Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বন্ধুত্বপূর্ণ যুগলবন্দী বৈবাহিক সম্পর্ককে সুন্দর ও দৃঢ় করে
    ফিচার

    বন্ধুত্বপূর্ণ যুগলবন্দী বৈবাহিক সম্পর্ককে সুন্দর ও দৃঢ় করে

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরAugust 1, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    বন্ধুত্বপূর্ণ যুগলবন্দী বৈবাহিক সম্পর্ককে সুন্দর ও দৃঢ় করে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বয়স যেমনই হোক, বৈবাহিক সম্পর্কে দুজন সঙ্গীর মধ্যে যদি বন্ধুত্বপূর্ণ মনোভাব এবং হাসি ঠাট্টার সম্পর্ক বজায় থাকে তাহলে সম্পর্ক আরও সহজ ও দৃঢ় হয় এবং সম্পর্কের উন্নতি সাধিত হয়।

    সম্প্রতি কিছু গবেষণায় দেখা গেছে যে, খুনসুটি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুজন সঙ্গীর মধ্যে সামাজিক মেলামেশা এবং অন্তরঙ্গতা আরও বৃদ্ধি করে। খুনসুটি বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলতে প্রকৃতপক্ষে বোঝায় একে অপরের সাথে ঠিক বন্ধুর মতো আচরণ করা।

    অধিকাংশ সময় দেখা যায় স্বামী স্ত্রীর মাঝে বয়সের বেশ পার্থক্য থাকার কারণে দুজনার মাঝে এমন মনোভাব কাজ করে যে তারা ভাবে তারা আসলে বন্ধু নয় বরং একজন বয়সে বড় যিনি গুরুজন এবং অপর জন বয়সে ছোট যে তার কথা মেনে চলবে। এমন হলে কখনোই দুজন মানুষ একে অপরের সাথে সহজ ভাবে মিশতে পারে না।

    কিন্তু তারা যদি একে অপরকে ছোট বা বড় না ভেবে বরং একে অপরের প্রতি সমমনা সম্পন্ন দৃষ্টি ভঙ্গী রাখে এবং কথায় ও আচার-আচরণে ঠিক বন্ধুর মতো থেকে সহজ ভাবে সব কিছু একে অপরের সাথে শেয়ার করে তাহলে সম্পর্ক অনেক ইতিবাচক শক্তির আধার হয়ে ওঠে।

    বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে স্বামী-স্ত্রী একে অপরের সাথে মজার অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারে। কিছুটা বোকা আচরণ কিংবা হাসি ঠাট্টা করতে পারে।

    বন্ধুত্বপূর্ণ ও সহজ সম্পর্কের মূল উপকারিতা হল এ ধরণের সম্পর্কে মনস্তাত্ত্বিক বোঝাপড়া অনেক উন্নত হয়। আর বৈবাহিক বা অন্তরঙ্গ সম্পর্কে একে অপরের মনোভাব, ভালোলাগা মন্দ লাগা, আচার আচরণ ভালো ভাবে বুঝতে পারা তথা মনস্তাত্ত্বিক বোঝাপড়া ভালো থাকা অনেক বেশী গুরুত্বপূর্ণ হয়।

    যে সব সম্পর্কে এ ধরণের বোঝাপড়া থাকে তারা সব ধরণের প্রতিকূল অবস্থা কাটিয়ে সম্পর্ককে এক নতুন মাত্রা প্রদান করতে সক্ষম হয়। কিন্তু যাদের মাঝে মানসিক যোগাযোগ থাকে না, যারা  নিজেদের মাঝে সম্পর্কের দেয়াল সৃষ্টি করে রাখা তারা কখনোই একে অপরের পরিপুরক হয়ে উঠতে পারে না।

    তারা একে অপরের মনকে বুঝতে না পারায় প্রতিকূল অবস্থায় একে অপরের শক্তি হয়ে উঠতে ব্যর্থ হয়। তাদের মধ্যে ভরসা ও আস্থার সম্পর্ক বিদ্যমান থাকে না। ফলে সম্পর্কে না চাইতেও অনেক সমস্যা সৃষ্টি হয় এবং বোঝাপড়া না থাকায় সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না।

    যে কোন সম্পর্কে খোলামেলা মনোভাব ও সাবলীলতা না থাকলে সে সম্পর্ক কখনোই গভীর হয় না। বন্ধুদের মাঝে অহংকার বোধের কোন স্থান নেই বলেই সে সম্পর্ক এতো প্রাঞ্জল এবং সুন্দর হয়।

    দাম্পত্য জীবনেও যদি দুজন মানুষের মাঝে এই সহজ সরল মনভাব বজায় থাকে তাহলে সেই সম্পর্কও মধুর এবং নেতিবাচক প্রভাব মুক্ত থাকে। তাই মনস্তত্ত্ববিদ গণের মতে, বন্ধুত্বপূর্ণ ও সহজ সম্পর্কই বৈবাহিক বা অন্তরঙ্গ সম্পর্কের ভিত্তি হওয়া উচিৎ। এতে সম্পর্ক আরও দৃঢ় ও দীর্ঘস্থায়ী হয়।

    তাই বলা যায় সম্পর্কে বয়সের পার্থক্য আছে বলে এক জনকে ঠিক বড়দের মতো এবং অপর জনকে ছোটদের মতো মনোভাব নিয়ে থাকতে হবে এমনটা কখনোই হওয়া উচিৎ নয়।

    বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অর্থ একসাথে আনন্দে থাকা, মজা করা এবং মনস্তাত্ত্বিক বোঝাপড়া আরও সমুন্নত করা। এতে ইতিবাচক আবেগের বহিঃপ্রকাশ ঘটে এবং নেতিবাচক মনোভাব ও ভুল বোঝাবুঝি কম হয়। ফলে সম্পর্ক আরও দৃঢ় ও সুন্দর হয়।

    লিংক: https://www.psychologytoday.com/intl/blog/fulfillment-any-age/202107/4-ways-being-silly-can-improve-your-relationship

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    নারী পরিবার পুরুষ ভালোবাসা মন সম্পর্ক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপরিচিতদের কোভিড-টিকা ভীতি দূর করতে আপনার করণীয়
    Next Article সন্তানকে শেখাতে আগে নিজের রাগের প্রতিকার করুন
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.