Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মনের খবর কে রাখে?
    মানসিক স্বাস্থ্য

    মনের খবর কে রাখে?

    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লবBy অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লবJanuary 14, 2019No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    অভিব্যক্তি মনের শক্তিকে কাজে লাগাবেন যেভাবে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    গল্প, কবিতা, উপন্যাস, খেলা, নাটক বা সিনেমা এসব কিছুকেই আমরা মনের খোরাক বলে মনে করি। আবার কেউ কেউ এসবকে বলে থাকেন মানসিক বিকাশের মাধ্যম। সহজ কথায় এ সবকিছুই মনকে প্রফুল্ল রাখে, আরো উন্নত করে।
    গল্প, কবিতা, উপন্যাস, খেলা, নাটক বা সিনেমা এসব কিছুকেই আমরা মনের খোরাক বলে মনে করি। আবার কেউ কেউ এসবকে বলে থাকেন মানসিক বিকাশের মাধ্যম। সহজ কথায় এ সবকিছুই মনকে প্রফুল্ল রাখে, আরো উন্নত করে। এমন আরো অনেক বিষয়ই আছে যা শরীরকেও সুস্থ রাখে বা রাখতে সাহায্য করে। কিন্তু প্রশ্ন হলো সুস্থতা বা অসুস্থতার হিসাব করতে গেলে মনের অবস্থানটি কোথায় থাকে? কেউ কি আমরা সুস্থতা অসুস্থতার সাথে যে মনেরও একটা সম্পর্ক আছে, তা ভাবি? না কেবল শরীরের হিসাবটিই করে থাকি?
    সুস্থতা অসুস্থতা যেন সম্পূর্ণ শরীরেরই বিষয়। আমরা যখন কেউ কাউকে জিজ্ঞেস করি- কেমন আছেন? উত্তর আসে- ভালো আছি বা ভালো নেই।
    সত্যি হলো,  আমরা যে উত্তরটা দিই তা শুধু শরীরের ভালো আর খারাপ থাকাকেই মনে রেখেই দেই। কিন্তু মনের খবর কতটুকুই থাকে সেখানে?
    অপরপক্ষে মনের অসুস্থতা নিয়ে একধরনের বিশ্বাস আমাদের মধ্যে বিদ্যমান তা হলো–পাগলামি। একজন মানুষ যখন নিজের উপর নিয়ন্ত্রণ পুরোপুরি হারায় বা নিজেকে বুঝতে না পারে কেবল তখনই তাকে আমরা মনের অসুস্থতা বলে ধরে নিই। বাস্তবে মনের উপর এ নিয়ন্ত্রণহীনতাই শুধু মানসিক অসুস্থতা বা রোগ নয়। নিয়ন্ত্রিত মনও অসুস্থ হতে পারে। এবং এদের সংখ্যাই বেশি। শুধু বেশি নয়। অনেক বেশি।
    যদি শুধু নিয়ন্ত্রণহীনদের কথাও বলি, সেক্ষেত্রেও পরিণতি দাঁড়ায় আবার আরেক রকম, আর তা হচ্ছে চিকিৎসা নিয়ে। আমরা ভাবতে বসি এর চিকিৎসা কোথায় হবে? এটি কী ডাক্তার-ওষুধের বিয়য়! নাকি অন্য কিছু! কেউ কেউ বিশ্বাস করেন, এসবের আবার চিকিৎসা কিসের! এসবতো অন্য বিষয়!
    যদিও সাম্প্রতিককালে এসব বিশ্বাসের অনেক পরিবর্তন হয়েছে। তবুও এসবকে ঘিরে অনেক সংস্কার এখনো বিশাল জায়গা দখল করে আছে। আর এতে সত্যিকারের সমস্যা হচ্ছে যারা রোগে ভুগছেন তাদের এবং তাদের পরিবারের।
