Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বদ্ধঘর বা লিফটে উঠলে দম বন্ধ হয়ে আসে
    প্রশ্ন-উত্তর

    বদ্ধঘর বা লিফটে উঠলে দম বন্ধ হয়ে আসে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 16, 2019No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রশ্ন: আমার নাম আরিফ। আমার বয়স ২৫ বছর। আমি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। আমার সমস্যা প্রায় দুইবছর ধরে যেকোনো বদ্ধঘর অথবা আটকানো জায়গা যেমন লিফট বা ভিড় বাসে উঠলে আমার দম আটকে আসতে থাকে। এ কারণে আমি এখন লিফটে বা ভিড় বাসে উঠতে পারি না। মনে হয়, লিফট আটকে গেলে বা বাসের ভিড়ে আমি দম বন্ধ হয়ে মারা যাব। আমাকে বাসে করেই চলাফেরা করতে হয় আর প্রায়সময়ই বাসে অনেক ভিড় থাকে। কিন্তু বাসে ভিড় থাকলে আমি সেই বাসে উঠতে
    খুব ভয় পাই। যদিও বাধ্য হয়ে কখনো কখনো উঠতে হয়-যতক্ষন বাসে থাকি খুব কষ্টে থাকি। আমার খুব খারাপ লাগে ,ভয়ে হাত-পা ঠান্ডা হয়ে যায়; মনে হয় কখন নেমে পড়ব। শুনেছি এই সমস্যাগুলো নাকি মানসিক। তাই আপনাদের কাছে পরামর্শ চাইছি। আমাকে পরামর্শ দিয়ে উপকতৃ করবেন।
    উত্তর: তোমার প্রশ্নের জন্য ধন্যবাদ। দু-বছর ধরে তোমার আটকানো জায়গায় গেলে যেমন : লিফটে উঠলে দম বন্ধ হয়ে আসে বা ভিড় বাসে উঠলে মনে হয় দম বন্ধ হয়ে মারা যাবে। ভিড় বাসে উঠতে ভয় পাও বা যদি কখনো বাধ্য হয়ে ওঠো খুব খারাপ লাগে, না নামা পর্যন্ত কষ্টে থাকো ভয়ে হাত-পা ঠান্ডা হয়ে যায়। সব সমস্যাগুলো পর্যালোচনা করে দেখা যায়, তুমি ক্লস্ট্রোফোবিয়া নামক এগোরা ফোবিয়াতে ভুগছো।যা ফোবিক অ্যাংজাইটি ডিজঅর্ডারেরই একটি প্রকারভেদ। এটি একধরনের মৃদু মানসিক সমস্যার মধ্যে পড়ে। তারপরও সমস্যা তো সমস্যাই সেটা শারীরিক হোক আর মানসিকই হোক। ক্লস্ট্রোফোবিয়া হলে বদ্ধ কোনো স্থানে যেমন : লিফটে ওঠলে বা বাসে আটকা পড়লে এসব উপসর্গ দেখা যায়। আর ফোবিয়া হলো এক ধরনের আতঙ্কিতভাব-অহেতুক, অকারণ, ভিত্তিহীন
    দুশ্চিন্তা। এই অবস্থায় যখন কোনো ব্যক্তির দৈনন্দিন কোনো কাজকর্ম নিজের এবং অন্যের অসুবিধা বা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তখন সেটাকে রোগ হিসেবে চিহ্নিত করা হয়। এই এগোরাফোবিয়া সাধারণত প্যানিক অ্যাটাক বা সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডারের সঙ্গে যুক্ত থাকতে পারে। চিকিৎসা : তোমার চিকিৎসা হবে দু- রকমভাবে-ফার্মাকোথেরাপি (ঔষধের মাধ্যমে) ও সাইকোথেরাপি (কগনেটিভ বিহেভিয়ার থেরাপি)। ফার্মাকোথেরাপির মধ্যে রয়েছে বেনজোডায়াজিপিন নামক ঔষধ এবং অ্যান্টিডিপ্রেসেন্ট (ক্লোমিপ্রামিন, ইমিপ্রামিন, এসএসআরআই ইত্যাদি) যেকোনো অ্যান্টিডিপ্রেসেন্ট প্রথমে অল্প মাত্রায় দিয়ে শুরু করতে হবে এবং আস্তে আস্তে বাড়াতে হবে। আবার বন্ধ করার সময় অল্প অল্প করে ডোজ কমাতে হবে। এর জন্য সময় লাগবে এবং সময় দিতে হবে। ঔষধ খেলে অনেক সময় অনেকের  ‍মুখ, গলা শুকিয়ে যেতে পারে। তবে ঘাবড়ে যাবার কিছু নেই; পানি খেলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। যদি কোনো নেশার আসক্তি থাকে যেমন : অ্যালকোহলবা ধূমপান তাহলে তা ত্যাগ করতে হবে। কারণ এগুলো রোগের তীব্রতা ও সমস্যা বাড়িয়ে দেয়। আর সাইকোথেরাপির মধ্যে রয়েছে এক্সপ্রোজার থেরাপি এবং ডিপ ব্রিদিং এক্সারসাইজ। এখানে তোমার ভয় এবং আতঙ্কের জন্য এক্সপ্রোজার থেরাপি নিতে হবে। স্ট্রেস এগোরাফোবিয়া এবং প্যানিক অ্যাটাকের জন্য করতে হবে ব্রিদিং এক্সারসাইজ। এটা কীভাবে করতে হবে?  ‍খুব সহজভাবে এটা করা যায়। প্রথমে আস্তে আস্তে নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে, যতটকুু পারা যায় বায়ু ততখানি ফুসফুসে ধারণ করতে হবে এবং ৫-১০ সেকেন্ড ধরে রাখতে হবে। তারপর মুখ দিয়ে আস্তে আস্তে শ্বাস ছাড়তে হবে। খেয়াল রাখতে হবে শুরু করার আগে যাতে চোখ বন্ধ থাকে। শ্বাস-প্রশ্বাসের দিকে মনটা নিবদ্ধ রাখতে হবে। এভাবে ৫-১০ মিনিট করার পর ভালো অনুভব করবে। প্রতিদিন কমপক্ষে দু-বার করতে হবে। এতে স্ট্রেস এবং প্যানিক অ্যাটাক দুটোই কমে আসবে। রোগ সম্পর্কে জানা, মনে মনে সাহস আনা এবং মনোরোগ বিশেষজ্ঞের চিকিৎসা ও পরামর্শে সঠিক ডোজে, নির্দিষ্ট মেয়াদে ঔষধ সেবন এবং ধৈর্য সহকারে ফলোআপ এই সমস্যা থেকে মুক্তির সহায়ক হবে।
    উত্তর দিয়েছেন: অধ্যাপক ডা. মহাদেব চন্দ্র মন্ডল মনোরোগ বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট শের-ই-বাংলা নগর, ঢাকা।

    বদ্ধঘর লিফট
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসিজোফ্রেনিয়ার চিকিৎসায় শিল্পকলার ভূমিকা
    Next Article সন্তানকে স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী করে তুলুন
    মনের খবর ডেস্ক

    Related Posts

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

    April 21, 2025

    রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    April 8, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.