Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বুকের উপর হাত নিয়ে দেখি হার্ট চলছে কিনা
    প্রশ্ন-উত্তর

    বুকের উপর হাত নিয়ে দেখি হার্ট চলছে কিনা

    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লবBy অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লবDecember 6, 2018No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমস্যাঃ স্যার , আমার নাম সিরাজুল ইসলাম, বয়স ৩৯ বছর। অনেকদিন ধরে আমার সমস্যা হচ্ছে আমি বেশী লোকের সামনে কথা বলতে পারি না। কোন কাজের জন্য ইন্টারভিউ দিতে পারি না। বস বা মালিকের সামনে কথা বলতে পারি না, হাত পা কাঁপে, শরীর কাঁপে, মুখ শুকিয়ে যায়, বুক ধরফর করে। কারও সাথে রাগারাগী বা ঝগড়া হলে হার্ট বিট বেড়ে যায়, নার্ভাস লাগে, শরীর দূর্বল হয়ে পড়ে, হাত, বুক, মাথা কেমন যেন দূর্বল আর ঝিমঝিম লাগে। বুকের বাঁ পাশে কেমন যে চেপে ধরে। শক্তি থাকে না নার্ভাস লাগে। খেতে ইচ্ছা করে না। কোম্পানির কাজে এক জায়গা হতে অন্য জায়গায় যেতে ইচ্ছা করে না। শুধু শুধু চিন্তা আসে, ভালো লাগে না, সাহস পাই না। রাতে শুতে গেলে চোখ বন্ধ করলে চোখের সামনে আজে বাজে অকাল্পনিক কিছু ভাসে, আর মৃত্যুর কথা বার বার আসে। চিন্তা আসে, মাথা হ্যাং হয়ে যায়, বার বার বুকের উপর হাত নিয়ে দেখি হার্ট চলছে কিনা। শোয়া থেকে উঠে বসে পড়ি যেন মনে হয় মারা যাবো। এ রকম সমস্যা রাতে মাঝে মধ্যেই হয়, আর ঘুম হয় না। তার পর বই পড়ি বাঁ মোবাইল চালাই। যখন মাথা অন্য চিন্তা ভাবনায় চলে যায় তখন ঘুম আসে। কাজের সময় শরীরে রাগ থাকে। নিজের উপর আস্থা বিশ্বাস কম। নিজেকে অসহায় মনে হয়। অন্যরা যা পারে বা মেনে নিতে পারে আমি তা পারি না। অনেক সময় জানা কাজও মনে হয় পারবো না। ডাক্তার দেখিয়ে কিছু চেকাপ করিয়েছিলাম। ব্লাড, হরমোন এর আগে এক বড় ডাক্তার বললো ইসিজি করাতে, বুকের এক্সরে করিয়েছি। সব ঠিক আছে নরমাল। পিজিতে একজন ম্যাডাম সেশন (কাউন্সিলিং) দিতো। ১০ বারের মতো সেশন নিলাম। সৌদি আসার পর টেলিফোনের মাধ্যমে কিছুদিন সেশন নিতাম। ম্যাডাম আমাকে রিলাক্সেশন দিয়েছিলো। মাঝে মাঝে ক্লোবাম ১০ মিলি খাই। অতিরিক্ত সমস্যা হলে সেরোলক্স ৫০ মিলি অর্ধেক খাই। আর ডাক্তার কিছুদিন ঔষধ খেতে বলেছিলো তা নিয়মিত খেয়েছি। লেখায় ভুল হলে মাফ করবেন। আল্লাহ্‌ হাফেজ।
    পরামর্শঃ বোঝা গেলো সমস্যাগুলো নিয়ে আপনি অনেক দিন ধরেই ভুগছেন। আপনার সমস্যাগুলোকে যদি আমারা দুই ভাগে ভাগ করি তাহলে দেখা যাবে কিছু সমস্যা আপনার আগে থেকেই আছে, আবার কিছু সমস্যা আপনার বর্তমান সমস্যা। দুই ধরনের সমস্যার ব্যাপারেই আপনার জেনে রাখা প্রয়োজন। পূর্বে থেকে চলে আসা সমস্যাগুলো আপানার ব্যক্তিত্বজনিত সমস্যা, আর বর্তমানে চলমান সমস্যাগুলো নির্দিষ্ট কোনো রোগের সমস্যা। আপনার ইমেইলটিতে বর্তমান সমস্যা আলাদা করে না বললেও, আপনার লেখা থেকেই তা বোঝা যায়। যেমন:
    -খেতে ইচ্ছা করে না।
    – কোম্পানির কাজে এক জায়গা হতে অন্য জায়গায় যেতে ইচ্ছা করে না।
    – শুধু শুধু চিন্তা আসে, ভালো লাগে না, সাহস পাই না।
