Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বয়ঃসন্ধির ছেলে-মেয়েদের মধ্যে আত্মহত্যা ঠেকানো যায়
    ফিচার

    বয়ঃসন্ধির ছেলে-মেয়েদের মধ্যে আত্মহত্যা ঠেকানো যায়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 3, 2019No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রতিদিনই খবরের কাগজের পাতায় বা টেলিভিশনের পর্দায় অল্পবয়সিদের আত্মহত্যার ঘটনা মনকে ভারাক্রান্ত করে তোলে। মানসিক রোগের চিকিৎসকদের এইরকম ঘটনার সম্মুখীন হতে হয় মাঝে মধ্যেই।
    ১৬ বছরের মহেশ দশম শ্রেণির ছাত্র। সে একটি মেয়েকে ভালবেসেছিল। কিন্তু মেয়েটি মহেশের ভালবাসাকে প্রত্যাখ্যান করে অন্য জনের সঙ্গে ভালবাসায় জড়িয়ে পড়ে। এই আঘাত সহ্য করতে না পেরে মহেশ বাবা-মাকে একটা চিঠি লিখে রেখে আত্মঘাতী হয়।
    এরকম আরও একটি ঘটনা। ১৫ বছরের জানাভি তার বন্ধু নিশার কাছ থেকে দশম শ্রণির ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশের খবর পায়। জানাভি মোবাইল ফোনের সাহায্যে তার রেজাল্ট চেক করতে গিয়ে দেখে সে ইংরাজিতে পাশ করতে পারেনি। ওই মুহূর্তে সে বাড়ির কাউকে কিছু না বলে এবং স্কুলে গিয়ে পরীক্ষার ফলাফল সম্পর্কে নিশ্চিত হওয়ার বদলে আত্মহত্যা করে বসে।
    ১৮ বছরের প্রজ্ঞাকেও একদিন আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছিল। বাড়িতে বাবা-মার মধ্যে প্রতিদিনই ঝগড়া লেগে থাকত। তার বাবা প্রায়শই মদ খেয়ে মাকে মারধর করত। বাবা-মার এই দাম্পত্য কলহ প্রজ্ঞার মনে গভীর ছাপ ফেলে। লেখাপড়া এবং অন্যান্য কাজে তার মনোযোগ নষ্ট হয়ে যেতে শুরু করে। সে তার সমস্যার কথা কারও কাছে বলতে না পেরে নিজের জীবন শেষ করে দেয়।
    বয়ঃসন্ধির আবেগ
    বয়ঃসন্ধি সাধারণত উচ্ছ্বলতা এবং গভীর আবেগে ভরপুর। কিন্তু চিন্তাভাবনা ও বাস্তব পরিস্থিতির মোকাবিলায় প্রাপ্তবয়স্কদের তুলনায় অপরিণত বা অনেক ক্ষেত্রে অযৌক্তিক। এই সব কারণে তাদের মধ্যে ব্যর্থতা, মানসিক হতাশা, অবসাদ বা অন্যান্য আরও সমস্যা দেখা যায় এবং এর ফলে তারা ক্রমশই পিছিয়ে পড়তে শুরু করে। এই পরিস্থিতির মোকাবিলা করতে না পেরে বয়ঃসন্ধিতে পালিয়ে যাওয়ার মানসিকতা গড়ে ওঠে। সমস্যার মোকাবিলায় তারা অন্য কারও কাছ থেকে সাহায্য চাইবার বদলে আত্মহত্যার সহজ পথে এগিয়ে যায়।
    বয়ঃসন্ধির আত্মহত্যা মূলত হঠকারী চিন্তাভাবনার ফল। এই বয়সের ছেলে-মেয়েরা ভাবে যে, কঠিন পরিস্থিতি থেকে বেরনোর জন্য কারও কাছে সাহায্য চাওয়া মানে নিজের দুর্বলতা প্রকাশ করা। কিন্তু সময়োচিত সহায়তা এবং জীবনের জটিলতাগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য পরিবার ও বন্ধুদের সাহচর্য পাওয়া এবং তাদের আবেগপ্রবণ সমর্থন খুবই দরকারি বিষয়।
    বাস্তব এবং সংখ্যাতত্ত্বের নিরিখে দেখা
    আজ সারা বিশ্বের বহু বয়ঃসন্ধির ছেলে-মেয়েদের অকালে ঝরে যাওয়ার পিছনে রয়েছে আত্মহত্যার ঘটনা। তথ্যের সাহায্যে জানা গিয়েছে, প্রতি বছরই এহেন আত্মহত্যার ঘটনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর পিছনে রয়েছে নানাবিধ কারণ। যেগুলি মূলত ব্যক্তিগত, পারিবারিক, শিক্ষা সংক্রান্ত এবং মানসিক। সমগ্র বিশ্বে প্রতি বছর ৭১,০০০ উঠতি বয়সিদের আত্মহত্যার ঘটনা জানতে পারা যায়।
    ন্যাশনাল ক্রাইম রেকর্ড বুরো (এন সি আর বি)-র তথ্য অনুযায়ী ভারতে প্রতি ১০০ জনের মধ্যে ৩৪ জন আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, যাদের বয়স ১৫ থেকে ২৯-এর মধ্যে। ২০০১ সালে এই বয়সিদের আত্মহত্যার মোট সংখ্যা ছিল ৩৮,৯১০। ২০১২ সালে তা বেড়ে দাঁড়ায় ৪৬,৬৩৫। এই সময়ের মধ্যে আত্মহত্যার হার প্রায় ১৯.৯ শতাংশ বেড়েছে।
    জীবনে ব্যবহারিক দক্ষতার প্রশিক্ষণ
    বয়ঃসন্ধিকালের আত্মহত্যাগুলি অধিকাংশই প্রতিরোধযোগ্য। এই বয়সের একটি ছেলে বা মেয়ের মধ্যে ব্যবহারিক দক্ষতা যত বাড়বে, তত তাদের মধ্যে আবেগকে নিয়ন্ত্রণ করা সহজ হবে। এর ফলে তারা জীবনের হতাশাগুলিকে যুক্তি দিয়ে বিচার করার জায়গায় পৌঁছবে। জীবনে দক্ষতার প্রশিক্ষণ পেলে একজন উঠতি বয়সির মধ্যে সময়ের সদ্ব্যবহার, কার্যকরী সংযোগ, পারস্পরিক সম্পর্ক, অবসাদ কাটানো, বিভিন্ন সমস্যার সমাধান এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেড়ে যায়। এই প্রশিক্ষণ একদিকে আত্মহত্যার প্রবণতা রোধ করতে পারে এবং অন্যদিকে বয়ঃসন্ধির ছেলে-মেয়েদের মধ্যে মানসিক স্বাস্থ্যের বিকাশে সহায়তা করে।
    লেখক: ডা.ব্রান্দা এম এন,অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাইকিয়াট্রিক সোসাল ওয়ার্ক,নিমহ্যান্স।

    আত্মহত্যা ছেলে বয়ঃসন্ধি মেয়ে
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleযত বেশি ভালোবাসা তত বেশি ঘৃণা
    Next Article ভালোবাসার সম্পর্কে চিড় ধরলে কী করবেন?
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.