Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মনের অসুখে পুরুষের তুলনায় ভিন্ন প্রতিক্রিয়া করেন নারীরা
    ফিচার

    মনের অসুখে পুরুষের তুলনায় ভিন্ন প্রতিক্রিয়া করেন নারীরা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কDecember 17, 2018No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মানসিক চাপ নারীদের প্রজনন ক্ষমতা কমায়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যালায়েন্স অব মেন্টাল ইলনেসের তথ্য অনুযায়ী, আমেরিকান প্রাপ্তবয়স্কদের প্রতি পাঁচজনের মধ্যে একজন মানসিক রোগে আক্রান্ত। তবে মানসিক রোগ ও রোগের প্রভাবে ব্যক্তির প্রতিক্রিয়া পুরুষ ও নারীর বেলায় ভিন্ন। আমেরিকার সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের জার্নাল অব অ্যাবনরমাল সাইকোলজিতে প্রকাশিত এক গবেষণায় গবেষকরা দেখেছেন, পুরুষের মধ্যে অপব্যবহার ও অসামাজিক আচরণ লক্ষণীয় মাত্রায় দেখা যায়, অন্যদিকে নারীরা মুখোমুখি হন উদ্বেগ, হতাশা ও অন্যান্য মানসিক সমস্যার। পুরুষ ও নারীর মানসিক অবস্থার এ ভিন্নতার কারণ হিসেবে জৈবিক, সামাজিক ও পরিবেশগত প্রভাবের কথা উল্লেখ করেন বিশেষজ্ঞরা।
    নারীদের মধ্যে ১০ থেকে ১৫ শতাংশ তাদের জীবনে হতাশার স্বীকার হন। আর এ হতাশার মাত্রা পুরুষের তুলনায় হয় দ্বিগুণ। কারণ গোটা জীবনে পুরুষের তুলনায় বেশি জৈবিক পরিবর্তন আসে নারীদের। এ পরিবর্তন ক্রিয়ার কারণে তাদের মানসিক চাপের সম্মুখীন হতে হয়। বিশেষ করে হরমোনের প্রবাহ নারীদের মানসিক স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। সন্তান জন্মদানের সময় হরমোন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে প্রসবের আগে ও পরে বিষণ্নতা দেখা যায়। তাছাড়া নারীদের মধ্যে প্রতি মাসে প্রিমেনস্ট্রুয়াল ডিস্ফোরিক ডিসঅর্ডার দেখা দিতে পারে, যা বড় আকারের বিষণ্নতা ব্যাধির অনুরূপ। তাছাড়া সমাজে নারীদের মতামত ও অনুভূতির প্রকাশকে অন্তর্মুখী করে তোলার প্রবণতা মানসিক চাপের অন্যতম কারণ। আর এ মানসিক চাপ ও বিষণ্নতার লক্ষণ হিসেবে ক্লান্তি, প্রেরণা বা আগ্রহের অভাব, ঘন ঘন কান্নাকাটি এসবের কথা বর্ণনা করেন নারীরা, যা পুরুষের বেলায় কম দেখা যায়।
    অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেসন অ্যাসোসিয়েশন অব আমেরিকার তথ্য অনুযায়ী, বাড়তি উদ্বিগ্নতা, দুশ্চিন্তা, ভয় ও বিরক্তি ইত্যাদি লক্ষণ নিয়ে একদম বয়ঃসন্ধি থেকে ৫০ বছর বয়সী নারীরা পুরুষের তুলনায় দ্বিগুণ অ্যাংজাইটি ডিসঅর্ডার বা উদ্বিগ্নতায় ভোগেন। ২০১২ সালে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের জার্নাল অব অ্যাবনরমাল সাইকোলজির মূল অনুসন্ধান ছিল ‘আবেগ প্রকাশে পুরুষ বহির্মুখী ও নারী অন্তর্মুখী।’ তাতে দেখা গেছে সামাজিক ও সাংস্কৃতিক নীতিমালার চাপ পুরুষ ও নারীর বেলায় আলাদা। সেক্ষেত্রে একজন নারী এসব নীতিকে কীভাবে নিচ্ছেন, তার ওপর নির্ভর করে তার মানসিক অবস্থা। এক্ষেত্রে নারীদের হরমোনেরও প্রভাব রয়েছে। উদ্বিগ্নতার জন্য গবেষকরা  ইস্ট্রোজেন অ্যাস্ট্রোডিয়ালের প্রভাবের কথা উল্লেখ করেন। অ্যাংজাইটি ডিসঅর্ডার কোনো বড় রকমের দুর্ঘটনার পরও দেখা দিতে পারে। যার সঙ্গে সম্পৃক্ত প্যানিক ডিসঅর্ডার, ভয়  ইত্যাদি। যদিও তা পুরুষের ক্ষেত্রেও হয় কিন্তু নারীদের বেলায় এটি পুরুষের তুলনায় চারগুণ বেশি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা থাকে বলে জানান নিউইয়র্কের লাইসেন্সপ্রাপ্ত স্বাস্থ্য ও স্নায়ুবিজ্ঞানী জেনিফার ওয়লকিন। আঘাতমূলক ঘটনা, যৌন নির্যাতন ও আক্রমণ তাদের পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা দুর্ঘটনা-পরবর্তী মানসিক বৈকল্যের দিকে নিয়ে যেতে পারে। আঘাতমূলক ঘটনা থেকে বেঁচে যাওয়া পুরুষের তুলনায় নারীরা প্রতিক্রিয়া হিসেবে নিজেকেই দোষারোপ করেন এবং মনে করেন তাদের অক্ষমতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে, বলেন জেনিফার। তাছাড়া সেসব নারীর ক্ষেত্রে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) হওয়ার আশঙ্কা বেশি, যাদের মধ্যে তীব্র হতাশা ও উদ্বেগ বিদ্যমান, বলেন জেনিফার।
    নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে এমন আরেকটি সমস্যা হচ্ছে খাদ্যাভ্যাসে সমস্যা। যদিও কিছু পুরুষের বেলায় তা বিদ্যমান কিন্তু এটি মূলত নারীদের রোগ হিসেবে বিবেচিত। রোগটি পুরুষের চেয়ে নারীদের বেলায় হওয়ার আশঙ্কাও বেশি থাকে। খাদ্যাভ্যাসে সমস্যার সঙ্গে নারী-সংক্রান্ত বিষয়— আত্মনিয়ন্ত্রণ, আবেগ ও পূর্ণতার বিষয় জড়িত, বলেন যুক্তরাজ্যের বিঞ্জ ইটিং ডিসঅর্ডার অ্যাসোসিয়েশনের (বিইডিএ) বোর্ড সদস্য রাচেল পোর্টার।
    বিলবোর্ড, টিভি বিজ্ঞাপন ও ম্যাগাজিনগুলোয় নারীদের পাতলা গড়ন ও ফিটনেসের ব্যাপারগুলোকে লক্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়। সাংস্কৃতিক মানদণ্ডে নারীদের ওজন, আকৃতি ও সুন্দর চেহারার দিকে জোর দেয়া হয়। আর এ ব্যাপারটি খাবার ও শরীরের সঙ্গে নারীর সম্পর্কে প্রভাব ফেলে। বিইডিএর তথ্য অনুযায়ী ২ দশমিক ৮ মিলিয়ন আমেরিকান প্রাপ্তবয়স্ক ইটিং ডিসঅর্ডারে ভুগছেন। তবে সেক্ষেত্রে পুরুষ ও নারীর মধ্যে খাদ্যাভ্যাস ও খাওয়া-দাওয়া নিয়ে অভিব্যক্তি ভিন্ন। যেমন— চর্বিযুক্ত খাবার খাওয়ার পর পুরুষরা নিজেদের অভিব্যক্তিকে অকপটে প্রকাশ করেন, অন্যদিক নারীরা খেলেও তা লুকিয়ে যান এবং অপরাধবোধে ভোগেন।

    নারী পুরুষ প্রতিক্রিয়া ভিন্ন মনের অসুখ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleএডিএইচডি (ADHD) রোগে বাচ্চারা বিশৃঙ্খল ও অসামাজিক আচরণ করে
    Next Article নাম ভুলে যাই
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.