Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মনস্তত্ত্বে মহামারী
    ফিচার

    মনস্তত্ত্বে মহামারী

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কDecember 20, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মানসিকভাবে শক্তিশালীদের বৈশিষ্ট্য
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    মহামারী আমাদের মনের মাঝে যে দ্বন্দ্ব, শূন্যতা এবং জমাট বাঁধা হতাশা জন্ম দিয়েছে সেগুলো কাটিয়ে উঠতে বেশ সময়ের প্রয়োজন। কিন্তু প্রচেষ্টা শুরু করতে হবে এখনই।

    সমগ্র বিশ্ব আজ করোনা আতঙ্কে নিমজ্জিত রয়েছে। অসংখ্য মানুষ করোনা আক্রান্ত হয়েছে, এবং অসংখ্য মানুষ মৃত্যুবরণও করেছে। যারা করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে তাদের মাঝে বিরাজ করছে এক চরম আতঙ্ক এবং যারা আক্রান্ত হয়নি তারাও রয়েছে চরম ভয়ের মাঝে। অসংখ্য মানুষ তাদের প্রিয়জনকে হারিয়ে অসহনীয় মনকষ্টে রয়েছে এবং অসংখ্য মানুষকে তাদের স্বাভাবিক পেশা ত্যাগ করে চরম অর্থনৈতিক সমস্যায় পর্যবসিত হতে হয়েছে যা তাদের জীবন ও জীবিকাকে ঝুঁকির মাঝে ফেলে দিয়েছে। আর এই সব কিছু আমাদের মনের মাঝে এক দীর্ঘস্থায়ী প্রভাব ফেলছে।

    এটা স্বাভাবিক যে জীবনে সব সময় সুখে থাকা যায়না। উত্থান পতন জীবনেরই অঙ্গ। বিপদ, ঝুঁকি এবং পরিবর্তনই আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আর এসব বিপদ এবং ঝুঁকি মোকাবেলা করেই মানব জাতি সুদীর্ঘ কাল ধরে টিকে আছে। তাদের মাঝে বিপদ মোকাবেলা করার এক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা তাদের অন্যান্য অনেক প্রাণী থেকে সহজে এই পৃথিবীতে টিকে থাকার ক্ষমতা প্রদান করেছে। আর যারা এসব বিপদ এবং ঝুঁকি মোকাবেলা করতে অসমর্থ হয়েছে, তারাই কালের গর্ভে হারিয়ে গেছে চিরকালের মত। তবে বিপদ এবং দুঃসময় মোকাবেলার এই পথ সব সময়ই অনেক অনেক কঠিন ছিল এবং আছে। চরম পরিস্থিতির মাঝে অসম্ভব প্রয়াসের মাধ্যমেই সব বিপদ অতিক্রম করে মানুষ টিকে রয়েছে। দীর্ঘস্থায়ী প্রভাব রেখে গেলেও, এসব বিপদ এবং মহামারী এক সময় বিদায় নিয়েছে এবং মানব জাতি ঘুরে দাঁড়িয়েছে। করোনা কালীন এই দুঃসময়ও এক দিন কেটে যাবে। কিন্তু সে পর্যন্ত আমাদেরকে ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে। সাহস এবং মানসিক শক্তি হারালে চলবে না। টিকে থাকতে হবে লড়াই করে।

    যে কোন বিপদ বা সমস্যা, যেমন, মহামারী শেষ হয়ে গেলেও এর প্রভাব মানুষের উপর বহু দিন পর্যন্ত থেকে যায়। শরীর বা মনের উপর আসা যে কোন প্রতিকূল অবস্থা মস্তিষ্ক বহু দিন পর্যন্ত ধরে রাখে। তাই মনের মাঝে বিপদ পরবর্তী আতঙ্ক এবং ভাবাবেগ বেশ কিছু দিন পর্যন্ত থেকে যাবে। ফলে সাধারণ কাজকর্ম এবং অবস্থায় ফিরে যেতে একজন মানুষের বেশ কিছু সময় লেগে যাবে। তবে এটি চিরস্থায়ি কোন সমস্যা নয়। সব সময়ই ধীরে ধীরে মানুষের মন থেকে বিপদের ভয় এবং আতঙ্ক কেটে যায় এবং জীবন স্বাভাবিক উপায়ে সামনের দিকে এগিয়ে যায়।

    মন থেকে মহামারীর ভয় এবং আতঙ্ক দূর করতে আমাদের একে অপরের প্রতি সহানুভূতিশীল থাকতে হবে। একে অপরের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি রাখতে না পারলে আমরা আমাদের মনুষ্যত্ব হারাবো এবং আমাদের বিবেক লোপ পাবে। আর এমন অবস্থা আমাদের নিজেদের বা অন্যদের, কারও জন্যই ভালো ফল বয়ে নিয়ে আসবেনা।

    আমরা কিভাবে মহামারীর মত মহা বিপদের প্রভাব আমাদের মনস্তত্ত্বের উপর থেকে দূর করতে পারি সেটি নিয়ে এখন ভাবার সময় এসেছে। মন থেকে আতঙ্ক দূর করতে আমাদের এমন এক পরিবেশ সৃষ্টি করতে হবে যেটি আমাদের সুরক্ষার অনুভব করাবে। এই লক্ষ্যে আমাদেরকে আমাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে। আমাদের পরিবার ও কাছের মানুষ যারা আমাদের মনে ভালবাসার অনুভূতি সৃষ্টি করতে পারে তাদের সাথে ইতিবাচক সম্পর্ক আরও দৃঢ় করতে হবে। আমাদের মানসিক সুস্বাস্থ্য বজায় রাখার জন্য তাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। একইভাবে আমাদেরকেও তাদের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। এভাবে একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে পারলে আমরা সবাই একসাথে সামনে এগিয়ে যাবার মানসিক শক্তি অর্জন করতে পারবো।

    মানসিক ও শারীরিক  সুস্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত ইতিবাচক চিন্তাভাবনার চর্চা এবং সুষম খাবার সবই খুব গুরুত্বপূর্ণ। সুষম খাদ্য আমাদের মাঝে ইতিবাচক শক্তি সঞ্চার করে। সুস্থভাবে বেঁচে থাকতে নিজেদের আত্মবিশ্বাস বজায় রাখতে হবে এবং মনে রাখতে হবে যে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো। এভাবে সুন্দর ভবিষ্যতের ভাবনায় একাত্ম থাকতে পারলে মন থেকে মহামারীর এই আতঙ্ক ধীরে ধীরে অবশ্যই নিঃশেষ হয়ে যাবে।

    সূত্র: https://www.psychologytoday.com/intl/blog/the-new-normal/202010/pandemic-psychology

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনায় ঘরবন্দি মানসিক সমস্যার মোকাবিলা
    Next Article তার আচরণ ও কথবার্তায় অস্বাভাবিক পরিবর্তন এসেছে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.