Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বাবা-মায়ের বিশেষ যত্ন অটিস্টিক শিশুর জন্য উপকারি
    শিশু কিশোর

    বাবা-মায়ের বিশেষ যত্ন অটিস্টিক শিশুর জন্য উপকারি

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 20, 2019No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ডিসগ্রাফিয়ার: শিশুদের বানান ভুলের সমস্যা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বাবা-মাকে ‘সুপার প্যারেন্ট’ হওয়ার প্রশিক্ষণ দিলে তাদের অটিজমে আক্রান্ত শিশুর সমস্যায় ব্যাপক উন্নতি হয় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
    যুক্তরাজ্যের স্টকপোর্ট এসএইচএস ট্রাস্ট পরিচালিত একটি দীর্ঘমেয়াদী গবেষণায় পরীক্ষাধীন অভিভাবকদের নিজেদের আর তাদের অটিস্টিক শিশুর খেলা করার ভিডিও দেখানো হয়। ওই সময় একজন থেরাপিস্ট তাদের বিভিন্ন অংশে স্পষ্ট করে বুঝিয়ে দেন শিশুর সঙ্গে আরও ভালো যোগাযোগ স্থাপন করতে তাদের ঠিক কী কী করা দরকার।
    সেই কৌশলগুলো বাস্তবে ফলাতে গিয়ে অনেক উপকার পাবার কথা স্বীকার করেছেন অটিজমের শিকার শিশুদের বাবা-মা। এতে তাদের সন্তানের মানসিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বলে গবেষণায় জানিয়েছেন তারা।
    গবেষণাটি জটিল অটিজমে আক্রান্ত শিশুদের বাবা-মায়ের ওপর পরিচালিত হয়, যে শিশুরা বেশিরভাগ সময়ই বাবামায়ের সঙ্গে কথাও বলতে পারে না।
    ওই গবেষণায় অংশ নিয়েছিলেন লুইসা হ্যারিসন তার ছেলে ফ্র্যাংককে নিয়ে। সন্তানের আচরণে ব্যাপক পরিবর্তন দেখেছেন তিনি। লুইসা জানান, ফ্র্যাংক রাস্তার পাশের ল্যাম্পপোস্টগুলো দেখতে খুব পছন্দ করে। শরৎকালে ল্যাম্পগুলোতে আলো জ্বলা-নেভার সময় পাল্টে যায়। সেটা লক্ষ্য করে প্রতিবছরই খুব খুশি হয় ফ্র্যাংক।
    অন্যান্য বার এই সময়টাতে ল্যাম্পপোস্ট নিয়ে মা ছেলের যোগাযোগটা হতো নীরব, অনেকটা যেন চোখে চোখে। কিন্তু গত কয়েক বছর ধরে ফ্র্যাংক নিজে থেকেই কথা বলা শুরু করে, “মা! মা! দেখ, ওগুলো অন্যভাবে জ্বলে উঠেছে।”
    চার বছর আগে এমন একটা বাক্য ফ্র্যাংকের পক্ষে বলাই সম্ভব হতো না বলে খুশির কান্নায় ভেঙ্গে পড়েন লুইসা।
    গবেষণাটি সম্পর্কে স্টকপোর্ট এসএইচএস ট্রাস্টের কথা ও ভাষা বিষয়ক থেরাপিস্ট এবং কনসালটেন্ট ড. ক্যাথেরিন আলড্রেড জানান, গবেষকদের লক্ষ্য ছিল শিশুর সামাজিক যোগাযোগের দক্ষতা বাড়াতে বাবা ও মায়ের আচরণ ও শিশু লালনপালন পদ্ধতিতে ইতিবাচক পরিবর্তন আনা।
    ড. ক্যাথেরিন বলেন, “আমরা অভিভাবকের সঙ্গে শিশুর যোগাযোগকে ‘সুপার’ পর্যায়ে নিয়ে গেছি। কারণ এই বাচ্চারা শুধু ‘ভালো’ কিছু পাওয়ার দাবিদার নয়। তাদের দরকার বিশেষ কিছু।”
    সেজন্য বাবামায়ের সঙ্গে শিশুদের খেলা, কথাবার্তাসহ সব কাজকর্ম রেকর্ড করা হয় গবেষণার উদ্দেশ্যে। সেখান থেকে বাছাই করে এমন মুহূর্তের ভিডিওগুলো বাবামাকে দেখানো হয়েছে যেখানে আরও ভালোভাবে বা অন্যভাবে শিশুটির সঙ্গে আচরণ করা যেত। কিন্তু বাবামা হয় তো সেগুলো খেয়ালই করেননি।
    ভিডিও ক্লিপগুলো দেখিয়ে বিশেষ যোগাযোগ কৌশল শেখানো হয় তাদের। এবং দীর্ঘদিনের চেষ্টার ফল হিসেবে একসময় গবেষণার অংশ অটিস্টিক শিশুরা নীরবতার কারাগার থেকে বেরিয়ে এসে বেশি করে কথা বলতে শুরু করে।

    অটিজম অটিস্টিক শিশু
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleদিনের কোন সময়ের আলো মন-মেজাজ ভালো করে
    Next Article যে কারণে আপনি অন্যের কাছে বিরক্তিকর
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

    December 5, 2023

    ব্যাকামের ১৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    November 16, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.