    প্রচলিত অনেক বিশ্বাসই আমাদের চারপাশে আছে। যেমন-জ্বিন, ভূত-প্রেতের আছর, তাবিজ- কবজ থেকে শুরু করে অনেক কিছু। অনেকেই আবার এসব বিষয়ের ভিত্তিহীনতা সম্পর্কেও অনেক কিছু জানেন। তবুও আমাদের চারপাশের সমাজ একেবারেই এথেকে মুক্ত নয়।
    একটি ছোট্ট উদাহরণ দেওয়া যাক।আমার মতো অনেক মনোরোগ বিশেষজ্ঞ প্রায়ই রোগী বা রোগীর আত্মীয় স্বজনদের কাছ থেকে একটি কথা শুনে থাকেন। তা হলো- “ওকে বা আমাকে প্রথমে জিনে ধরেছিল, একজন পীর বা হুজুর সাহেব অনেক কষ্ট করে জ্বিন ছাড়িয়ে দিয়েছেন। কিন্তু জ্বিন যাওয়ার সময় মাথার বেশ কিছু ক্ষতি করে গেছেন। সেটিকে ঠিক করতে হলে একজন মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য লাগবে। তাই আপনার সাথে দেখা করতে এসেছি।”
    অর্থাৎ জ্বিনের নষ্ট করা অংশের চিকিৎসার দায়িত্ব এখন চিকিৎসকের! কিন্তু মজার বিষয় হলো চিকিৎসা দেওয়ার পর,  সে চিকিৎসাপত্র নিয়ে আবার তারা বেশিরভাগ ক্ষেত্রেই সেই জ্বিন হুজুরের সাথে দেখা করেন এবং তাঁর অনুমতি নিয়েই সে ওষুধ খান। কোনো কারণে যদি তিনি ওষুধ খেতে নিষেধ করেন তবে সেই ওষুধ রোগীরা খান না।
    এথেকেই বোঝা যায় মানসিক রোগ বা এর চিকিৎসার ক্ষেত্রে আমরা কোথায় আছি। হাস্যকর হলেও সত্য যে, আমরা এ বিষয়ে অনেকটাই এগিয়েছি। আগে যেখানে মনোরোগ বিশেষজ্ঞের প্রয়োজনীয়তার কথা ভাবাই হতো না, এখন অন্তত জ্বিন-হুজুর বা পীর সাহেবরাই বলে দিচ্ছেন, বাকি অংশের চিকিৎসা মনোরোগ বিশেষজ্ঞরাই করবেন। একে নিশ্চয়ই অগ্রগতি হিসাবেই ধরা যায়।
    মানসিক রোগীরা আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রেই নিগৃহীত। কী রোগ নির্ণয়ের ক্ষেত্রে, কী চিকিৎসার ক্ষেত্রে।
    মন ছাড়া মানুষ হয় না আমরা জানি। তবুও মনের স্বাস্থ্যগত দিকটি বেশিরভাগ ক্ষেত্রেই উপেক্ষিত।
    একটি বিষয় স্পষ্ট করে জানা থাকা ভালো, তাহলো শরীরের মতই মনেরও পরিচর্যা, রোগ নিয়ন্ত্রণ এবং চিকিৎসা এই তিনটি দিকই আছে। স্বাস্থ্য বলতে তাই শুধু শরীরের কথা মনে রেখে, মনের স্বাস্থ্যের অস্তিত্বকে ভুলে গেলে চলবে না। মনের অসুবিধার জন্য মানুষ শুধু নিয়ন্ত্রণহীনই হয় না, শরীরেরও বিভিন্ন রকমের অসুবিধা হয়। ভালো থাকার জন্য তাই মনের খবরটিও ভালো করে রাখা চাই।
    চিকিৎসা মনের খবর মানসিক রোগ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅধ্যাপক ডা. মোহিত কামালের তিনটি উপন্যাস সমগ্র প্রকাশিত
    Next Article শিশু সন্তানের সামনে ঝগড়া না করতে পোপ ফ্রান্সিস এর আহ্বান
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব

    চেয়ারম্যান, মনোরোগবিদ্যাি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.