Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » প্যানিক ডিজঅর্ডার কোন দুরারোগ্য ব্যাধি নয়
    প্রশ্ন-উত্তর

    প্যানিক ডিজঅর্ডার কোন দুরারোগ্য ব্যাধি নয়

    প্রফেসর ডা. নিলুফার আক্তার জাহানBy প্রফেসর ডা. নিলুফার আক্তার জাহানMarch 11, 2017Updated:September 8, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমস্যা:
    আমি উৎসব ব্রহ্মা। ড্যাফোডিল ইন্সটিটিউট অফ আইটি তে সিএসই নিয়ে ফাস্ট ইয়ারে আছি। আমি লাস্ট ৬ বছর ধরে প্যানিক ডিসঅর্ডারে আক্রান্ত। আমি টানা ৬ বছর রিভট্রিল ০.৫ খেয়ে আছি। এখন অফ। ঢাকা মেডিক্যাল এ গিয়েছি এখন সাইকোথেরাপি নিচ্ছি। কিন্তু তখন তখন ভালো মনে হয় পরে কোন প্রবলেম হলেই আর এগুলো মনে থাকে না, আবার প্যানিক অ্যাটাক হয়।আমি কি করব কিছু বুঝতেছিনা। ডাক্তাররাও  হেল্প করতে পারছে না। প্লীজ আনসারটা দিবেন।  

    পরামর্শ:
    পরিচয় গোপন না করে মনের খবর.কম এর কাছে মন খুলে প্রশ্ন করেছ সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ব্রম্মা। কারণ সামাজিক বাঁধার আবর্তে পড়ে মানসিক রোগীরা দিনের পর দিন চিকিৎসা থেকে বঞ্চিত হয়।

    তোমার প্রশ্ন পড়ে আমি বুঝতে পারলাম তুমি ৬ বৎসর আগে প্যানিক ডিজঅর্ডারে আক্রান্ত  হয়েছ এবং সেই থেকে তুমি টানা ৬ বৎসর রিভোট্রিল নামক ঔষধ খেয়ে গেছ। তখন অন্য কোন ঔষধ বা সাইকোলজিক্যাল চিকিৎসা তোমাকে দেয়া হয়নি। আর ইদানীং তোমাকে সাইকোথেরাপি দেয়া হচ্ছে । অথচ তুমি কাঙ্ক্ষিত ফল পাচ্ছ না।

    এমতাবস্থায় আমি তোমাকে সরাসরি একজন মানসিক রোগ বিশেষজ্ঞর কাছে অথবা বিশেষায়িত  মানসিক রোগ চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে পরামর্শ দেব। প্যানিক ডিজঅর্ডার কোন দুরারোগ্য ব্যাধি নয়। এর অনেক প্রকার বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি বিদ্যমান আছে। এখানে তার  কিছু ধারণা আমি তোমাকে দিচ্ছি ।
    গবেষণা মতে সমন্বিতভাবে ঔষধ এবং সাইকোলজিক্যাল চিকিৎসা চালালে তা এককভাবে ঔষধ খাওয়া কিংবা সাইকোলজিক্যাল চিকিৎসা নেওয়ার চাইতে ভাল ফল দেয়।

    কোন নিষেধ না থাকলে স্পেসিফিক সিরোটনিন রিআপটেক ইনহিবিটর (এসএসআরআই) গ্রুপের ঔষধ হল এই রোগের প্রধান নির্দেশিত ঔষধ। অল্প মাত্রায় শুরু করে আস্তে আস্তে  ডোজ বাড়াতে হয়। অন্যান্য বিকল্প ঔষধের মধ্যে আছে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট (টিসি এ), লিথিয়াম, মক্লোবেমাইড এবং আরো অনেক। প্রয়োজন অনুযায়ী এসব ঔষধ বিভিন্ন কম্বিনেশনে ধাপে ধাপে ব্যবহার করা যেতে পারে।

    রিভোট্রিল বা অন্যান্য বেনজোডায়াজেপিন জাতীয় ঔষধকে প্যানিক অ্যাটাক এর “রিজার্ভ” ঔষধ বলা যেতে পারে। যেহেতু উপরের ঔষধগুলো ভালভাবে কাজ করতে ৪-৬ সপ্তাহ সময় লাগে সেই গ্যাপ পিরিয়ডে এবং প্যানিক অ্যাটাক হলে তাৎখনিকভাবে এগুলো ব্যবহারের জন্য তুলে রাখা যেতে পারে।
    বিহেভিয়র থেরাপি যেমন এক্সপোজার, রিলাক্সেশন, হাইপারভন্টিলেশন নিয়ন্ত্রণ, কগনিটিভ থেরাপি যেমন প্যানিক অ্যাটাক সম্বন্ধে সঠিকভাবে জানা বা চিন্তার ত্রুটিসমূহ সংশোধন  করতে শেখা বা সাইকোডাইনামিক সাইকোথেরাপি  ইত্যাদি সাইকোলজিক্যাল চিকিৎসা অনেক হেল্পফুল।

    আর হ্যাঁ এসব চিকিৎসা নেওয়ার জন্য তোমার বিশেষজ্ঞর কাছে যাওয়া দরকার।
    এসব চিকিৎসা নেওয়ার পরও সুস্থ না হলে দেখতে হবে অন্য কোন শারীরিক বা মানসিক সমস্যার জন্য প্যানিক অ্যাটাক হচ্ছে কিনা।

    পরামর্শ দিয়েছেন,
    প্রফেসর ডা. নিলুফার আক্তার জাহান


    দৃষ্টি আকর্ষণ- মনেরখবর.কম এর প্রশ্ন-উত্তর বিভাগে, মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, মাদকাসক্তি সহ মন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনার কোনো জানার থাকলে বা প্রশ্ন থাকলে বা বিশেষজ্ঞ পরামর্শ দরকার হলে question@www.monerkhabor.com এই ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআত্মহত্যার ঝুঁকি কমাতে পিটিশন
    Next Article ঘুম নেই
    প্রফেসর ডা. নিলুফার আক্তার জাহান

    Related Posts

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

    April 21, 2025

    রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    April 8, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.