জনের আত্মহত্যার ঘটনার পর প্রথম ছয় মাস পরিবারের একে অপরের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলতে হবে। নিজেদের অনুভূতিগুলির আদান-প্রদান এই সময় খুবই জরুরি। এর জন্য নিজেদের মধ্যে খোলাখুলি আলোচনা করা দরকার।
    • বাড়ির বাচ্চাদের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। তাদের শিশু মনে যাতে আত্মহত্যার ঘটনা গভীর ছাপ না ফেলে সেদিকে নজর দেওয়া প্রয়োজন। এই পরিস্থিতিতে তারা পরিবারের কাছ থেকে অনেক ভালবাসা, স্নেহ পাওয়ার আশা করে। তাই বাচ্চাদের সঙ্গে বেশি সময় কাটানো প্রয়োজন।
    • ছুটির দিন, কারও জন্মদিন, বিবাহবার্ষিকীর মতো জীবনের বিশেষ দিনগুলি এই সময় আত্মঘাতীর পরিবারের মানুষের উপর প্রায় বোঝা হয়ে দাঁড়ায়। তাই এই দিনগুলিতে নিজেদের কাজে ব্যস্ত রাখতে হবে। পারলে সকলের সঙ্গে সময় কাটাতে হবে।
    • ক্ষত সারাতে সময় দিতে হবে। কারণ সময়ের সঙ্গে সব কিছুই ঠিক হয়ে যায়। দুঃখ কখনও চিরস্থায়ী হয় না। তবে ক্ষত সারানোর প্রক্রিয়ার মধ্যে পার্থক্য রয়েছে।
    • এই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য ধৈর্যশীল হওয়াটা জরুরি। অন্যান্যদের এটা বোঝানোর দরকার নেই যে, আপনি ঠিক কোন অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছন। একই সঙ্গে অন্যান্যদেরও নিজের মতো করে শোক কাটিয়ে উঠতে হবে।
    • এই ক্ষেত্রে সব সময়েই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা একান্ত দরকার।

    ডা.মনোজ শর্মা নিমহানস,সহযোগী অধ্যাপক,

    লেখক: ডা.মনোজ শর্মা ,সহযোগী অধ্যাপক, ক্লিনিকাল সাইকোলজি বিভাগ,নিমহানস ।
     
    আত্মহত্যা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleযে কারণে আপনি অন্যের কাছে বিরক্তিকর
    Next Article ফেসবুক-টুইটারে শিশু সন্তানের ছবি শেয়ারের ভাল-মন্দ দিক
    মনের খবর ডেস্ক

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    বিশ্ব আত্মহত্যা দিবস উপলক্ষে মেডিক্যল কলেজ ফর উইমেন এন্ড হসপিটালের বিশেষ আয়োজন

    September 19, 2024

    বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে “Change The Narrative” শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

    September 11, 2024
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.