    – রাতে শুতে গেলে চোখ বন্ধ করলে চোখের সামনে আজে বাজে অকাল্পনিক কিছু ভাসে,
    – আর মৃত্যুর কথা বার বার আসে।
    – চিন্তা আসে, মাথা হ্যাং হয়ে যায়, বার বার বুকের উপর হাত নিয়ে দেখি হার্ট চলছে কিনা।
    – শোয়া থেকে উঠে বসে পড়ি যেন মনে হয় মারা যাবো।
    উপরের সমস্যাগুলোই আপানার বর্তমানে প্রধান সমস্যা। সেই সাথে আরো যে সব সমস্যার কথা বলেছেন বা আগে থেকেই যে সব সমস্যা আপনার চলে আসছিলো। যেমন,
    – আমি বেশী লোকের সামনে কথা বলতে পারি না।
    – কোন কাজের জন্য ইন্টারভিউ দিতে পারি না।
    – বস বা মালিকের সামনে কথা বলতে পারি না।
    – হাত পা কাঁপে, শরীর কাঁপে, মুখ শুকিয়ে যায়, বুক ধরফর করে।
    – কারও সাথে রাগারাগী বা ঝগড়া হলে হার্ট বিট বেড়ে যায়, নার্ভাস লাগে, শরীর দুর্বল হয়ে পড়ে, হাত, বুক, মাথা কেমন যেন দূর্বল আর ঝিমঝিম লাগে, বুকের বাঁ পাশে কেমন যেন চেপে ধরে, শক্তি থাকে না, নার্ভাস লাগে।
    বর্তমান সমস্যাগুলি থেকে মোটামুটি ধারণা করা যায়, বর্তমানে আপনি মৃদু হলেও বিষণ্নতায় ভুগছেন। তাই ভালো থাকার জন্য অবশ্যই আপনাকে চিকিৎসা নিতে হবে। আপনি উল্লেখ করেছেন, আপনি অতিরিক্ত সমস্যা হলে সেরোলাক্স ৫০ মিগ্রা খেয়ে থাকেন। আমি আপনাকে বলবো, মাঝে মাঝে না বরং আপনি নিয়মিত সেরোলাক্স খেয়ে যান এবং সেটা ১০০ মিগ্রা প্রতিদিন সকালে।
    আর ব্যক্তিত্বজনিত সমস্যাগুলোর ব্যাপারে আপনার সব সময় মনে রাখতে হবে যে সব মানুষ এক রকম হয় না, কেউ একটু নার্ভাস প্রকৃতির হতেই পারে। তাই যেকোনো কাজ করার সময় বা আগে, আপনি নিজেকে একটু প্রস্তুত করে নিলে ভালো হবে। আপনি বর্তমানে দেশের বাইরে থাকেন। দেশে থাকা আবস্থায় বিএসএমএমইউ থেকে সেশন নিয়ে যেসব বিষয় আপনি জেনেছেন শিখেছেন সেসব আপনার ব্যক্তিত্বের সমস্যা মোকাবেলা করতে সহায়ক হবে। তাই আপনাকে এসব শিক্ষা সব সময় মনে রাখতে হবে এবং কাজে লাগাতে হবে।
    বিষণ্নতার চিকিৎসা আপনাকে বেশ কিছুদিন চালিয়ে যেতে হবে। দুই এক মাসের ভেতর দেশে আসলে সরাসরি দেখা করে চিকিৎসা নিবেন। বিদেশে যদি সম্ভব হয়, সেখানেও কোনো একজন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ রাখেতে পারেন।
    হতাশ হওয়ার কিছু নেই। সমস্যা, রোগ এসব আসতেই পারে, সময় মতো ব্যবস্থা নিতে পারলে সবই দূর হয়।
    আপনি কাজে মনোযোগ দিতে পারবেন এবং ভালো থাকবেন সেই আশা করছি।

    দূর্বল নার্ভাস বুক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশিশুর বুদ্ধিমত্তা শাণিত করার কিছু কৌশল
    Next Article হঠাৎ হঠাৎ সে কাউকে না বলে বাড়ি থেকে চলে যায়
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব

    চেয়ারম্যান, মনোরোগবিদ্যাি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    Related Posts

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

    April 21, 2025

    রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    April 8, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.