Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বয়সের ভার বাড়লে কি মনের ভারও বাড়ে?
    ফিচার

    বয়সের ভার বাড়লে কি মনের ভারও বাড়ে?

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 17, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    বয়সের ভার বাড়লে কি মনের ভারও বাড়ে?
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    কারও পক্ষে জীবনের সকল সময় সুখে থাকা সম্ভব নয়। বিভিন্ন কারণে মানসিক অসন্তোষ সব মানুষের জীবনেই একটি অতি পরিচিত অভিজ্ঞতা। তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, বাড়তি বয়স বাড়তি মানসিক অসন্তোষের একটি বড় কারণ।

    লক্ষ্য করলে দেখা যাবে, যারা বয়সে ছোট তাদের মধ্যে মানসিক সমস্যা, যেমন অবসাদ, অসন্তোষ, দুশ্চিন্তা ইত্যাদি একেবারে নেই বললেই চলে। তারা তাদের বর্তমান সময়কে পূর্ণরূপে উপভোগ করে এবং গভীর চিন্তাভাবনা থেকে দূরে থাকতে পারে। আবার যারা মধ্য বয়সী তাদের জীবন শিশুদের থেকে অপেক্ষাকৃত বেশী জটিল হয়। তাদের চিন্তাভাবনা, মানসিকতা সব কিছুই বেশ জটিল হয়। তাই তারা মানসিক অসন্তোষেও অপেক্ষাকৃত বেশী ভোগে। এভাবেই বয়স যত বাড়ে, মানুষ বিভিন্ন মানসিক জটিলতায় বেশী ভুগতে থাকে এবং তাদের মাঝে অসন্তোষ ও একইভাবে বাড়তে থাকে। তারা বয়সের সাথে সাথে মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে পড়ে। এর কারণ সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন গবেষণা হয়েছে এবং এরকম কেন হয় তার কারণ অনুসন্ধানের প্রয়াস করা হয়েছে।

    বিভিন্ন সময়ে হওয়া গবেষণায় দেখা গেছে বয়সের সাথে সাথে মানসিক অসন্তোষ সহ বিভিন্ন মানসিক জটিলতা সৃষ্টির পেছনে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, পারিপার্শ্বিক ইত্যাদি বিভিন্ন কারণ রয়েছে। এসব কারণ বিভিন্নভাবে ব্যক্তির মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে এবং এর ফলে মানসিক বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। তাছাড়া বয়স যেমন শারীরিক পরিবর্তন ঘটায় তেমনভাবে মানুষের মানসিক বিকাশ এবং অবস্থার উপরেও প্রভাব ফেলে। শৈশবে মানুষর মানসিক স্বাস্থ্য সমস্ত জটিলতা মুক্ত থাকে।  কারণ তার উপর কোন সামাজিক বা পারিবারিক দায়ভার থাকেনা। তারা সম্পূর্ণরূপে তাদের জীবনকে উপভোগ করে কোন রকম মানসিক উৎকণ্ঠা ছাড়া। বয়স বাড়ার সাথে সাথে তার বুদ্ধি বিবেচনা যেমন বাড়ে তেমনি সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক বিভিন্ন কারণ তার মানসিক অবস্থার উপর আরও বেশী প্রভাব ফেলতে শুরু করে এবং এসবের নেতিবাচক প্রভাবে তারা বিষণ্ণতা, মন খারাপ, দুশ্চিন্তা, ফোবিয়া, মানসিক কষ্ট ইত্যাদি মানসিক পীড়ায় ভোগে।

    তাছাড়া বিভিন্ন সামাজিক কারণেও ব্যক্তির মানসিক পীড়া বাড়তে পারে। বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষ আরও বেশী সামাজিক হয়ে ওঠে। তার উপর সমাজ, সামাজিকতার দায় এসে পড়ে। সব সময় যে এই সম্পর্ক গুলো ভালোভাবে মেটানো সম্ভব হয় তা কিন্তু নয়। এসব সম্বন্ধ মিটাতে গিয়ে ব্যক্তি বিভিন্ন সময়েই স্বাভাবিকভাবেই বিভিন্ন জটিলতার সম্মুখীন হয় এবং সেসব সমস্যার সমাধান করতে না পেরে সে বিভিন্ন মানসিক জটিলতায় ভোগে। তার মধ্যে আত্মবিশ্বাস কমে যায়। ব্যক্তি নিজেকে গুরুত্বহীন মনে করতে শুরু করে এবং মনের মধ্যে ব্যর্থতার গ্লানি নিয়ে একাকীত্ব, বিষণ্ণতা, দুশ্চিন্তা সহ বিভিন্ন মানসিক পীড়ায় ভোগে।

    শারীরিক অসুস্থতাও বয়সের সাথেই সাথেই বৃদ্ধি পায়। একজন বৃদ্ধ ব্যক্তি শুধু বয়সের ভারেই ভারাক্রান্ত থাকেন তা নয়, বরং এই বার্ধক্য তার জীবনে বিভিন্ন শারীরিক জটিলতাও সৃষ্টি করে। তাছাড়া বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের মাঝে একাকীত্ব এবং মৃত্যু ভয় ও বৃদ্ধি পায়। শারীরিক জটিলতার সাথে সাথে এসব বিষয় তার মানসিক অবস্থার উপর অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলে। এতে অনিদ্রা, একাকীত্ব সহ নানা ধরণের মানসিক সমস্যা বৃদ্ধি পায়।

    বয়সের সাথে সাথে মনের এই বার্ধক্য এড়াতে মনবিদ গণ বিভিন্ন ধরণের পরামর্শও প্রদান করেছে যা ব্যক্তির বয়সের ভার এবং মানসিক সমস্যাগুলোর মধ্যে সন্তুলান বিধানে সহায়তা করবে। মানুষের জীবনের সব আশা সব সময় পূর্ণ হয়না। একজন মানুষের উচিৎ একটি নির্দিষ্ট বয়সে যাবার পর সেসব অপূরণীয় আশা নিয়ে সৃষ্ট স্বপ্ন এবং পূরণ না হওয়ায় সৃষ্ট মানসিক পীড়া ত্যাগ করা। তাছাড়া নিজেদের অসহায় না ভেবে অন্যান্যদের সাথে সদ্ভাব বজায় রেখে চলার চেষ্টা করা। এসব বিষয় ব্যক্তির মানসিক পীড়া অনেকটাই লাঘব করবে।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

    বয়স মন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআবেগের বিড়ম্বনা এবং আমাদের মানসিক চাপ
    Next Article বদমেজাজি এবং খিটখিটে হওয়ার ক্ষেত্রে হরমোনের প্রভাব!
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.