Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » পেশাদার ফুটবলাররা মানসিক বিষাদে ভোগেন
    মন ও ক্রীড়া

    পেশাদার ফুটবলাররা মানসিক বিষাদে ভোগেন

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 13, 2019No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ২০০৯ সালে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন জার্মান জাতীয় একাদশের গোলরক্ষক রবার্ট এনকে৷ পরে প্রকাশ পায়, তাঁর মানসিক বিষাদের সূচনা ২০০৩ সালে, যখন তিনি বার্সেলোনার হয়ে খেলছিলেন৷ এরপর ২০০৬ সালে আসে একটি ব্যক্তিগত ট্র্যাজেডি: এনকের শিশু কন্যাসন্তান একটি মারাত্মক অসুখে মারা যায়৷ এনকে তলিয়ে যান বিষাদের অতলে৷
    আশ্চর্যের কথা এই যে, খেলার মাঠে কিন্তু এনকের এই অসুখের কোনো চিহ্ন দেখেনি কেউ৷ বরং তিনি যেন খেলা থেকে খেলায় ক্রমেই আরো দুর্ধর্ষ হচ্ছিলেন৷
    ২০১১ সালে ইংল্যান্ডের গ্যারি স্পিড গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ঠিক একই রকম বিমূঢ়তার সৃষ্টি করেন৷ স্পিড ছিলেন এভার্টন, নিউক্যাসল ইউনাইটেড এবং ওয়েল্স-এর প্রাক্তন প্লেয়ার৷ মৃত্যুর ২৪ ঘণ্টা আগেও কিন্তু স্পিড বিবিসি’র ফুটবল ফোকাস অনুষ্ঠানে খোশমেজাজে কথাবার্তা বলেছেন৷
    মানসিক বিষাদে সাধারণ মানুষেরাও যেমন ভোগে, তেমনই ভোগেন ফুটবলের আপাতদৃষ্টিতে সফল এবং আর্থিক বিচারে অতীব স্বচ্ছল পেশাদাররা৷ কিন্তু ফুটবল খেলা এবং খেলোয়াড়দের যে পুরুষ, এমনকি বীরপুরুষসুলভ ভাবমূর্তি আছে, তার সঙ্গে মানসিক বিষাদের ছবিটা বিশেষ মেলে না, বিশেষ করে যদি ফুটবল ফ্যানদের কথা ভাবা যায়৷
    অথচ একজন পেশাদারি ফুটবল খেলোয়াড়কে অতি কম বয়সে এক ধরণের বিরাট দায়িত্ব এবং প্রত্যাশার চাপ সহ্য করতে হয়; তাঁর সংক্ষিপ্ত খেলোয়াড়ি জীবনে ভবিষ্যতের সংস্থান করে নেওয়ার চাপ যুক্ত হয় সেই সঙ্গে৷ এছাড়া থাকে প্রতি সপ্তাহান্তে মাঠে প্রতিপক্ষ এবং ফ্যানদের সঙ্গে মোলাকাত, সুউচ্চ সাফল্যের আশা এবং সুগভীর ব্যর্থতার আশঙ্কা৷ এ সব মিলিয়ে – যত সঙ্গোপনেই হোক না কেন – মানসিক বিষাদের মেঘ ঘনিয়ে আসাটা কিছু আশ্চর্যের নয়৷
    এতদিনে লিভারপুলের প্রাক্তন স্ট্রাইকার স্ট্যান কলিমোর-এর মতো ফুটবলাররা ডিপ্রেশন বা মানসিক বিষাদ প্রসঙ্গে মুখ খুলতে শুরু করেছেন৷ মাঠে একজন ভীত, সন্ত্রস্ত তরুণ ফুটবলারের দৃষ্টিকোণ থেকে ফুটবলের টেস্টেস্টেরন-পরিপূর্ণ জগৎটাকে দেখাতে শুরু করেছেন৷ পারফর্ম না করতে পারার শঙ্কা, মারমুখী ফ্যানদের আতঙ্ক৷ এমন একটা জগৎ, যেখানে কোচই একমাত্র ভরসা৷
    কাজেই সৈন্যদের ক্ষেত্রে ‘পোস্ট ট্রম্যাটিক স্ট্রেস ডিজর্ডার’-কে স্বীকৃতি দিতে যেমন বহুদিন সময় লেগেছে, ফুটবলের ক্ষেত্রে ডিপ্রেশনেরও স্বীকৃতি পেতে সম্ভবত ঠিক ততটাই সময় লাগবে৷
    তথ্যসূত্র: এসি/ডিজি (রয়টার্স, গার্ডিয়ান, সিএনএন)

    আত্মহত্যা পেশাদার ফুটবলার মানসিক বিষাদ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপরিচর্যাকারীদের জন্য চাই সাময়িক বিরাম
    Next Article শিশুদের অতিরিক্ত মানসিক চাপ না দিতে প্রধানমন্ত্রীর আহ্বান
    মনের খবর ডেস্ক

    Related Posts

    বিশ্ব আত্মহত্যা দিবস উপলক্ষে মেডিক্যল কলেজ ফর উইমেন এন্ড হসপিটালের বিশেষ আয়োজন

    September 19, 2024

    বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে “Change The Narrative” শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

    September 11, 2024

    যশোর মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৪ পালিত

    September 11, 2024
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.