Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বিবাদ এড়াতে অনুসরণ করুন পাঁচটি উপায়
    ফিচার

    বিবাদ এড়াতে অনুসরণ করুন পাঁচটি উপায়

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরSeptember 11, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    বিবাদ এড়াতে অনুসরণ করুন পাঁচটি উপায়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অনেক সময়ই বিবাদে জড়ানোর মানসিকতা না থাকা সত্ত্বেও সাধারণ আলোচনা থেকে বিবাদে রূপ নিতে পারে। এসব ক্ষেত্রে ধৈর্য ধারণ, মনভাবের পরিবর্তন ও কিছু কৌশল অবলম্বন করলে বিবাদ এড়ানো যেতে পারে।

    দেখা যায় কিছু কিছু আলোচনা ধীরে ধীরে বিবাদ বা মনোমালিন্যে রূপ নেয়, যা শুরুতে কখনোই এমন নেতিবাচক ছিল না। অর্থাৎ হয়তো অনেক সুন্দর কোন আলোচনা বা আড্ডা অকস্মাৎই বিবাদে বা ভুল বোঝা বুঝিতে পরিণত হয়।

    হয়তো গল্প বা আড্ডার মাঝেই হঠাৎ কেউ রেগে গিয়ে আপনার সামনে হাত ছুড়তে শুরু করল, আপনাকে কষ্ট দিয়ে কথা বলতে শুরু করল এবং এমনটা চলতেই থাকলো। সাধারণত বিভিন্ন হাস্য রসাত্মক উক্তি বা বিচক্ষণ আলোচনা থেকেই অনেক সময় বিবাদের সূত্রপাত হয়। এমন সব পরিস্থিতির উদ্ভব হলে নিজের ধৈর্য ও স্থিতিশীলতা ধরে রাখা কঠিন।

    তবে ভুল বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত বিবাদ এড়াতে এবং নিজের মনকে স্থির রাখা খুবই প্রয়োজন। নিচে আপনার আলোচনাকে বা মনোভাবকে ভুল পথে চালিত হওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে এমন কিছু পয়েন্ট এবং সাথে সাথে এমন কিছু কৌশল উল্লেখ করা হল, যা আপনাকে এই অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে দূরে রাখবে।

    কে ভুল আর কে সঠিক সেটি নির্ধারণে বিবাদ এবং সমাধান

    আলোচনা বা কোন স্মৃতি চারণের সময় যে কোন তথ্য উপস্থাপন বা এমন বিষয় নিয়ে কে সঠিক এবং কে ভুল এটি প্রমাণ করতে গিয়ে অনেক সময়ই সুন্দর কোন আলোচনা অনিচ্ছাকৃতভাবেই বিবাদে রূপ নিতে পারে। আবেগ এবং যুক্তি সব সময় আমাদের সবাইকেই সঠিক ভাবতে অনুপ্রাণিত করে।

    ফলে সবার কাছেই মনে হয় যে সে নিজেই সঠিক তথ্য উপস্থাপন করছে এবং সঠিক বলছে। এমন সময়ে বিবাদ এড়াতে সঠিক তথ্য উপাত্যে গুরুত্ব না দিয়ে বরং মূল বিষয়বস্তু এবং আবেগ ঘন স্মৃতি চারণে মনোযোগ দিন।

    সমস্যা মূলত কার সেটি নিয়ে বিবাদ এবং সমাধান

    কোন সমস্যার দায় সব সময়ই আমরা অন্যের উপর চাপিয়ে দেওয়ার মনোভাব প্রদর্শন করি। এ ধরণের মনোভাব থেকেও অনেক সময়ই সাধারণ আলোচনা বিবাদে রূপ নেয়। এমন অবস্থায় একমাত্র সমাধান হল এ ধরণের মনোভাব এড়িয়ে চলা।

    অন্যের মত পরিবর্তনের প্রয়াসে বিতর্ক এবং সমাধান

    অনেকের কাছেই, বিশেষ করে দম্পতীদের কাছে মনে হয় অপর জনের সিদ্ধান্ত পরিবর্তন হলেই নিজের আধিপত্য বজায় রাখা যাবে এবং অধিকাংশ সমস্যা এর মাধ্যমেই দূর হয়ে যাবে। সাধারণ কথা বার্তার সময়েও এ ধরণের মানসিকতার কারণে বিবাদের সূত্রপাত হয়।

    এ ধরণের বিবাদ এড়াতে অন্যের মতের পরিবর্তনে নিজের মানসিক প্রশান্তির মতো মানসিকতা বর্জন করা প্রয়োজন। এতে অনেক বিবাদ এড়ানো সম্ভব হবে।

    ভুল বোঝাবুঝি থেকে বিবাদ এবং সমাধান

    অনেক সময় একমত হওয়া সত্ত্বেও একে অপরকে ভুল বোঝার কারণে বিবাদের সূত্রপাত হয়। এ সমস্যা এড়াতে একে অপরকে দোষারোপ করার আগে নিজেরা কি ভাবছেন বা কি বলতে চাইছেন সেটি ধৈর্যের সাথে খুলে বলুন এবং তার কথাও ধৈর্য সহকারে শুনুন। ভুল বোঝাবুঝি এবং বিবাদ উভয়ই দূর হয়ে যাবে।

    নিজের যুক্তি শ্রেষ্ঠ প্রমাণ করতে গিয়ে বিতর্ক এবং সমাধান

    সাধারণ যে কোন আলোচনা বা আড্ডা বিবাদে পরিণত হতে পারে শুধুমাত্র আধিপত্য বিস্তারের মানসিকতার কারণে। অনেক সময়ে দেখা যায় সবার মধ্যে আমিই শ্রেষ্ঠ- এমন মনোভাব অন্যের অস্বীকৃতির কারণ হয় এবং এতে বিবাদের সৃষ্টি হয়।

    এমন সমস্যা এড়াতে নিজের মতের প্রতি আস্থা রাখার পাশাপাশি অন্যের মতের প্রতি শ্রদ্ধাবোধও রাখা প্রয়োজন। এতে অনাকাঙ্ক্ষিত বিবাদ এড়ানো যাবে।

    এ ধরণের প্রয়াস অবশ্যই অনাকাঙ্ক্ষিত বিবাদ মেটাতে আপনার ইতিবাচক মনোভাবকে আরও ত্বরান্বিত করবে এবং ব্যক্তিত্বকে সমুন্নত করবে।

    লিংক: https://www.psychologytoday.com/intl/blog/fixing-families/202108/5-ways-conversations-break-down\

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    গবেষণা নারী পরিবার পুরুষ মানসিক স্বাস্থ্য মানুষ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমনের খবর টিভিতে আত্মহত্যা বিষয়ক ওয়েবিনার
    Next Article সহজে ঘুমানোর কিছু কৌশল
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.